Winner Coaching,Rangpur

Winner Coaching,Rangpur

Share

Winner Coaching,Rangpur

05/11/2024

আপনার জীবনকে পাল্টে দিতে পারে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি সমূহ :

📍যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।!

📍সততার কাছে দুর্নীতি কোন দিন জয়ী হতে পারে না।

📍দুটো জিনিস খুবই কষ্টদায়ক। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।

📍বিপদের সময়ে যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু।

📍দু:খ কখনও একা আসে না, যখন আসে তখন তার দলবল নিয়ে-ই আসে।

📍আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় এই দুঃখের কারণ হয়ে দাড়ায়।

📍অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালবাসা তখন জানালা দিয়ে পালায়।

📍কাউকে সারা জীবন কাছে পেতে চাও। তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো। কারন, প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।

📍যে তার ভালবাসা প্রকাশ করতে পারে না, সে ভালোবাসতেই জানে না।

📍আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে।

📍সাফল্যের ৩টি শর্তঃ - অন্যের থেকে বেশী জানুন! - অন্যের থেকে বেশী কাজ করুন! - অন্যের থেকে কম আশা করুন!

📍তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।

📍তোমার বন্ধু যখন বিপদে থাকবে, তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে, তখন সে না ডাকলে যেওনা।

📍শেক্সপিয়ার কে একজন জিজ্ঞেস করলো "তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে। তোমার লজ্জা করেনা।" শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন "আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ?" আসলে ভালবাসার কোন বয়স হয়না আপনি যে কাউকেই ভালবাসতে পারেন।

📍প্রয়োজন খারাপ কেও ভাল করে তোলে।

📍মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।

📍জীবন-জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।

📍আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

📍ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে|
👉ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।
#সংগৃহীত

22/05/2023

#১৫০টি___বানান____শুদ্ধিকরণ

#অশুদ্ধ______শুদ্ধ

০১) শ্বাশত_______শাশ্বত
০২) শশুর________শ্বশুর
০৩) শাশুরি_______শাশুড়ি
০৪) নূন্যতম_______ন্যূনতম
০৫) স্বাস্থ_________স্বাস্থ্য
০৬) মাহাত্ম_______মাহাত্ম্য
০৭) দারিদ্র_______দারিদ্র্য
০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা
১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা
১১) উচ্ছাস_______উচ্ছ্বাস
১২) অপরাহ্ন______অপরাহ্ণ
১৩) নিশিথীনি_____নিশীথিনী
১৪) মনকষ্ট_______মনঃকষ্ট
১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব
১৬) পিপিলিকা____পিপীলিকা
১৭) মণিষী____মনীষী
১৮) মূমূর্ষু_____মুমূর্ষু
১৯) আমাবশ্যা____অমাবস্যা
২০) অত্যাধিক____অত্যধিক
২১) কটুক্তি_____কটূক্তি
২২) ভূল________ভুল
২৩) ভূবন_______ভুবন
২৪) সান্তনা______সান্ত্বনা
২৫) পক্ক______পক্ব
২৬) বিদূষী_____বিদুষী
২৭) সমীচিন____সমীচীন
২৮) মূহুর্ত______মুহূর্ত
২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ
৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা
নোট___রমজান__
৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে
৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে
৩৩) ইংরেজী____ইংরেজি
৩৪) ইষৎ______ঈষৎ
৩৫) অহরাত্রি___অহোরাত্র
৩৬) অপাঙতেয়____অপাঙ্ক্তেয়
৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা
৩৮) আদ্যক্ষর(কলকাতা)____আদ্যাক্ষর(বাংলা একাডেমি)
৩৯) অনুসূয়া_____অনসূয়া
৪০) আকাংখা____আকাঙ্ক্ষা
৪১) আশ্বস্থ______আশ্বস্ত
৪২) আত্বস্থ______আত্মস্থ
৪৩) আশীষ_____আশিস্
৪৪) আয়ত্ব_____আয়ত্ত
৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ
৪৬) উপরোক্ত____উপর্যুক্ত
৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত
৪৮) উপযোগীতা____উপযোগিতা
৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস
৫০) উদিচী_______উদীচী
৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব
৫২) ঐক্যতান____ঐকতান
৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত
৫৪) ক্ষীণজীবি____ক্ষীণজীবী
৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা
৫৬) কৌতূক______কৌতুক
৫৭) কথপোকথন____কথোপকথন
৫৮) কর্ণেল______কর্নেল
৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক
৬০) খোজাখোজি____খোঁজাখুঁজি
৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি
৬২) গ্রামীন_____গ্রামীণ
৬৩) গড্ডালিকা____গড্ডলিকা
৬৪)গার্হস্থ______গার্হস্থ্য
৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়
৬৬) চতুস্কোন____চতুষ্কোণ
৬৭) জগত_____জগৎ
৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ
৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক
৭০) ঝরণা_____ঝরনা
৭১) ডাষ্টবিন____ডাস্টবিন
৭২) পোষ্ট______পোস্ট
৭৩) ত্রিভূজ____ত্রিভুজ
৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ
৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা
৭৬) দূরাবস্থা_____দুরবস্থা
৭৭) দুঃস্ত_______দুস্থ/দুঃস্থ
৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী
৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা
৮০) দাসত্ত______দাসত্ব
___রমজান___®
৮১) শিরচ্ছেদ______শিরশ্ছেদ
৮২) স্বরস্বতী______সরস্বতী
৮৩) বিভিষিকা_____বিভীষিকা
৮৪) দৈন্যতা_____দৈন্য/দীনতা
৮৫) সন্যাসী_____সন্ন্যাসী
৮৬) দুরুহ_____দুরূহ
৮৭) দুর্বৃত্ত্ব____দুর্বৃত্ত
৮৮) দৌরাত্ম____দৌরাত্ম্য
৮৯) দধিচি_____দধীচি
৯০) ধরনী_____ধরণি
৯১) ধুলিসাৎ____ধূলিসাৎ
৯২) ধারনা_____ধারণা
৯৩) নূন্যতম____ন্যূনতম
৯৪) নৈপুন্য____নৈপুণ্য
৯৫) নিগুঢ়____নিগূঢ়
৯৬) নিশিথিনি____নিশীথিনী
৯৭) পিপিলিকা____পিপীলিকা
৯৮) পোষ্টমাষ্টার____পোস্টমাস্টার
৯৯) প্রাতঃরাশ_____প্রাতরাশ
১০০) প্রোজ্জ্বলন____প্রজ্বলন
১০১) প্রতিদন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
১০২) পানিনি______পাণিনি
১০৩) ফটোষ্ট্যাট____ফটোস্ট্যাট
১০৪) ব্রাহ্মন______ব্রাহ্মণ
১০৫) ব্যাতিত_____ব্যতীত
১০৬) ব্যাথা_____ব্যথা
১০৭) বাল্মিকি_____বাল্মীকি
১০৮) বশিভুত_____বশীভূত
১০৯) বুৎপত্তি_____ব্যুৎপত্তি
১১০) ভৌগলিক____ভৌগোলিক
১১১) ভুমিষাৎ_____ভূমিসাৎ
১১২) ভৎসনা_____ভর্ৎসনা
১১৩) মূহুর্ত_______মুহূর্ত
১১৪) মনিষি______মনীষী
১১৫) মরীচীকা____মরীচিকা
১১৬) মনযোগ_____মনোযোগ
১১৭) মনুষ্যত্য_____মনুষ্যত্ব
১১৮) যক্ষা_______যক্ষ্মা
১১৯) লজ্জাস্কর____লজ্জাকর
১২০) লক্ষ্যনীয়_____লক্ষণীয়
১২১) শান্তনা______সান্ত্বনা
১২২) শারিরীক____শারীরিক
১২৩) শুভাশীষ____শুভাশিস
১২৪) শায়ত্ত্বশাসন____স্বায়ত্তশাসন
১২৫) শিরধার্য্য______শিরোধার্য
১২৬) শশ্রূসা________শুশ্রূষা
১২৭) ষাম্মাষিক_____ষাণ্মাসিক
১২৮) সম্বর্ধনা______সংবর্ধনা
১২৯) সহযোগীতা___সহযোগিতা
১৩০) সুষ্ঠ________সুষ্ঠু
১৩১) ব্যবহারিক____ব্যাবহারিক
১৩২) পোষাক_____পোশাক
১৩৩) ধরণ_____ধরন
১৩৪) ধারণ____ধারণ
১৩৫) উষা____ঊষা
১৩৬) দুর্ণীতি____দুর্নীতি
১৩৭) মধ্যাকর্ষণ ____মাধ্যাকর্ষণ
১৩৮) শিহরণ_____শিহরন
১৩৯) দধিচী_____দধীচি
১৪০) ইদানিং______ইদানীং
১৪১) জ্ঞানভুসিত____জ্ঞানভূষিত
১৪২) সুসম_____সুষম
১৪৩) কনিষ্ট_____কনিষ্ঠ
১৪৪) দুষণীয়_____দূষণীয়
১৪৫) পুণর্মিণনি____পুনর্মিলনী
১৪৬) সুধি____সুধী
১৪৭) বীবতস্য____বীভৎস
১৪৮) অদ্ভূত____অদ্ভুত
১৪৯) শ্বশ্রু_____শ্বশ্রূ
১৫০) রূপালী_____রুপালি(ব্যাংকের ক্ষেত্রে রূপালী)

(সংগৃহীত)

10/08/2022

জীবন চলার পথে বেশ গুরুত্বপূর্ণ কথাগুলো...

🌿 জ্ঞানী হতে চান ?
➯ কম কথা বলুন।

🌿 প্রিয়পাত্র হতে চান?
➯ হাসতে শিখুন।

🌿 ব্যক্তিত্ববান হতে চান?
➯ অহেতুক ঠাট্টা ছাড়ুন।

🌿 সুখি হতে চান?
➯ ক্ষমা করতে শিখুন।

🌿 ক্ষমা পেতে চান?
➯ বিনয়ী হোন।

🌿 সম্পদশালী হতে চান?
➯ বেশী বেশী দান করুন।

🌿 মহৎ হতে চান?
➯ নিজের ভুল খুজুঁন।

🌿 সফলতা চান?
➯ ধৈর্য্য ধারন করুন।

🌿 হীনমন্যতা এড়াতে চান?
➯ প্রত্যাশা বর্জন করুন।

🌿 পাপ থেকে বাঁচতে চান?
➯ লোভ ত্যাগ করুন।

🌿 আল্লাহর কৃপা চান?
➯ সু-সময়ে শোকরিয়া করুন।

🌿 অন্তরে শান্তি চান?
➯ আপনজনদের সাথে ভাল ব্যবহার করুন।

আল্লাহ্ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক ৷

যিনি লিখেছেন তার জন্য মন থেকে দোয়া...

18/02/2022

রংপুর অঞ্চলের লোকজ বাংলা শব্দঃ
২১১।জেয়াপত=দাওয়াত।
২১২।ওসসে=চুঁইয়ে পড়ে।
২১৩।চুতরি যাওয়া =পরাজিত বা গুটিয়ে যাওয়া।
২১৪।পোরপোরা কাটা =ভয়ে ভীত হওয়া।
২১৫।কুন্দজেহেন=মেধাহীন।
২১৬।আমছাল=অনুভূতিহীন শরীর বা চামড়া।
২১৭।ব্যাগরে=অভাবে।
২১৮।সোকসোকা=স্বাদহীন /অনুভূতিহীন।
২১৯।পরতা=লাভজনক।
২২০।হাঘরিয়া=হালাক।
২২১।দোলা=নিচু।
২২২।দোকমসোকম=মোটাসোটা /শক্তিশালী।
২২৩।ম্যালাম করা=ফাঁককরা।
২২৪।তামান কথা=সব কথা।
২২৫।ঝাঞ্জিমারা=হাত দিয়ে ছিটকে দেয়া।
২২৬।সোরপোটা =সংকুচিত।
২২৭।টোপরা=জড়সড়।
২২৮।খাইপসা কথা=খারাপ কথা/নোংরা কথা।
২২৯।জিদ্দি খাওয়া =উঠে পড়ে লাগা।
২৩০।আরবার=গত বছর।
২৩১।দোনোমোনো =দোটানা ভাব।
২৩২।ন্যাচরা=ত্যানা।
২৩৩।হাটুয়াহুকা=সকলের জন্য উন্মুক্ত।
২৩৪।পিলাই কাঁপা=হৃদয় কাঁপা
২৩৫।চ্যাগলায়=মুখ বাঁকিয়ে অভিনয় করে কথা বলা।
২৩৬।সখন=তখন।
২৩৭।ডগমগা=হুষ্টুপুষ্ট।
২৩৮।হলফলা=কচি বাড়ন্ত।
২৩৯।ফটিকের গেলাস=কাঁচের গেলাস।
২৪০।থুক্কু=দুঃখিত /ভুল হয়েছে।

উত্তর নীলকণ্ঠ, মহানগর, রংপুর।
১৮২২২খ্রি.

28/01/2022

রংপুর অঞ্চলের লোকজ সোল্লক বা ছিলকাঃ
৭৬।মাঘের জারে বাঘ কান্দে =মাঘ মাসে বাঘের মতো শক্তিশালী প্রাণি কেঁদে ফেলে। মাঘ মাসের ঠাণ্ডার তীব্রতা বোঝাতে প্রবাদটির ব্যবহার হয়েছে।
৭৭।পৌষের জারে ভইষের শিং নড়ে =পৌষ মাসের শীতের তীব্রতা বোঝাতে প্রবাদটি ব্যবহার হয়েছে।
৭৮।ভাত দেও ভাত দেও বউ
কাচারি যাই
ভাত খাওয়া হইলে
যাই কি না যাই =প্রয়োজনের কথা বলে কৌশলে কাজ হাসিল করা।
৭৯।জাইতও যায় রাইতও পোহায় না=দুর্ভোগের রাত শেষ হয় না।
৮০।সাত দোষে বান্দা মরে আল্লার দেয় দোষ =নিজ কর্মদোষে বিপদ হয়, অজুহাত আল্লাহর ওপর।
৮১।কপালে না থাকিলে ঘি
ঠোক ঠোকাইলে হইবে কি=নিয়তির লেখা খণ্ডান যায়।
৮২।যায় গারে(রোপণ) আগুর
তায় খায় মাগুর =শস্য আগে রোপণ করলে ভালো ফল পাওয়া যায়।
৮৩।ধন দিয়া বোঝে মন
কাড়ি নিতে কতক্ষণ =ধন সম্পদও একদিন শেষ হতে পারে নিয়তির ফেরে।
৮৪।ওকড়ার তাও ধোকরাত ঝারে=একজনের ওপর রাগ অন্য জনকে দেখানো।
৮৫।যদি পড়ে কহর
তবুও না ছাড়ি শহর =কষ্ট হলেও শহর ছাড়া উচিত নয়।

উত্তর নীলকণ্ঠ, সদর,রংপুর
২৮০১২২খ্রি.

04/11/2021

আঞ্চলিক লোকজ সোল্লক বা ছিলকাঃ
৩৬।মাও আন্দে কদু
নাগে যদু যদু
মাইয়া(বউ)আন্দে কদু
নাগে মধু মধু =মায়ের রান্না ভালো না,বউয়েরটা ভালো।
৩৭।কাচুয়ালি আদা
ভাতারক কয় দাদা=সোয়াগি স্ত্রী লোক, স্বামীকে দেখলে ঢংগী হয়।
৩৮।আলগোত খায়
বালগোত বেড়ায়
বালা গরম হয়
থিতে(টের)না পায়=সহজে খাওয়া দাওয়া পাওয়া মানুষ এতটাই উদাসীন হয় যে অন্য কারো দুঃখ বোঝে না।
৩৯।যদি না যাং মরি
দেকিম নয়ন জুড়ি=আজকে যে ব্যক্তি অবহেলা করে সেও অবহেলার পাত্র হতে পারে।
৪০।যদি থাকে ভাই
চলো বাঘ মাইরবার যাই= ভাই থাকলে যেকোনো দুঃসাহসিক কাজে যাওয়া যায়।
৪১।যার হাতে মুই খানু না
তায় বড় আন্দুনি
যাক চোউখে দেকনু না
সেই বড় সুন্দরী =যার হাতের রান্না খাওয়া হয়নি সে পাকা রাধুনি। যাকে চোখে দেখা হয়নি সে অনেক সুন্দরী।
৪২।এ্যাকে তো নাচনি বুড়ি
তায় পাইছে ঢোলের বাইজ=কিছু ব্যক্তি কোন ছুতা পেলে ঢোল পিটানো অভ্যাস।
৪৩।নিজের চেয়া পর ভালো
পরের চেয়া জঙ্গল ভালো =কখনো নিজের লোকজনের থেকে অন্য লোক ভালো হয়।
৪৪।আছুং সয়া
যাউক বয়া
একবার উটিম
মাথা চাড়েয়া=সহ্য করতে করতে এক সময় প্রতিবাদী হয়ে ওঠে।
৪৫।বিশে বিদ্যা
তিরিশে ধন
চল্লিশে ঠনঠন =শিক্ষা ও ধন সঠিক সময়ে অর্জন করতে হয়।

(চলবে)
আমতলী, মহাখালী, ঢাকা।
০৪/১১/২১খ্রি.

13/09/2021

#সাহচর্যে_প্রভাব

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।

২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।

৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।

৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।

৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।

৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।

৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।

৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।

১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।

১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।

১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর।
#সংগৃহীত

03/09/2021
14/05/2020

ব্রেকিং নিউজ

আগামী ২১শে মে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আন্তঃ শিক্ষা বোর্ড

10/04/2020

সকলেই জীবনে সফলতা লাভ করতে চায়। কিন্তু সেই সফলতার জন্য নিজের মাঝে কি কি গুনাগুণ থাকা উচিত সে ব্যাপারটা অনেকেরই অজানা থাকে। এইখানে একজন কর্মক্ষেত্রে / জীবনে সফল মানুষের কিছু গুন বা যোগ্যতা তুলে ধরা হলো যা থেকে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারিঃ ০১. শোনার যোগ্যতাঃ কারো কোন কথা ভালো মতো শুনুন। নিজে কিছু বলার আগে ভালোভাবে শুনে নিন। ভালোমতো শুনার যোগ্যতাটা একটা বড় গুন। মনে রাখবেন সৃষ্টিকর্তা একটা মুখ এবং দুটো কান দিয়েছেন। দুটো কানতো আর খামোখা দেয়নি। ০২. মানসিক দৃঢ়তাঃ একজন সফল মানুষ জানে কিভাবে “না” বলতে হয় এবং কখন নির্দ্বিধায় তা করতে হয়। একজন সফল মানুষই পারে বাস্তবমুখী কর্মপন্থা নির্ধারণ করতে। ০৩. অতীতের ভুলের প্রতি কম মনোযোগী হোনঃ ভুল আমরা কমবেশী সবাই করি। একজন নিখুঁত মানুষ খুঁজে পাওয়াটা দায়। ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষৎ কর্মপন্থা নির্ধারণ করুন কিন্তু অতীত নিয়ে পড়ে থাকবেন না। কারণ, যা চলে যায় তা কখনো আর ফিরে আসে না। ০৪. অন্যজনের দৃষ্টিকোন থেকে দেখুনঃ একজন সফল মানুষ সবসময় একটা বিষয়কে অন্যজন কিভাবে ভাবছে তা নিয়ে চিন্তা করে। সুতরাং একটি বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোন থেকে দেখুন। ০৫. চ্যালেঞ্জ গ্রহন করার মানসিকতাঃ আরেকটি গুরুত্বপূর্ণ গুন হলো সর্বদা “নতুন কিছু করার” মানসিকতা। সবসময় নতুন কিছু কে কিংবা নতুন কোন আইডিয়া কে গ্রহণ করুন। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন। ভুলেও আপনার ভিতরকার হেরে যাওয়ার ভয়টাকে বের হয়ে

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Basa#40 Road# 2
Rangpur
5470