20/08/2026
পড়াশোনার পাশাপাশি শৈশব থেকেই সঠিক আদব-কায়দা ও দ্বীনের অনুশাসন শেখানোই হলো প্রকৃত শিক্ষা।
প্রতিদিনের ফরজ নামাজের পর আমাদের শিক্ষার্থীদের মাধ্যমেই পরিচালিত হয় সংক্ষিপ্ত তালিম। এরপর শ্রদ্ধেয় উস্তাদগণ অত্যন্ত পরম মমতায় তা তাদের বুঝিয়ে দেন। আনন্দের বিষয় হলো, এই নিয়মানুবর্তিতা ও সুশিক্ষা আমাদের ছোট্ট শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনছে, যা মাশা-আল্লাহ নজরকাড়া।
আজ আমরা অভিভাবকদের যে অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি, তার সম্পূর্ণ কৃতিত্ব মহান আল্লাহর। আলহামদুলিল্লাহ! আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।