12/03/2023
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ট্যাব প্রাপ্তির জন্য সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যায়িত নবম ও দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম ০৩ জন শিক্ষার্থীর নাম চাওয়া হয়েছে। উপজেলা পরিসংখ্যান অফিসে আগামী ১৩/০৩/২৩ তারিখের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের নামের তালিকা পৌঁছাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি স্কুল থেকে মোট ০৬ জন শিক্ষার্থীকে ট্যাব বিতরণ করা হবে। নির্ধারিত তারিখের পর আবেদন করলে সেটা বাতিল বলে গণ্য হবে। আবেদনে অবশ্যই শিক্ষার্থীর নাম, জন্ম নিবন্ধন নম্বর, পিতা-মাতার নাম, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাবগুলো বিতরণ করবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কিংবা উপজেলা পরিসংখ্যান অফিসে যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।
31/05/2021
একটি শোক সংবাদ
১১নং বড়বালা ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রাম নিবাসী
ছড়ান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক-
#আব্দুর_রশিদ_মাষ্টার আজ বিকেল ০৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন ।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্ন ইলাহি রাজিউন ।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল ০১.০৬.২০২১ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় তার নিজ বাসায় অনুষ্ঠিত হবে ।
মরহুমের সকল আত্নীয় স্বজন, বন্ধ-বান্ধব এবং ছাত্র-ছাত্রীদের জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো ।
স্যারের মৃত্যুতে Chharan Borobala-5460 পরিবার গভীর ভাবে শোকাহত ।
আল্লাহ যেন মরহুমকে কে জান্নাতবাসী করেন ।
আমিন ।
30/05/2020
এখন ঘরে বসেই মোবাইলে পাওয়া যাবে SSC পরীক্ষার ফলাফল। বোর্ড কতৃর্ক প্রকাশ হওয়ার পর SMS-এর মাধ্যমে ফলাফল জানা যাবে ।
মোবাইলের মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য যা করতে হবে...👇
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে 👇
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য 👇
SSCBOARDROLLYEAR পাঠিয়ে দাও 16222
Example: SSC DHA 123456 2020 পাঠিয়ে দাও 16222
মাদ্রাসা বোর্ডের জন্য 👇
SSCMADROLLYEAR পাঠিয়ে দাও 16222
কারিগরি শিক্ষা বোর্ডের জন্য 👇
SSCTECROLLYEAR পাঠিয়ে দাও 16222.
সবাই ঘরে থাকুন
সুস্থ্য থাকুন ।
16/01/2020
শিক্ষাস্তরের ব্যাপক পরিবর্তন আসছে!
* ১ম থেকে ৩য় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না! হবে স্কুল পারফর্মেন্স অনুযায়ী মূল্যায়ন।
* ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত অভিন্ন বই হবে ১০টি। সব শিক্ষার্থীকে একই বই পড়তে হবে। বইগুলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম, জীবন ও জীবিকা, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি।
* এসএসসি পরীক্ষা হবে শুধু ১০ম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী। (৯ম+১০ম বাদ)
* একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শাখা বিভক্ত হওয়ার সুযোগ থাকবে।
*একাদশে বাংলা, ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বাধ্যতামূলক। অপশনাল থাকবে বিজ্ঞান/কলা/ব্যবসার তিনটি বিষয়। (যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোনো তিনটি। তবে এর সাথে আর্টসের একটি বিষয় নেয়ারও সুযোগ থাকতে পারে।)
বিজ্ঞানের ছাত্র আবশ্যিক বাংলা, ইংলিশ ও আইসিটির সাথে বিজ্ঞানের পদার্থ-রসায়ন নিয়ে আরেকটি আর্টসের বিষয় (যেমন পৌরনীতি) নিতে পারবে!
* এইচএসসি হবে দুইটি পাবলিক পরীক্ষা। একাদশে ছয়টি পার্ট, দ্বাদশের শেষে বারোটি পার্ট।
*একাদশ দ্বাদশের বইগুলো হবে তিনপত্রের। যেমন পদার্থ বিজ্ঞান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পত্র।
পর্যায়ক্রমে আগামীবছর থেকে শুরু করে ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে। সময়ের চাহিদায় উপযুক্ত করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এই নতুন ধারার শিক্ষাস্তর ইতিবাচক ভূমিকা রাখবে।
ধন্যবাদ বাংলাদেশ সরকারকে।
24/01/2019
ভলিবল ভলিবল ভলিবল
শীতকালীন ভলিবল টুর্নামেন্ট ২০১৮- ২০১৯ এর ফাইনাল ম্যাচ আগামীকাল 25/01/2019 রোজ শুক্রবার বেলা ২ ঘটিকায় ঐতিহ্যবাহী ছড়ান হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে I
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাহেব সরকার চেয়ারম্যান ১১ নম্বর বড়বলা ইউনিয়ন পরিষদ Iউক্ত অনুষ্টানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইয়াকিন মিয়া প্রধান শিক্ষক ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়
উক্ত ভলিবল ফাইনাল খেলা দেখার জন্য সকলে সবান্ধবে আমন্ত্রিত
06/05/2018
২০১৮ এর সকল SSC পরিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল। সৃষ্টিকর্তা যেন তোমাদের সবার মুখ হাসি খুশি রাখে,,,Best of luck...
24/02/2018
অমর ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদের শরনে ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছড়ান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্থাপক অর্পণ করছেন Chharan High School সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইয়াকিন আলি এবং সহকারী শিক্ষক জনাব মোঃ মানিক মিয়া।
30/12/2017
অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জেএসসি ও জেডিসি এবং পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশিত হবে। ফলে প্রতীক্ষার অবসান হচ্ছে ৫৫ লাখ ৬৪ হাজার ৮৯৫ জন ফল প্রত্যাশীর।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, শনিবার দুপুর ২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী।
জেএসসি-জেডিসির ফলপ্রার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।
মিঠাপুকুর উপজেলার জন্যে DPEROLL NO> 2017 লিখে SEND করতে হবে 16222 নাম্বাটে
Noted:- CB5460
Chharan Borobala - 5460
১১নং বড়বালা ইউনিয়নের উন্নয়ন মুলক ?
25/10/2017
লক্ষ্যে পৌছাতে গেলে কেন বার বার আলসেমিতে পড়ে যান?
------------------------------------------------------------------------------
টানা দুইদিন খুব ভালো টাইম মেন্টেইন করে পড়াশুনা হয়, তারপরের দিন থেকে হঠাত স্লো হয়ে যান, আগের মত হয় না। ফেসবুকে প্রয়োজন ছাড়া ১/২ ঘন্টা বেশি কাটানোর পরে লগ আউট করার সাথে সাথেই মনের মধ্যে অনুতাপ মিশ্রিত হতাশা কাজ করে যে "ইসশ এতখন সময় নস্ট করলাম।আমাকে দিয়ে আসলে হবে না"। মনের মধ্যে guilty ফিল করেন অহেতুক টাইম নস্ট করার কারনে।
কেন এমনি হয় বার বার? উত্তর কি? কারন আপনি ভাল student না? কারন আপনি ভাল প্ল্যান করতে পারেন না? কারন আপনার intelligent ফ্রেন্ড সার্কেল নাই? এগুলার একটাও উত্তর না।
------------------------------------------------------------------------------
উত্তরটা হচ্ছে কারন আপনি Focused না।
------------------------------------------------------------------------------
আপনি focused কিনা সেটা নির্নয়ের simple একটা টেস্ট করবেন।
-------------------------------------------------------------------------------
আপনি চোখ বন্ধ করলে আপনার goal দেখতে পান? চোখ বন্ধ করে নিজেদের goal দেখতে পান যারা যারা, তারাও পুরোপুরি focused না, তারা স্বপ্নকাতুরে, স্বপ্ন দেখে সেটার আবেশ নিতেই ভালবাসেন। তাহলে? আচ্ছা, এখন চোখ খুলেন। চোখ খোলা অবস্থায় চোখের সামনে আপনার goal কি আক্ষরিক অর্থে "সতেচনভাবে" আপনার সামনে ভাসতেছে? রাস্তা দিয়ে হাটার সময়, বাসে চড়ার সময়, ক্লাস করার সময় আপনার চোখের সামনে মনের পর্দায় আপনার goal টা "সচেতনভাবে" আসে? নিজেকে কি সেই সময় remind করেন যে আমি এখন বাসে করে ফার্মগেট যাচ্ছি কিন্তু আমার goal হচ্ছে "IBA তে পড়া অথবা GRE তে অন্তত 330 পাওয়া অথবা অন্য কিছু"। কি, নিজেকে নিজের goal অহরহ স্মরন করিয়ে দেয়ার কাজটা করেন? যারা চোখ বন্ধ করে এবং চোখ খোলা রেখে নিজের goal দেখতে পান এবং নিজেকে স্মরন করিয়ে দেন, তারাই focused।
Focused না হয়ে যতই অন্যের কাছ থেকে পরামর্শ নেন কিভাবে পড়লে IBA তে chance পাবো, সেগুলা কাজে আসবেনা।
Focused কিভাবে হবেন?
--------------------------------------------------------------------------------
আসলে এই fast-paced chaotic জামানায় focused হয়ে সেটা মাসের পর মাস বজায় রাখা কঠিন কিন্তু একটা principle মাথায় রাখলে খুব সহজ ও বটে। আজকাল life এত fast paced হয়ে গেছে যে আমাদের mind অনেক বিক্ষিপ্ত থাকে। mind স্থিতিশিল রাখা focused থাকার মুল অস্ত্র। প্রাথমিকভাবে, শুরু শুরুতে যেদিন ছুটি থাকবেন, ক্লাস বা কাজ নেই সেদিন গুলায় ১ ঘন্টা / আধা ঘন্টা একাকি সময় নিজের সাথে নিজে কাটান। ওই সময়টায় কোন মোবাইল বা ফেসবুক হাবিজাবি সব বাদ। পারলে মোবাইল ফোন সুইচড অফ রাখেন বা সাইলেন্ট রাখেন। জাস্ট আপনি আর আপনার mind। আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার goal কি, কেন আপনি এটা চান এবং আপনাকে কি করতে হবে। উত্তর গুলা যেনো মহাকাব্য না হয়, এক লাইনের very very very specific উত্তর যেন হয় কারন focused লোকেরা তাদের goal এবং work plan খুব সুনির্দিষ্ট ভাবে সংখেপে সংজ্ঞায়িত করে।
ব্যাস, এভাবে নিজের মনের সাথে পারলে প্রতিদিন ১০ মিনিট হলেও একাকি সময় কাটান এবং নিজের চিন্তাগুলো কে "সচেতনভাবে" নিয়ন্ত্রন করতে শিখুন, আপনার কাজ automatically আপনার goal এর সাথে aligned হয়ে যাবে।
বি: দ্র : যারা 'সচেতনভাবে' নামাজ পড়েন তাদের জন্য focused হওয়া আরো অনেক সহজ।
আমরা অনেকেই ভাবি modern যুগের সাথে নামাজ incompatible, কিন্তু এই যুগেই নামাজ আপনার mind কে focused হতে হেল্প করবে। আসলে এই বর্তমানের fast-paced, random and chaotic life-style একটা মানুষকে সেকেন্ডে সেকেন্ডে সিদ্ধান্তহীনতায়, বিশেষ করে career নিয়ে কনফিউশনে ভোগায় কারণ মনটা বিক্ষিপ্ত হয়ে থাকে আমাদের এই দ্রুত গতির লাইফের কারণে। নামাজ তো আপনাকে দৈনিক পাচ বার FOCUSED হওয়া শেখায় কিন্তু আপনি আসলেই unlucky যদি এটা অনুধাবন না করেন। নামাজে দাড়ালে আমাদের ম্যাক্সিমাম টাকার চিন্তা, ব্যবসার চিন্তাসহ আরো নানাবিধ চিন্তা এসে মনে ভীড় করে, তখনি আপনি যদি ওই সব চিন্তা নিয়ন্ত্রণ করে আল্লাহর প্রতি আপনার চিন্তা সচেতন ভাবে divert করেন, তাহলেই কিন্তু আপনি FOCUSED হওয়ার very very important একটা principle অনুশীলন করলেন এবং সেটা হল "control your thoughts" । এই ফ্লেভার যারা নামাজে পাইছেন বা পাচ্ছেন তারা তাদের goal এ focused থাকার ৫০% কাজ করে ফেলছেন কারণ জীবনে focused থাকার প্রথম শর্ত "control your thoughts" । তাই নামাজ পড়ুন, আপনার focused থাকাটাও অনেকাংশে সহজ হয়ে যাবে।
যার যেই লক্ষ্যই থাকুক না কেন, আগে ফোকাসড হন, আপনার কাজ অটো একাগ্রতার সাথে ALIGNED হয়ে যাবে। সবার জন্য শুভকামনা রইল