Pirgachha Students Aid Foundation - PSAF

Pirgachha Students Aid Foundation - PSAF শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে-

21/09/2015

গতকাল মেডিকেলের পরীক্ষা হয়েছে।চারদিকে প্রশ্ন ফাঁসের গুঞ্জন।আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে কিনা জানিনা।তবে অতীতে যে হারে প্রশ্ন ফাঁস হয়েছে তাতে এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিতে পারছিনা।তা প্রশ্ন ফাঁস হলে ২ টি ব্যাপার ঘটবে ।১. কষ্ট করে যারা ডাক্তার হওয়ার জন্য দিনরাত খেটে প্রস্তুতি নিয়েছে তাদের অনেকেই মেডিকেলে চান্স পাবেনা, স্বপ্নটা মুখ থুবড়ে পরবে ২. অনেক অযোগ্য লোক স্রেফ টাকার বিনিময়ে প্রশ্ন পাওয়ায় জোরে মেডিকেলে চান্স পাবে।
আর এই অযোগ্য লোক গুলো যখন ডাক্তার হবে তখন চিকিতসা সেবার মত গুরুত্বপূর্ন জায়গায় এর প্রভাব পড়বে।এর ফল প্রজন্ম থেকে প্রজন্মে ভোগ করতে হবে ।এমনিতে ভুল চিকিতসায় দেশে প্রচুর লোক মারা যায় , এই সংখ্যাটা আরো বাড়বে।
আমাদের অধিকাংশ জায়গাতেই অযোগ্য লোকে ভর্তি।প্রশিক্ষন না নিয়েই গাড়ি চালায় ড্রাইভাররা ফলাফল দেশে প্রতি নিয়ত সড়ক দূর্ঘটনা বাড়ছে ।অযোগ্য রাজনীতিবিদে দেশ ভর্তি, এর খেসারত দিতে হয় আমজনতাকে ।অযোগ্য লোকে অফিস আদালত ভর্তি , ঘুস ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল সরেনা । এখন যদি চিকিতসা সেবায় ও অযোগ্য লোক বাড়ে তাহলে আর বাকি থাকল কি ?
সত্যি প্রশ্ন ফাঁস হলে আর অযোগ্য লোক ডাক্তার হলে নচিকেতার গানের লাইনটা তাদের সাথে বেশ মানিয়ে যাবে " কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, ওদের আছে ক্লিনিক আর চেম্বার " ।
আমাদের দেশে মেধার আসলে মূল্য নেই।তোমার টাকা পয়সা, ক্ষমতা, মামা- কাকা নেই এদেশে তোমার মূল্য নেই।ইউ আর টোটাল্লি জিরো ।এসব মানুষদের জন্ম ই আসলে আজন্ম পাপ ।ডাক্তার হ ওয়া দূরের কথা স্বপ্ন দেখাই বরং ভয়াবহ রকমের অন্যায় ।সব কিছু নষ্টদের অধিকারে গেছে, হায় ! সব কিছু নষ্টদের অধিকারে যাবে !

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছেভ্যাট প্রত্যাহারের দাবিতে রাতেও আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের...
10/09/2015

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে

ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাতেও আন্দোলন চালিয়ে যাচ্ছে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্তও রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এবং বারিধারায় সড়ক অবরোধ করে দাবি বাস্তবায়নে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। রাত পর্যন্তও ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভসহ (ইউডা) বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর বারিধারায় সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

10/09/2015

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগতদের বেশিরভাগই মধ্যবিত্ত

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুকে লিখেছেন, ব্যক্তি বা গোষ্ঠী মালিকানাধীন বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়ে বেতন ফি অনেক বেশি। তার মানে এটা নয় যে, এখানে যে শিক্ষার্থীরা পড়ে তারা সবাই স্বচ্ছল বা বিত্তবান পরিবারের সন্তান। বরং অধিকাংশই মধ্যবিত্ত নিম্ন মধবিত্ত পরিবার থেকে আগত। সর্বজন বা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে স্থান সংকুলানের অভাবে এসব প্রতিষ্ঠানেই ভর্তি হচ্ছে তারা, বাজার বুঝে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও অনেক বেড়েছে। ধারদেনা করে, জমিজমা বেচে, বাড়তি কাজ করে অভিভাবকেরা সন্তানকে পড়াচ্ছেন যাতে সন্তানের অবস্থা বদলায়, তাদের মতো না থাকে। এদের ওপর ভ্যাট আরোপ করা ছাড়া সরকারের আয় বাড়ানোর আর কোন জায়গা নেই? জায়গা তো অনেক। দুর্নীতি আর লুটপাট শতকরা ১ ভাগ কমালেও এর থেকে বেশি অর্থসংস্থান হতো। সরকারের বরং উচিৎ ছিলো এসব বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিত করা, সার্টিফিকেট বিক্রির দোকানগুলি বন্ধ করা এবং শিক্ষা বণিকদের যথেচ্ছাচার বেতন ফি নিয়ন্ত্রণ করা যাতে সর্বস্ব দেয়া মানুষেরা ভয়ংকর প্রতারণা থেকে বাঁচতে পারে। না, এর কোনদিকেই সরকার বা অর্থমন্ত্রীর দৃষ্টি নেই। শিক্ষা বাণিজ্য সম্প্রসারণ, সকল পর্যায়ের শিক্ষকদের অপমান এবং শিক্ষার্থীদের ওপর আরও বোঝা চাপানোতেই যেনো তাদের আগ্রহ।

10/09/2015

শিক্ষা হল একটি জাতির মেরুদণ্ড।যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।আর আমাদের দেশে শিক্ষত মানুষের অভাব।তাই আমরা মেরুদণ্ড সোজা করে দাড়াতে পারছিনা।কিন্তু আফসোস,আমাদের যেটুকু আছে আজ আমরা তাও ভাঙার টেষ্টা করছি।শিক্ষাক্ষেত্রে ৭.৫% ভ্যাট যেটা খুবই হাস্যকর কিন্তু এটাই বাস্তব।যেখানে অন্যান্য দেশ শিক্ষাক্ষেত্রে সকল প্রকার সাহায্য প্রদান করে সেখানে আমরা শিক্ষাবাণিজ্য শুরু করেছি?করবইবা না কেন।
আমি প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই।কিন্তু একজন ছাত্র।আর আজ যখন একজন ছাত্রের উপর গুলিবর্ষন করা হয় তখন আমারও ইচ্ছা হয় দু-একটা বুলেট আমার গায়েও লাগুক।এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ছাত্র আন্দোলন আটকাতে পারেনি,আগামিতেও পারবেনা।ছাত্ররা এদেশের ভবিষ্যৎ।এই ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখুন।শিক্ষার উপর সকল প্রকার ভ্যাট অবিলম্বে প্রত্যাহার করুন।জেনে রাখবেন "ছাত্র আন্দোলনের পতন কখনো হয়নি,হবেও না"।

"শিক্ষার্থীদের পরম বন্ধু"
28/08/2015

"শিক্ষার্থীদের পরম বন্ধু"

শিক্ষাই গড়ে তুলতে পারে একটি সমৃদ্ধ জাতি।
23/08/2015

শিক্ষাই গড়ে তুলতে পারে একটি সমৃদ্ধ জাতি।

Address

Pirgachha
Rangpur
5450

Telephone

+8801922889977

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pirgachha Students Aid Foundation - PSAF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pirgachha Students Aid Foundation - PSAF:

Shortcuts

Share

Category