পাড়ার সবচেয়ে কালো ছিল যে ভাইয়াটি, যে কি না মাঝে মাঝেই নিজের ঘরে মুখ লুকিয়ে কাঁদতো, সেই ভাইয়াটিকেই আজ একটি সুন্দর ফুটফুটে আপুর পাশে দেখা যায় ।
তারা বিয়ে করেছেন ।
ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে কি না প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো, তাকেই আজ দেখা যায় পাজেরোতে চেপে অফিস যেতে ।
হ্যাঁ, সে আজ দেশের বিখ্যাত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ।
রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যেত, সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে পুরো একটি ব্রিগেড ফোর্স । কাঁধভর্তি চকচকে স্টার আর জাতীয় প্রতীক শাপলা । সে আজ সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ।
যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা ঘুরে পড়ে যেত, সেই আজ অপারেশন থিয়েটারে রক্ত নিয়ে হাত মাখামাখি করে ফেলে । হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন ডাক্তার ।
.........সবকিছুই বদলে যায় । বদলে যায় সমাজ, মানুষ আর মানুষের জীবন ।
শুধু দরকার একটু ধৈর্যের ।
স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটার কাছে ছ্যাঁকা খেয়ে আজ আপনি আত্মহত্যা করতে দৌঁড়াচ্ছেন, অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয়, পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন ।
ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখাই বাদ দিতে চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের গেটটি আপনার পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে ।
ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে, থাকবে ।
এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না । তাহলে দুঃখী মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না ।
সবকিছুই একসময় বদলে যাবে । আপনার হতাশাও একসময় রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে ।
কিন্তু দরকার একটু ধৈর্য । হতাশার সময়টিতে শুধু এই একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো জীবনকে ।
........তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে একটু ধৈর্য ধরুন ।
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপর । বিশ্বাস রাখুন এই কথাটির উপর— "হ্যাঁ, আমি পারবই ।"
......তাহলেই হয়তো একদিন ক্লাসের সবচেয়ে শেষ রোলের ছেলেটিকেই দেখা যাবে বুয়েটের ক্লাসে বসে দাঁত কেলাতে আর সেই কেলানো দাঁতে সোনালী রোদ পড়ে আলোকিত হবে পুরো ক্লাস ।
Scholar Amiable Pedestal
Scholar Amiable Pedestal Introduce in 16th December 2014. Dear Friends, Family and Strangers,
I come to all of you with a humble pledge. etc.
About a
year ago around this time, when the SSC results
were published, there was a particular series of
news items that caught my eye. For days to follow
after the result, series of articles came out about
students who achieved GPA of 5, under the most
adverse scenario we can ever imagine for a
student. These are talented young people who worked as
they studied. They worked as farmers, laborer,
d
22/01/2017
শীতার্ত মানবতার পাশে এস.এ.পি(SAP)............ শীতকে বরণ করতে নয়.......
শীতের রিক্ততার সাথে লড়াই করে বেচে থাকার জন্য পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রত্যয়.........
12/01/2017
রক্ত দিন, জীবন বাঁচান........
রক্তদান হোক স্বেচ্ছায়, বিনামূল্যে এবং নিরাপদে.......
কারা রক্তদান করতে পারবেন??
কেন রক্তদান করবেন??
রক্তদানের কিছু ভূল ধারনাঃ
07/01/2017
সম্মানিত এস.এ.পি (SAP) এর সদস্য, আগামী বছর এর কার্যক্রমসহ, ৩য় জন্মবার্ষিকী উদযাপন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায়, আপনার উপস্থিতি আমাদের একান্ত ভাবে কাম্য।
স্থানঃ আলিমুদ্দিন ডিগ্রী কলেজ মাঠ
তারিখঃ ১৫ ডিসেম্বর ২০১৬
সময়ঃ সকাল ১১ঘটিকা
#এস.এ.পি(SAP)
স্বপ্নচারীরা কোথায় সবাই?? ১৬ই ডিসেম্বর তো এসেই যাচ্ছে, কারো কোন প্লান আছে কি??? থাকলে জানাও?? SAP মরে নিরে ভাই, SAP দ্বীগুণ শক্তিতে আবার আসবে............. যদি সবাই না হোক, একজন ও সারা দেয়..................... স্বপ্নচারীরা ঠিকি তাদের স্বপ্নকাঠির মাধ্যমে তাদের স্বপ্ন ছড়িয়ে দিবে..............।
আমি সবার কাছে দুঃখিত.......কেনো দুঃখিত সেটা মোটামুটি ভাবে সবাই জানে তাই আর বললাম না।
SAP আজ মৃত প্রায়,,,,,জানি না আদৌও কখনো জেগে উঠবে কিনা,,,,,,,
আমি কে এই প্রশ্নের উত্তর নিজের কাজের মাঝে খুজুন পেয়ে যাবেন | কেননা পারিবারিক পরিচয় ছাড়া আপনার কর্মই আপনার পরিচয়
( collected)
Jatisanger natun mahasachib Antonio Gutanres.
Evarester hight mapen bangali radhanath shikdar.
8 may international mother's day.
অভিশাপ
-- কাজী নজরুল ইসলাম
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মর” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,
কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-
জাগবে হঠাৎ চমকে!
ভাববে বুঝি আমিই এসে
ব’সনু বুকের কোলটি ঘেঁষে,
ধরতে গিয়ে দেখবে যখন
শূন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদনাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না,
ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’
আসবে ভেঙে কান্না!
প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
প’ড়বে মনে অনেক ফাঁকি
অশ্র”-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন,
তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর-অঙ্গন!
শিউলি ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে, উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু স্বজন,
থাকবে রাতে বাহুর বাঁধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার শীতের রাতি, আসবে না'ক আর সে-
তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না'ক আর সে!
প’ড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হ’য়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে!
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে,
প’ড়বে মনে সে কোন্ রাতে
এক তরীতে ছিলেম সাথে,
এমনি গাঙ ছিল জোয়ার,
নদীর দু’ধার এমনি আঁধার
তেমনি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে!
তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ,
আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হানবে হেলা
ভাঙবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শান- এ ভার
মরণ-সনে বুঝ্বে-
বুঝবে সেদিন বুঝবে!
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-
চৈতী-রাতের চাঁদনী।
ঋতুর পরে ফিরবে ঋতু,
সেদিন-হে মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভো গা’য়,
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা তা’য় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন,
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাঁধবে বুকে দুঃখ-রাতে-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে।
আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্
সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান–
আসবে তখন পান’।
হয়ত তখন আমার কোলে
সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে কেঁদে
চাপবে বুকে বাহু বেঁধে,
চরণ চুমে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে!
©habib
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Rangpur