𝗦𝗲𝗹𝗶𝗺'𝘀 𝗖𝗵𝗲𝗺𝗶𝘀𝘁𝗿𝘆

𝗦𝗲𝗹𝗶𝗺'𝘀 𝗖𝗵𝗲𝗺𝗶𝘀𝘁𝗿𝘆

Share

রসায়নের জটিল বিষয়গুলোকে সহজবোধ্য করাই আমাদের প্রধান উদ্দেশ্য।

06/02/2024

💥আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য :-
💥ফাজানের নীতি :
১।ক্যাটায়নের আকার যত ছোট হবে,
২।অ্যানায়নের আকার যত বড় হবে,
৩।ক্যাটায়ন ও অ্যানায়োনের চার্জ সংখ্যা যত বেশি হবে,
যৌগটি তত বেশি পোলারায়িত হবে অর্থাৎ অধিক সমযোজী ধর্ম প্রদর্শন করবে।

30/10/2023

#জৈব_রসায়ন

💥 কিছু গুরুত্বপূর্ণ তথ্য -

১.অ্যালকোহল ও অ্যামিন পানিতে দ্রবণীয়

২.ইথার পানিতে অদ্রবনীয়

৩.অ্যালকোহল অনুসমূহে OH-মূলক থাকে। তাই অ্যালকোহল অনু পোলার অনু এবং হাইড্রোজেন বন্ধন করতে সক্ষম

৪.অ্যালকোহলসমূহ লিটমাস নিরপেক্ষ ; তবে ফেনল অম্লরূপে ক্রিয়া করে নিল লিটমাসকে লাল করে

৫.পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ moisturizing agent রূপে ক্রিয়া করে

৬.মনোহাইড্রিক এলকোহলসমূহ তিন প্রকার গাঠনিক সমানুতা প্রদর্শন করে: অবস্থান, চেইন ও কার্যকরী মূলক সমানুতা।

৭.সরবিটলে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা ছয়টি এবং গ্লিসারলে তিনটি

৮.উৎপাদিত মিথানলের প্রায় ৯০% ওয়াটার গ্যাস থেকে সংশ্লেষণ করা হয়

৯. ওয়াটার গ্যাস এর সংকেত (CO+H2)

১০.লোহিত তপ্ত কোক (1400°C) ও স্টিম থেকে ওয়াটার গ্যাস উৎপাদন করা হয়।

💥কোনটিতে হাইড্রোজেন বন্ধন ঘটে?

a. CH4
b. CH3OH
c. CH3OCH3
d. CH3Cl

14/10/2023

আইসোটোপ: ১৯১৯ সালে বিজ্ঞানী অ্যাস্টন সর্বপ্রথম নিয়নের দুটি ভিন্ন ভরের পরমাণু শনাক্ত করেন যাদের নামকরণ করেন আইসোটোপ । গ্রীক, iso = একই, tope = স্থান । আইসোটোপ আবিষ্কারের কারণে পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা পর্যায় সারণির মূল ভিত্তি হিসেবে শ্রেষ্ঠতর হয়।

➤ মৌলের আইসোটোপ উহার নিউট্রন সংখ্যার উপর নির্ভরশীল।
➤ এদের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান।
➤ নিউক্লিয়াস বা ভর সংখ্যা ভিন্ন।
➤ পর্যায় তালিকায় একই স্থান দখল করে।
➤ এরা একই মৌলের পরমাণু।
➤ আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কার্যকর।
➤ ভৌত ধর্ম ভিন্ন কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন ।
➤ সর্বমোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300
➤ Na (11) ও Au (79) ব্যতীত প্রকৃতিতে সকল মৌলের একাধিক আইসোটোপ রয়েছে।

09/10/2023

রসায়নে ভয়? আর নয়!
রসায়ন এবার করব জয়।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Lalbag
Rangpur