Sonaray Songalshi High School

Sonaray Songalshi High School

Share

সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের যাবতীয় তথ্য জানতে আমাদের পেজের সাথেই থাকুন,
ধন্যবাদ

20/03/2026

একসাথে ইফতার, একসাথে স্মৃতি—আমাদের স্কুল, আমাদের বন্ধন 🫂

Photos from Sonaray Songalshi High School's post 18/03/2026

১৬ ব্যাচের ইফতার মাহফিল

Photos from Sonaray Songalshi High School's post 18/03/2026

২২ ব্যাচের ইফতার মাহফিল।

18/03/2026

গন ইফতার মাহফিল।

21/11/2025

আগে আমাদের স্কুলের পরিবেশ ছিল সত্যিকারের শিক্ষার পরিবেশ, যেখানে শৃঙ্খলা ছিল, সম্মান ছিল, আর শিক্ষকরা ছিলেন আদর্শ।
এখন যা দেখছি, সেটা সত্যিই লজ্জাজনক। ক্লাস চলার সময় স্যার সামনে থাকা অবস্থাতেই ছাত্রছাত্রীরা টিকটক বানাচ্ছে, আর আরও অবিশ্বাস্য বিষয় হলো স্যাররাই তাদের সঙ্গে টিকটক করছে।
এটা কি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি?
এসএসসি পরীক্ষায় ২০০ ছাত্র ফেল করার পরও কারও মধ্যে লজ্জা নেই, উন্নতির চেষ্টাও নেই।
এসব নিয়ম ভঙ্গ প্রতিদিন হচ্ছে, অথচ প্রিন্সিপাল কোনো পদক্ষেপ নিচ্ছেন না, শিক্ষকরা কিছু বলছেন না। শিক্ষকরা ছাত্রদের সাথে ভাল ব্যবহার করবেন, এটা স্বাভাবিক, কিন্তু বন্ধু সাজার নামে টিকটক বানানো শিক্ষকের দায়িত্বের সম্পূর্ণ বিপরীত।

আমরা যারা এই স্কুলকে নিয়ে গর্ব করতাম, তারা আজ হতাশ। স্কুলকে আবার তার আগের মর্যাদা আর শৃঙ্খলায় ফিরিয়ে আনার সময় এসেছে, না হলে ভবিষ্যৎ প্রজন্ম এর দায় বইতে থাকবে।

12/11/2025

৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের কৃতি ছাত্র মো. সোহেল রানা।

আমরা তাঁর এই অসাধারণ সাফল্যে গর্বিত এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

11/11/2025

বাহারাইনে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জনের গৌরব অর্জন করায় নীলফামারীর কৃতি ক্রীড়াবিদ অন্তরা রানী রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

নীলফামারী সদর উপজেলার আমাদের সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ জাতীয় নারী কাবাডি দলের হয়ে খেলে দেশের জন্য এনে দিয়েছে এ অর্জন।

বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

fans #নীলফামারী

25/04/2025

Rainy weather, Dark classroom, Teacher absent, Friends..🖤

Golden past 🎗️🏅

#আমাদের_স্কুল_আমাদের_গর্ব fans Sonaray Songalshi High School

21/04/2025

📸 পুনর্মিলনী অনুষ্ঠানের অসাধারণ কিছু মুহূর্ত এখন শেয়ার করা হলো!
আমাদের সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের স্মরণীয় দিনের কিছু ছবি দেখতে ও ডাউনলোড করতে নিচের গুগল ড্রাইভ লিংকে ক্লিক করুন:

🔗 ফটো লিংক:
https://drive.google.com/drive/folders/11xpt_f5-Hx6Yeef86mJwwPHPROlsraV1?usp=sharing

যারা এখনো দেখেননি, একবার ঢুঁ মেরে দেখুন। মনে করিয়ে দেবে সেই প্রাণবন্ত দিনগুলোর কথা! ❤️
ছবিগুলো পছন্দ হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না! 😊

19/04/2025

📢 সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬)
কমিটি গঠনের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে!

একটি দায়িত্বশীল, সক্রিয় ও সুশৃঙ্খল অ্যালামনাই কমিটি গঠনের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে সদস্যপদের আবেদন আহ্বান করা হচ্ছে।

📝 শর্তাবলী ও যোগ্যতা (সংক্ষেপে):
✅ প্রাক্তন শিক্ষার্থী হতে হবে
✅ নিবন্ধিত অ্যালামনাই সদস্য হতে হবে
✅ মনোনয়ন বা নির্বাচনের মাধ্যমে সদস্যপদ লাভ
✅ সভায় সক্রিয় উপস্থিতি
✅ কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না
✅ নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা বিবেচনাযোগ্য

📌 ফর্ম পূরণের শেষ সময়: (৩০ এপ্রিল ২০২৫)
📌 ফর্ম লিংক: https://forms.gle/mMPGZ2FvLdwaicGB8
👉 শর্তাবলীর প্রতি সম্মতি জানিয়ে আবেদন করুন এবং আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।

আমরা সবাই মিলে গড়ে তুলবো একটি শক্তিশালী, একতাবদ্ধ ও গর্বিত অ্যালামনাই কমিটি।

04/04/2025

SSHS Reunion 2025

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Babur Hat, Sonaray, Songalshi, Nilphamari/Saidpur Road, Nilphamari
Rangpur
5300

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00