Student Nurses Welfare Organization - SNWO,RpNC

Student Nurses Welfare Organization - SNWO,RpNC

Share

Photos from Student Nurses Welfare Organization - SNWO,RpNC's post 24/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
রংপুর নার্সিং কলেজ, রংপুর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ পালন। রেলি, আলোচনা সভা,রোল প্লে সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়
🌹

15/05/2026

সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ন্যায্য স্টাইপেন্ড ও ইন্টার্ন ভাতা বৃদ্ধি নিশ্চিত করার দাবিতে খুব শিগগিরই মাননীয় মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

Photos from Student Nurses Welfare Organization - SNWO,RpNC's post 12/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
১২ই মে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ও র‍্যালি সম্পন্ন।
রংপুর নার্সিং কলেজ,রংপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরের সকল নার্সিং শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং নার্সিং কর্মকর্তাদের উপস্থিতিতে র‍্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে। রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ জনাব সুফিয়া বেগম মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম( NDC)বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর। অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ার হোসেন অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ রংপুর। জনাব ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, পরিচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,রংপুর। জনাব ডাক্তার মোঃ জহুরুল হক উপাধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ রংপুর।
জনাব নাজমা নাহার বেগম, উপসেবা তত্ত্বাবধায়ক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
রংপুর মহোদয় এবং সভাপতি বাংলাদেশ নার্সের অ্যাসোসিয়েশন রংপুর। জনাব শিউলি বেগম,নার্সিং ইন্সট্রাক্টর, রংপুর নার্সিং কলেজ রংপুর ও সভাপতি টিচার্স অ্যাসোসিয়েশন রংপুর নার্সিং কলেজ। সহ অন্যান্য অতিথি বৃন্দ।
এবছর প্রতিপাদ্য বিষয় ছিল" আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন,নার্সের ক্ষমতায় "।

Photos from Student Nurses Welfare Organization - SNWO,RpNC's post 06/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম🌹🌹🌹🌹🌹
2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলার অধ্যাপক ডা: শাহ আলম মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর। রংপুর নার্সিং কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব সুফিয়া বেগম মহোদয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক জনাব শিরিনা আক্তার মহোদয়। উপসেবা তত্ত্বাবধায়ক জনাব নাজমা নাহার মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থী,অভিভাবক,শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সহ
SNWO, SNWO ও PbSNWO অর্গানাইজেশনের সকল সদস্যবৃন্দ।
বিএসসি নার্সিং (বেসিক) ১৬ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১৪ তম ব্যাচের সকল নবাগত শিক্ষার্থীদের কলেজে সু স্বাগতম🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

05/05/2026
Photos from Student Nurses Welfare Organization - SNWO,RpNC's post 05/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

রংপুর নার্সিং কলেজ,রংপুর কর্তৃক উদযাপিত আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৬। দিনব্যাপী বিভিন্ন আয়োজন এর মাধ্যমে দিবস টি পালিত হয়। র‍্যালি আলোচনা সভা এবং মা ও নবজাতক স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব সুফিয়া বেগম মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আশিকুর রহমান,পরিচালক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক জনাব নাজমা নাহার বেগম মহোদয় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অতিথিবৃন্দ।

05/05/2026

বিএসসি নার্সিং শিক্ষার্থীদের মধ্যে কেউ অসচ্ছল থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করতে পারেন।

অন্যান্য শিক্ষার পাশাপাশি নার্সিং শিক্ষা ক্ষেত্রেও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ।

আমরা আশা করি নার্সিং পেশার উত্তরোত্তর সমৃদ্ধি সাধন হবে।

05/05/2026

চিকিৎসা (এমবিবিএস), বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিএসসি (নার্সিং) শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম বর্ষে ভর্তিকৃত/ অধ্যয়নরত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান বিজ্ঞপ্তি-২০২৬।

নির্ধারিত আবেদন ফরম ও নির্দেশিকা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট (www.pmeat.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

04/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

রংপুর নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের 11th ব্যাচের সকলে সাফল্যের সাথে শতভাগ উত্তীর্ণ হওয়ায় স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SNWO) দশম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা 🌹🌹🌹

22/04/2026

বাংলাদেশের গ্র্যাজুয়েট নার্সিং শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি ন্যায্য দাবী CGPA অথবা ফলাফলের শ্রেনি।
বর্তমানে B.Sc in Nursing সনদপত্রে CGPA বা ফলাফলের শ্রেণি উল্লেখ না থাকায় অনেক শিক্ষার্থী সরকারি চাকরি, উচ্চশিক্ষা ও স্কলারশিপে জটিলতার সম্মুখীন হচ্ছে।

যদিও নতুন কারিকুলামে CGPA পদ্ধতি চালু হয়েছে, পূর্ববর্তী ব্যাচগুলো এখনো এই সুবিধা থেকে বঞ্চিত।
ফলে একই যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য (Batch Discrimination) সৃষ্টি হচ্ছে।
এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অগ্রগতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আমাদের দাবি সনদপত্রে CGPA বা সমমানের শ্রেণি উল্লেখ নিশ্চিত করা, অফিসিয়াল Grade Equivalence Certificate প্রদান করা এবং পূর্ববর্তী ব্যাচের জন্য সংশোধিত সনদ ইস্যু করা।

এই দাবিগুলো বাস্তবায়ন হলে নার্সিং শিক্ষার্থীদের একাডেমিক স্বীকৃতি নিশ্চিত হবে।
একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur
5400