পানবাজার ডি এম উচ্চ বিদ্যালয়, পীরগঞ্চ, রংপুর

পানবাজার ডি এম উচ্চ বিদ্যালয়, পীরগঞ্চ, রংপুর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পানবাজার ডি এম উচ্চ বিদ্যালয়, পীরগঞ্চ, রংপুর, High School, Pirgonj, rangpur, Rangpur.

16/01/2023

https://fb.watch/i5jIdRoi4L/

সকলে শেয়ার করে পাশে থাকবেন।

কালকে থেকে বিষয়ভিত্তিক সাজেশন দিয়ে ভিডিও আপলোড করবো।

11/01/2023
01/10/2020

Shekh Academy নবরূপে চালু করতে চাচ্ছি। SSC পরীক্ষার্থীদের জন্য অনলাইনে কোর্স প্লান ও পরীক্ষা নেওয়া হবে। সেই সাথে SSC Exclusive Suggestion ধারাবাহিকভাবে অাপলোপ করা হবে। অাগ্রহীরা যোগাযোগ করুন। ধন্যবাদ।

13/05/2018

University Admission Guide
বিশ্ববিদ্যালয় ভর্তির (বই+গাইড) সমূহ
দেখুন ভর্তির সময় কি কি পড়তে হবে
Share this video with your friends

25/04/2017

সুথবর---২০১৬ সালে সকল বোর্ড পরীক্ষায় আমার করা প্রশ্নব্যাংক থেকে শতভাগ কমন পড়েছে।
২০১৭ সালের এস.এস.সি. (সকল বোর্ড) পরীক্ষার্থীদের জন্য রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানের প্রশ্নব্যাংক ও শর্ট সাজেশন পাওয়া যাচ্ছে। প্রশ্নব্যাংক পেতে আমার ইনবক্সে যোগাযোগ করুন অথবা কমেন্ট করুন।

উদাহরণ স্বরুপ রসায়নের প্রখম অধ্যায়ের প্রশ্নব্যাংক দেওয়া হল:
প্রথম অধ্যায়
রসায়নের ধারণা
১.কাকে জীবনের জন্য বিজ্ঞান বলা হয়?
২.কোন কাল থেকে রসায়ন চর্চার মাত্রা বেড়েই চলেছে?
৩.কাদের রসায়ন চর্চা বর্তমানের রসায়ন শিল্পকে জš§ দিয়েছে?
১.১ রসায়ন পরিচিতি

৪. রসায়নের চর্চা কত সহস্রাব্দী থেকে হয়ে আসছে ?
৫. ভারতবর্ষে কত বছর পূর্বেই কাপড়কে আর্কষণীয় করে তুলতে রংয়ের ব্যবহার শুরু করেছিল?
৬. পুরাতন সভ্যতায় কোন প্রযুক্তি ব্যবহার করে খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণ করা হত?
৭. মুল্যবান ধাতু কি কি?
৮. খ্রিষ্টপূর্ব ২৬০০ বছর পূর্বে কারা স্বর্ণ আহরণ করত?
৯. কত বছর পূর্বে মিশরীয়রাকারা স্বর্ণ আহরণ করত?
১০. খ্রিষ্টপূর্ব ২৬০০ বছর পূর্বে মিশরীয়রা কি আহরণ করত?
১১. স্বর্ণ কি হিসেবে আজও সমাদৃত?
১২. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা কি নামে পরিচিত ছিল?
১৩. আলকেমি কোন ভাষার শব্দ?
১৪.কারা বা কোন সভ্যতা রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা বহুলাংশে মেটাতে সক্ষম হয়েছিল?
১৫. আম পেকে কি বর্ণ ধারণ করে ? কেন ?
১৬. লোহা ও মরিচা কোন প্রকৃতির ?
১৭. মরিচা কীভাবে হয় ? ব্যাখ্যা কর ?
১৮.সাধারণত কি কি দিয়ে আগুন জ্বালানো হয় ? উপাদানগুলো ব্যাখ্যা কর?
১৯. দহন কোন পরিবর্তন ? এর ফলে কি কি হয়?
১.২ রসায়নের পরিধি

২০. নিঃশ্বাসে গৃহীত বস্তুুটি কি/ কোন পদার্থ ? ইহার উপাদান কি ? ইহার উৎস কোথায়?
২১.ব্রাশ, চিরুনি, কৃত্রিম রং,কাগজ, খাতা, কালি, পেন্সিল, কলম কি ধরণের যৌগ? এগুলোর উৎস কোথায়?
২২. খাবারের পানির উপাদান কি? ইহার উৎসগুলো কিকি?
২৩. খাবারের উপাদান কি? ইহার উৎসগুলো কিকি?
২৪. খাবারের মাধ্যমে আমরা কি পাই ?
২৫. শার্ট ও প্যান্টের উপাদান কি? ইহার উৎসগুলো কিকি?
২৬. সারের উপাদান কি? ইহার উৎসগুলো কিকি?
২৭.মোটরসাইকেল কি দিয়ে তৈরি ? এর উপাদান ও উৎস কি?
২৮. পেট্রোলিয়ামের দহন কোন বিক্রিয়া?

১.৩ রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক
২৯. রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার বিশেষ যোগসূত্র রয়েছে? শাখাগুলো কিকি?
৩০. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র প্রাণিকুলের খাদ্যের যোগানদাতা কে? কীভাবে যোগান দেয়?
৩১. জীবদেহের জটিল অণুগুলো কিকি?
৩২. বিদ্যুত কীভাবে তৈরি করা হয়? ইহা কি দিয়ে বিতরণ করা হয়?
৩৩.কপারের মজুদকরণ কেন জুরুরী?
৩৪. খনিজ পদার্থ (পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস) কীভাবে তৈরি হয়?
৩৫.বায়ুমন্ডলীয় বিজ্ঞানের ক্ষেত্রে ওজোনস্তর ও ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহের চিহ্নিতকরণ কার সাহায্য করা হয়?
৩৬.কার সাহায্যে গাণিতিক হিসাব-নিকাশ-এর সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয়?
১.৪ রসায়ন পাঠের গুরুত্ব
৩৭. কি ব্যবহার করে পোকামাকড়কে শস্যহানি থেকে প্রতিরোধ করা হয় ?
৩৮. মশা তাড়াবার জন্য কি ব্যবহার করা হয়?
৩৯. সৌন্দর্যবর্ধনের জন্য কি ধরণের দ্রব্য ব্যবহার করা হয়? সেগুলো কীভাবে তৈরি হয়?
৪০. কিসের জন্য নিষিদ্ধ রাসায়নিক দ্রব্যের ব্যবহার হচ্ছে ?
৪১. কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়?
৪২. অতি স্বল্প পরিমাণ বায়ুর উপস্থিতিতে কাঠ বা প্রাকৃতিক গ্যাস পোড়ালে কোন গ্যাস তৈরি হয়?
৪৩. পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কোন গ্যাস?
৪৪. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস?
১.৫ রসায়নে অনুসন্ধান ও গবেষণা পক্রিয়া
প্রথম ধাপ-বিষয়বস্তু নির্ধারণ
দ্বিতীয় ধাপ-বিষয়বস্তু সম্পর্কে সম্যক জ্ঞানার্জন
তৃতীয় ধাপ-কাজের পরিকল্পনা প্রণয়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া
ফলাফল সম্পর্কে আগাম ধারণাকরণ পরীক্ষণ ও তথ্য -উপাত্ত সংগ্রহ, তথ্য- উপাত্ত এর সংগঠন ও বিশ্লেষণ আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।
১.৬ রসায়নে অনুসন্ধানের সময়ে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা
৪৫. কত সালে কার উদ্যোগে কোন বিষয়ে কি সম্মেলন হয়?
৪২. পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের প্রতিপাদ্য বিষয় কতটি ও কি কি?
৪৮. রাসায়নিক দ্রব্যের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য নির্ধারিত সাংকেতিক চিহ্ন কয়টি ও কি কি? এগুলোর চিহ্ন, ঝুঁকি, ঝুঁকির মাত্রা ও সাবধানতা বর্ণণা কর?

৪৯ (ক). কে নিজে নিজেই বিক্রিয়া করতে পারে ? বিস্ফোরক দ্রব্যর বৈশিষ্ট্য কি কি? এগুলোর ব্যবহার নিয়মগুলো কি কি?
৫০(ক).দাহ্য পদার্থ কত প্রকার ও কি কি? উদাহরণ দাও? এগুলোর ব্যবহারবিধি বর্ণনা কর?
৫১.(ক).জারক গ্যাস কাকে বলে? উদাহরণ দাও? এগুলোর ব্যবহার বিধি বর্ণনা কর?
৫২.(ক). বিপদজনকের কাকে বলে?এর বৈশিষ্ট্য কি কি? এগুলোর ব্যবহার নিয়মগুলো কি কি?
প্রশ্নের উত্তর পেতে ইনবক্স এ কমেন্ট করুন।

bdnews24.com 29/12/2016

পঞ্চম ও অষ্টম শ্রেণির ৫৬ লাখ ৪৩ হাজার ৬৩ জন শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে বৃহস্পতিবার।

এদিন একসঙ্গে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসির ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন। বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন তিনি।

আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর হাতে প্রাথমিক ও ইবেতেদায়ি সমপানীর ফলাফলের অনুলিপি তুলে দেবেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ক্ষুদে শিক্ষার্থীদের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন ফিজার।

দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

এবার ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন প্রাথমিক ও ইবতেদায়ি সমপানী এবং ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নেয়।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী পাস করে।

জেএসসি-জেডিসিতে ২০১৫ সালে সম্মিলিতভাবে ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করে। এর মধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৩১ শতাংশ এবং জেডিসিতে ৯২ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

মোবাইলে ফল জানতে

যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।

আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

অন্যদিকে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখতে এসএমএস করলে ফিরতি এসএমএসে জেএসসি/জেডিসির ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে এদের কাছ থেকেও ফলাফলের কপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে.com

bdnews24.com Bangladesh's first bilingual 24/7 news provider in any medium opened its content to public free of charge on 23 Oct 2006

24/12/2016

JSC/JDC exam result will be published 29.December.

Photos 30/04/2016
12/08/2015

শেকৃবি তে হাবিপ্রবির ভিসির সভাপতিত্তে
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের
বৈঠকঃ
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৫-২০১৬
শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরিক্ষার সম্ভাব্য তারিখ
নির্ধারিত হয়েছে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়
সমূহের উপাচার্যদের সংগঠন অটই’র স্ট্যান্ডিং কমিটির
২৪৪তম সভায় এই সম্ভাব্য তারিখগুলো নির্ধারণ করা
হয়।
বুধবার সন্ধ্যা ৬ টায় শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে হাজী
মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন এর সভাপতিত্বে
অনুষ্ঠিত এই সভায় গুরুত্বের সাথে আলোচিত হয় পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের বেতন স্কেল ও মর্যাদা
নিয়ে। সভায় প্রস্তাবিত ৮ম জাতীয় বেতনস্কেলে
শিক্ষকদের মর্যাদা অবদমন করায় গভীর উদ্বেগ প্রকাশ
করা হয়। তারা নতুন বেতন কাঠামোয় শিক্ষকদের বেতন
কাঠামো যাতে সমুন্নত রেখে সমাজে তাঁদের সম্মান ও
মর্যাদার সাথে বসবাসের সুযোগ করে দিতে তারা
মাননীয় প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপ কামনা করেন।
সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি
ফেডারেশনের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ
করা হয়।
# পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য ভর্তি পরীক্ষার
তারিখ:
#পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো-
ঢাকা বিশ্ববিদ্যালয়- ৯, ১০, ১৬, ১৭, ৩০ অক্টোবর ও ৬
নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় পরে দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা- ২৫
অক্টোবর থেকে ৫ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়- ৯ থেকে ১২ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ১ থেকে ৯ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া- ১৫ থেকে ১৯ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
ত্রিশাল, ময়মনসিংহ- ৯-১২ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়- ২৭ ও ২৮ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- ৪, ৫ ও ৬ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়- ১১ ও ১২ ডিসেম্বর
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- ২৩, ২৪,
৩০ ও ৩১ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ৪ ও ৫ ডিসেম্বর
# প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো-
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- ১০ বা ১৭
অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৩১
অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১৪
নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৬ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও,
ঢাকা- ২০ অথবা ২৭ নভেম্বর
# বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো-
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১৩ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, দিনাজপুর- ৩০ নভেম্বর ও ১ থেকে ৩
ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সিলেট- ১৪ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২০ ও ২১
নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল- ২৭ ও ২৮ নভেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ১৩ ও
১৪ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২০ ও
২১ নভেম্বর
# কৃষি বিশ্ববিদ্যালয়গুলো-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়,
গাজীপুর- ১৪ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- ৫ ডিসেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা- ১৮ ডিসেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- ২৮ নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস
বিশ্ববিদ্যালয়- ৭ নভেম্বর
# জাতীয় বিশ্ববিদ্যালয়- ১ অক্টোবর
সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের
সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. শাদাত
উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. কামরুল হাসান, জাবি
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, জাবি
উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জবি উপাচার্য
প্রফেসর ড. মীজানুর রহমান, রাবি উপাচার্য প্রফেসর
মোহাম্মদ মিজানুদ্দিনসহ ২৬টি বিশ্ববিদ্যা'লয়ের
উপাচার্যরা উপস্থিত ছিলেন।(collected from Muhiuddin nur,HSTU.)

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Pirgonj, Rangpur
Rangpur
5400