28/02/2017
ইংরেজিতে ভালো করতে চাইলে...
প্রায়ই কাউকে না কাউকে বলতে শুনি,
"স্যার/ ভাইয়া, আমি ইংরেজিতে খুব দুর্বল।
গ্রামার পারিনা। ভোকাবুলারি মনে থাকে
না।" তাদের জন্যই এই পোস্ট।
(বিঃ দ্রঃ স্মার্ট রা পড়ুন, বোকারা এড়িয়ে
যান প্লিজ....)
প্রতিযোগিতামূলক পরীক্ষা (BCS/ Bank/
MBA/ Varsity admission etc)- র ভাল প্রস্তুতির
জন্য আমি যেভাবে পড়ি, ঠিক সেভাবেই
তুলে ধরছি-
০১. গ্রামার হচ্ছে প্রোটিন/আমিষ।
ভোকাবুলারি হচ্ছে ভিটামিন। শুধু আমিষ
খেয়ে যেমন কাজ হবেনা তেমনি শুধু
ভিটামিনেও লাভ হবে না। অতএব, সমান
ভাবে দুটিই নিয়মিত চালাতে হবে।
০২. যাদের গ্রামাটিকাল নলেজ খুবই দুর্বল
তারা পি সি দাস এর বইটি দিয়ে শুরু করতে
পারেন। (সবচেয়ে ভাল হয় Practical English
Usage by Michael Swan, English Grammar in use
by Raymond Murphy, Longman Grammar
ইত্যাদি বইগুলো ফলো করতে পারলে।)
০৩. বাজারের প্রচলিত কিছু গাইড রাখতে
পারেন।
০৪. যে টপিকটি পড়তে চাচ্ছেন সেটি
সম্বন্ধে ভাল ধারণা পাওয়ার জন্য পি সি
দাসের বইটি থেকে টপিকটি A to Z একবার
মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। গুরুত্বপূর্ণ কিছু
জিনিস দাগিয়ে রাখুন।
এটা পড়া শেষ হলে যেকোন একটি গাইড
নিয়ে বসুন। টপিকটি পড়ুন। ভাল করে পড়ুন।
উদাহরণগুলো ভাল করে দেখুন। পড়া শেষ হলে
বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো
সলভ করুন।
এবার আরেকটি গাইড বই নিন। একবার চোখ
বুলিয়ে নিন কোন এক্সট্রা ইনফর্মেশন/ নিয়ম
আছে কিনা যেটা পূর্বের পড়াতে ছিল না।
যদি থাকে তবে সাথে সাথে দাগিয়ে
ফেলুন। চোখ বুলানো শেষ হলে দাগানো তথ্য
গুলো পূর্বের পড়া গাইড বইতে লিখে রাখুন।
এবার পূর্বের বইটি আরেকবার চোখ বুলিয়ে
নিন।
এভাবে করে আপনি আরেকটি বই দেখতে
পারেন। আগের মত নতুন তথ্য চোখে পড়লে
লিখে রাখুন। পদ্ধতিটি আপনার কাছে দীর্ঘ
সময়ের মনে হলেও আসলে তা নয়। প্রথম বই
থেকে টপিক টি পড়ার পর অন্য বইগুলো থেকে
পড়তে বেশি সময় লাগার কথা নয়। এভাবে
করে প্রতিটি টপিক/ লেসন পড়তে পারেন।
প্রয়োজনে নোট করে রাখতে পারেন। (একটি
বিষয় লক্ষ্য রাখবেন, বাজারের প্রচলিত
বইগুলোতে অনেক ভুল থাকে। একটু সাবধান
থাকবেন। কোন বিষয়ে কনফিউসন থাকলে
ডিকশনারির সাহায্য নিন। বিশুদ্ধ তথ্য
এখানেই পাবেন।)
০৫. ভোকাবুলারির জন্য ভাল বই একমাত্র
ডিকশনারি। এক্ষেত্রে অক্সফোর্ড অথবা
লংম্যান এর ডিকশনারি সবচেয়ে ফলপ্রসূ।
তবে সহজ পদ্ধিতে অনুসরণ করে ভোকাবুলারি
শিখলে দীর্ঘদিনেও ভুলার সম্ভাবনা নাই।
প্রথমে একটি ওয়ার্ড নিন। এবার এই জাতীয়
শব্দগুলোকে একসাথে খাতায় লিখে রাখুন।
যেমনঃ Talkative এর অর্থ বাচাল। এই জাতীয়
আরও শব্দগুলো হচ্ছে-Verbose, Oratory, Prolix,
Loquacious, eloquent, magniloquent, rhetoric,
superfluous, garrulous, fluent, expressive, silver-
tongued, loose-mouthed, loose-lipped, loud-
mouthed, chattering, wordy, talky etc. এগুলো
একসাথে করে ফেলুন। প্রতিদিন যেভাবেই
হোক একটি ওয়ার্ড পড়ে শেষ করুন। যেভাবেই
হোক...।
প্রতিদিন নতুন ওয়ার্ড শেখার আগে পূর্বের
ওয়ার্ড গুলো দেখে নিন। সপ্তাহ শেষে ৭
দিনের ওয়ার্ডগুলো রিভাইজ করুন। মাস
শেষে ৩০ দিনের ওয়ার্ডগুলো আবার রিভাইজ
দিন। ভুলে যাওয়ার মানেই হয় না।
০৬. রাস্তাঘাটে, বিল-বোর্ডে , আনাচে-
কানাচে, চিপায়-চাপায় যেখানেই নতুন
ওয়ার্ড দেখবেন ব্রেইনে গেঁথে ফেলুন অথবা
মোবাইলে সেভ করে নিন। ডিকশনারি
দেখে অর্থ জেনে নিন।
০৭. যেকোন বই থেকে Group Verb, One word
substitution, Idioms and Phrase, Analogy-
প্রতিদিন ৫ টি করে মুখস্ত করে ফেলুন।
(নিয়মিত রিভাইজ করতে ভুলবেন না)
০৮. প্রতিদিন ইংরেজি নিউজ কমপক্ষে ১
ঘণ্টা পড়ার অভ্যাস করুন। ওয়ার্ড এর অর্থ না
বুঝলে ডিকশনারি দেখুন। যারা ইংরেজি
পত্রিকা পড়ে বুঝেন না, তারা প্রফেসরস
প্রকাশনীর বই "How to Read English
Newspaper"-বইটি আগে পড়ুন। অনেক ভাল
লাগবে। নতুন নতুন ওয়ার্ড জানতে পারবেন।
পড়ার সিস্টেম টা ধরতে পারবেন।
০৯. হিন্দি সিনেমা না দেখে হলিউডের
মুভি দেখুন। নতুন নতুন ওয়ার্ড-এর ইউজ করা
শিখতে পারবেন। ইংলিশ নিউজ দেখুন।
ইংলিশ কার্টুন দেখুন। ইংরেজি গল্প/
উপন্যাস পড়ার অভ্যাস করুন।
১০.ইংরেজি পড়া ছেড়ে দেওয়া যাবেনা।
নিয়মিত চালিয়ে নিতে হবে। প্রয়োজনে কম
পড়ুন, কিন্তু নিয়মিত পড়ুন। আপনি ইংরেজি
ছেড়ে দিলেও ইংরেজি কিন্তু আপনাকে
ছাড়বে না...না... না।
অতএব, সাধু সাবধান। সময় গেলে সাধন হবে
না।
* ধৈর্য হারাবেন না। কষ্ট করতে থাকুন।
পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাবেন। মনে
মনে বলতে থাকুন-
"উদ্ভাসিত আলোর মাঝেই দেখি আমার মুখ
জীবন মানেই সংগ্রাম আর বিজয় মানেই
সুখ।