Accounting Teaching Home(ATH),Rangpur

Accounting Teaching Home(ATH),Rangpur Accounting Teaching Home(ATH),Rangpur

একাউন্টিং টিচিং হোম,রংপুর ২০০৩ সালে ২২ ফেব্রুয়ারী ১৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথম যাত্রা শুরু করে। যা কালের স্বাক্ষী হিসাবে আছে থাকবে ইনশা আল্লাহ। প্রথম ২০০৫ সালে এস.এস.সি এবং ২০০৬ সালে এইচ.এস.সি পরীক্ষায় আমার ছাত্র -ছাত্রীরা আশানূরুপ ফলাফল করে। আজ ২০২২ সালের জানুয়ারি ০১ তারিখ পর্যন্ত সর্বমোট ৭,৯৭৯ জন ছাত্র-ছাত্রী এ.টি.এইচ এর ছাত্র-ছাত্রীর রের্কড ভূক্ত আছে।

“আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা,তোমাদের ছোট-বড় সব চাওয়াগুলো পূরণ হোক। আল্লাহ তায়ালা যেন সবকিছু সহজ করে দেন।নতুন বছর ২...
31/12/2025

“আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা,
তোমাদের ছোট-বড় সব চাওয়াগুলো পূরণ হোক।
আল্লাহ তায়ালা যেন সবকিছু সহজ করে দেন।
নতুন বছর ২০২৬ হোক তোমাদের সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণে ভরপুর।
Happy New Year 2026! 🌟”

29/10/2025

চলতি সম্পদ (Current Assets)
যে সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ের স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তর করা যায়, তাকে চলতি সম্পদ বলে

চলতি সম্পদ সমূহঃ
* হাতে নগদ
* ব্যাংক জমা/ ব্যাংক উদ্বৃত্ত
* প্রাপ্য হিসাব/দেনাদার/বিক্রয় খতিয়ানের জের/পাওনা
* প্রাপ্য নোটস্ /প্রাপ্য বিল
* সমাপনী মজুদ পণ্য
* সমাপনী মনিহারী/মনিহারী মজুদ
* সাপ্লাইজ মজুদ
*অগ্রিম খরচ সমূহ
* অনাদায়ী আয় সমূহ
* বীমা কোম্পানির নিকট প্রাপ্য টাকা
*খুচরা যন্ত্রাংশ
*প্রতিনিধির নিকট প্রাপ্য/ চালানী কারবারের প্রেরিত পণ্য
* প্রদত্ত ঋণ

চলতি দায় (Current Liabilities)
যে দায়গুলো সাধারণত এক বছরের মধ্যে পরিশোধ করতে হয়, তাকে চলতি দায় বলে।

চলতি দায় সমূহ :

*প্রদেয় হিসাব/পাওনাদার/ক্রয় খতিয়ানের জের/দেনা
* প্রদেয় নোটস/প্রদেয় বিল
*ব্যাংক জমাতিরিক্ত/ব্যাংক ওভার ড্রাফট /ব্যাংক ওডি
*বকেয়া খরচ সমূহ
*অগ্রিম আয় সমূহ /অনুপার্জিত আয়
* আয়কর সঞ্চিতি
* লভ্যাংশ সমতাকরণ তহবিল
* অগ্রিম তলব
*অদাবীকৃত লভ্যাংশ
* স্বল্পমেয়াদী ঋণ

Call now to connect with business.

27/10/2025

প্রদেয় হিসাব (Accounts Payable or A/P) হলো একটি কোম্পানির স্বল্পমেয়াদী দায় বা দেনা, যা সরবরাহকারী বা বিক্রেতাদের কাছ থেকে ধারে কেনা পণ্য বা সেবার জন্য পরিশোধ করতে হয়। এটি একটি কোম্পানির 'চলতি দায়' হিসেবে বিবেচিত হয় এবং সাধারণত এক বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়, যেমন ৩০, ৬০ বা ৯০ দিনের মধ্যে।
মূল বৈশিষ্ট্য
• স্বল্পমেয়াদী দায়: প্রদেয় হিসাব একটি স্বল্পমেয়াদী দায়, যা সাধারণত এক বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।
• পণ্য ও সেবার জন্য: এটি প্রধানত বাকিতে কেনা পণ্য বা সেবার জন্য প্রযোজ্য।
• সরবরাহকারীদের কাছে পাওনা: এটি সরবরাহকারী বা বিক্রেতাদের প্রতি কোম্পানির বকেয়া অর্থ নির্দেশ করে।
• হিসাবে অন্তর্ভুক্ত: কোম্পানির ব্যালেন্স শীটে 'চলতি দায়' (Current Liabilities) বিভাগে এটি লিপিবদ্ধ থাকে।
• অর্থপ্রদান: সাধারণত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে (যেমন ৩০, ৬০ বা ৯০ দিন) এই অর্থ পরিশোধ করা হয়।

Call now to connect with business.

26/10/2025

প্রাপ্য হিসাব বলতে কী বোঝো?

প্রাপ্য হিসাব হচ্ছে একটি ব্যক্তিবাচক হিসাব।
বাকিতে বিক্রয় অথবা সেবা প্রদানের জন্য প্রাপ্য হিসাব সৃষ্টি হয়।
মনে করুন, রহিম ট্রেডার্সের নিকট ১৫০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হল।
এক্ষেত্রে যদি আমরা জাবেদা করি তাহলে হবে,
প্রাপ্য হিসাব হিসাব বা রহিম ট্রেডার্স হিসাব,,,, ডেবিট। বিক্রয় হিসাব,,,,,,, ক্রেডিট ।
সাধারণত প্রাপ্য হিসাব সর্বদাই চলতি সম্পদ কলামে দেখাতে হবে।
প্রিয় শির্ক্ষাথী তুমি প্রাপ্য হিসাবের কতগুলো সমার্থক শব্দ বা না জানো কমেন্ট কর…

13/09/2025

📢 ভর্তি চলছে – HSC ১ম বর্ষ একাউন্টিং ব্যাচ

🎯 এখনই যোগ দিন আমাদের নতুন একাউন্টিং ব্যাচে:
✅ HSC ১ম বর্ষের সম্পূর্ণ সিলেবাস কাভার★
✅ সহজভাবে বোঝানো ও ক্লাসে প্র্যাকটিস সেশন★
✅ ২০ বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত ★
✅ পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি ক্লাস★
✅ আধুনিক সুজুগ সুবিধা সম্বলিত পরিবেশে পড়াশোনার সুযোগ★
✅ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৫সেপ্টেম্বর ২০২৫★

📌 সীমিত আসন –
📞 যোগাযোগ:
01316020832
একাউন্টিং টিচিং হোম
ডিসি মোড় (পুলিশ অফিসার্স মেসের সামনে),কেরানিপাড়া,রংপুর।
Kh M Tareq

Accounting Teaching Home(ATH),Rangpur


ব্যবসায় শিক্ষা শাখার কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের...
11/04/2025

ব্যবসায় শিক্ষা শাখার কয়েকজন ছাত্র ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিল এবং মার্কেটিং নিয়ে আলোচনা করছিল। একজন বয়স্ক ভদ্রলোক তাদের আলোচনা মন দিয়ে শুনছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন।

হঠাৎ ভদ্রলোকটি ছাত্রদেরকে বললেন, আমি কি মার্কেটিং বিষয়টি সহজ দুএকটি কথায় ব্যাখ্যা করতে পারি?

ছাত্ররা কৌতূহলী হয়ে তার দিকে তাকাল।

ভদ্রলোক বলতে শুরু করলেন, মনে করো তুমি কোনো বিয়ে বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছ। তো সেখানে গিয়ে এক অসামান্য সুন্দরী মেয়ের দেখা পেলে।

তুমি তার কাছে গিয়ে বললে, "আমি উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি আমায় বিয়ে করবে?" এটাকে বলে সরাসরি বিপণন (ডাইরেক্ট মার্কেটিং)।

তোমার বন্ধু তার কাছে গিয়ে তোমাকে দেখিয়ে বলল, "ও উচ্চশিক্ষিত এবং ধনী। তুমি কি ওকে বিয়ে করবে?" এটাকে বলে বিজ্ঞাপন।

মেয়েটি নিজেই তোমার কাছে এগিয়ে এসে বলল, 'আপনি উচ্চশিক্ষিত এবং ধনী। আপনি কি আমায় বিয়ে করবেন?' এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।

তুমি বিয়ের প্রস্তাব দেবার পর মেয়েটি জানাল যে, সে বিবাহিতা। এটাকে বলে চাহিদা ও জোগানের ফারাক (ডিম্যান্ড সাপ্লাই গ্যাপ)।

তুমি মেয়েটির কাছে গিয়ে কিছু বলার আগেই আরেকজন তাকে বিয়ের প্রস্তাব দিল এবং মেয়েটি সম্মত হয়ে তার সাথে চলে গেল। এটাকে বলে প্রতিযোগিতা (কম্পিটিশন)।

মেয়েটি তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করল এবং বছর ঘুরতেই তোমাদের একটি সন্তান হলো। একে বলে প্রোডাকশন (উৎপাদন)।

তুমি মেয়েটিকে বিয়ের অফার দেবার সাথে সাথে সে তোমার গালে ঠাস করে একটা চড় মারল। এটাকে বলে উপভোক্তার প্রতিক্রিয়া (কাস্টমার্স ফিডব্যাক)।

তুমি যখন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিলে সেই সময় তোমার স্ত্রী এসে উপস্থিত হল। এটাকে বলে নতুন ব্যবসাক্ষেত্রে প্রবেশ করার ঝুঁকি (রিস্ক অফ এন্টারিং নিউ মার্কেট)।"

18/01/2025

সুপ্রিয় এসএসসি হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স ব্যাচ শুরু হচ্ছে...

খ.ম.তারেক

01719-303717

ডিসি মোড় (পুলিশ অফিসার্স মেসের সামনে),কেরানিপাড়া,রংপুর।

Kh M Tareq

Accounting Teaching Home(ATH),Rangpur


যদি আমরা  #ক্যালকুলেটর ছাড়াই কোনো  #সংখ্যার_শতকরা মান বের করতে পারি তাহলে খুব ভালো হয় তাইনা? তাহলে  #কৌশলটা শিখে নিই!!...
27/12/2024

যদি আমরা #ক্যালকুলেটর ছাড়াই কোনো #সংখ্যার_শতকরা মান বের করতে পারি তাহলে খুব ভালো হয় তাইনা? তাহলে #কৌশলটা শিখে নিই!!!
#প্রশ্ন ১:
৭ এর ৫% কত হবে?

ক।০.৩০ খ।০.৩৫ গ।০.৪০ ঘ।০.৪৫

তুমি কি এটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবে?

না পারলে এসো #টেকনিক শিখে নিই!!!
#টেকনিকঃ ৫*৭=?

অবশ্যই ৩৫ হবে।তাই উত্তর হবে (খ)০.৩৫।

#প্রশ্ন_২: ১৫০০ এর ৪০% কত হবে?
ক।৫০০ খ।৬০০ গ।৭০০ ঘ।৮০০

#টেকনিকঃ ১৫ কে ৪০ দিয়ে গুণ করে দাও ৬০০ হবে।[বলে রাখা ভালো যে সংখ্যা যতই বড় হোক না কেন,শুন্য বাদ দিয়ে প্রথম দিকের সংখ্যা দিয়ে গুণ করবে]

-তাহলে উত্তর হবে (খ) ৬০০ ।
#প্রশ্ন_৩; ১৫০০ এর ৭% কত?
ক।২০০ খ।৩০৪ গ।২০৫ ঘ।১০৫ ।
#টেকনিকঃ- ১৫ কে ৭ দিয়ে গুণ দাও উত্তর পেয়ে যাবে!
১৫*৭=১০৫
#উত্তরঃ (ঘ)১০৫

19/08/2024
14/02/2024

২০২৪ সালের এস.এস.সি ও সমমান সকল পরিক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভ কামনা।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সুচি
21/12/2023

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সুচি

27/09/2023

হিসাববিজ্ঞান প্রথমপত্র ব্যাচ(এইচএসসি ২০২৫)

শনি,সোম ও বুধবার দুপুর ২ টায়

ক্লাশ শুরু সেপ্টেম্বর ৩০,২০২৩(রোজ শনিবার)

খ.ম.তারেক
01719-303717

Accounting Teaching Home(ATH),Rangpur


Address

House#63, Road#03 DC Mor
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Teaching Home(ATH),Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Accounting Teaching Home(ATH),Rangpur:

Shortcuts

Share

Category