Sharif Academy

Sharif Academy

Share

"Learn Today, Lead Tomorrow"

13/05/2026

মনা, তোমার পছন্দের দল কোনটা..?
Argentina ❤️
Brazil 😮
Spain 👍

07/05/2026

সরকার ঘোষিত নতুন ৫ উপজেলা নাম কি কি?

30/04/2026

"রক্ত দিয়ে লেখা নাম, মহান মে দিবস।"

Photos from Sharif Academy's post 28/04/2026

- রূপপুর প্রকল্পের ইতিহাস।

◉ ১৯৬১ সালে "আইয়ুব খান" রূপপুর প্রকল্পের উদ্যোগ নেন।

◉ ২০০৯ সালে "শেখ হাসিনা" সরকারের সময়ে বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়; ২০১১ সালে রা'শিয়া-র সঙ্গে চু'ক্তি এবং ২০১৭ সালে নির্মাণ শুরু।

◉ ২০২৪ সালে "মুহাম্মদ ইউনুস" সরকারের সময়ে সমাপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

◉ ২০২৬ সালে বিএনপি সরকারের সময় চূড়ান্ত ধাপে পৌঁছায়।

এটি একটি জাতীয় অর্জন—এখন কেউ ক্রেডিট নিয়ে সময় নষ্ট না করার অনুরোধ 🙏

আলহামদুলিল্লাহ আজ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করছে বাংলাদেশ!🇧🇩

28/04/2026

বাংলাদেশ কতো তম পারমাণবিক দেশ??

27/04/2026

গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক আপডেট :👇

১। সম্প্রতি বাংলাদেশের আকাশসীমা রক্ষা ও নজরদারিতে কোন দেশের অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ হয়েছে?
উত্তর: ফ্রান্স (থ্যালেস গ্রুপ)।

২। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্প লাইন—
উত্তর: ১০৯।

৩। বাংলাদেশে কতটি পরিবেশ আদালত রয়েছে?
উত্তর: ৩টি।

৪। চেরনোবিল বিপর্যয় কত সালে ঘটে?
উত্তর: ২৬ এপ্রিল ১৯৮৬ সালে।

৫। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করে?
উত্তর: ২৯তম অধিবেশনে।

৬। দেশের বেসরকারি ব্যাংকের ইতিহাসে (২০২৫ সালের তথ্যমতে) সর্বোচ্চ মুনাফা অর্জনকারী ব্যাংক—
উত্তর: ব্র্যাক ব্যাংক।

৭। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপনকারী—
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক (২৩ মার্চ ১৯৪০)।

৮। সুন্দরবন কত সালে রামসার সাইট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৯২ সালে।

৯। ইসরায়েলি সামরিক বাহিনীর নাম—
উত্তর: আইডিএফ।

১০। ফার্স নিউজ এজেন্সি কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা?
উত্তর: ইরান।

নিত্য নতুন আপডেট পেতে Follow দিয়ে পাশে থাকুন।
Follow: Sharif Academy

Photos from Sharif Academy's post 25/04/2026

🔥 অবশেষে শেষ হলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ২০২৫-২৬ সেশন এর ভর্তি পরীক্ষার প্রশ্ন পত্র।

25/04/2026

বাংলাদেশে ৪৫ টির বেশি উপজাতি রয়েছে, আচ্ছা বলুন তো একমাত্র মুসলিম উপজাতি কোনটি?

25/04/2026

♦️সাম্প্রতিক আপডেট ♦️
✅বর্তমানে (এপ্রিল ২০২৬) বিশ্বের শীর্ষ ধনী – ইলন মাস্ক।
✅বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ – ইউক্রেন। -
✅বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।
✅২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ – ফিনল্যান্ড।
✅২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
✅২০২৬ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান – ১২৭তম।
✅২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ – পাকিস্তান।
✅২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান – ৪২তম।
✅২০২৬ সালের বৈশ্বিক বায়ু দূষণে শীর্ষ দেশ – পাকিস্তান।
✅২০২৬ সালের বৈশ্বিক বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান – দ্বিতীয়।
✅২০২৬ সালের বৈশ্বিক বায়ু দূষণে শীর্ষ দূষিত রাজধানী - নয়াদিল্লি, ভারত।
✅২০২৬ সালের বৈশ্বিক বায়ু দূষণে শীর্ষ দূষিত রাজধানীর তালিকায় ঢাকার অবস্থান – দ্বিতীয়। -
✅বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট – মাল্টার। বাংলাদেশের অবস্থান – ১৮৪তম।
✅বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট – আফগানিস্তানের।

নিত্য নতুন আপডেট পেতে আমাদের ছোট্ট পেইজটি ফলো দিয়ে পাশে থাকবেন।
Follow: Sharif Academy

25/04/2026

শুভ সকাল ☕☕
বলুন তো দেখি❗
এশিয়ার সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটি❓

24/04/2026

ভিডিও দেখলাম এক কলেজ শিক্ষিকার গালে জুতা দিয়ে বারি দিচ্ছেন এক বিএনপি নেতা। ভিডিওটা দেখে কমেন্টে নেতাকে ধুমায়ে গালি দেয়ার জন্য গেলাম।

গিয়ে দেখি ভিডিওর আগের অংশ, জুতা খোলার আগেই ওই নেতার গালে ঠাটিয়ে চড় মেরেছেন ওই শিক্ষিকা। ভাবলাম এক হাতে তালি বাজে না। শিক্ষিকারেও কয়েকটা বকা টকা দেয়ার জন্য কমেন্ট সেকশনে গেলাম।

গিয়ে দেখি নেতা নাকি চাঁদা তুলতে গেছে। তাই ঠাটিয়ে চড় খেয়েছে। আবার রুট চেঞ্জ করে নেতাকে গালি দিতে যাব ভাবছিলাম।

তারপর দেখলাম, মহিলা ওই নেতারে মাঠের মাঝে ব্রক ল্যাসনারের মতো আছাড় দিয়ে ফেলে লুঙ্গি টুঙি খুলে ফেলতেছে।

এগজাক্টলি কার জন্য করুণা বোধ করব নাকি নিউটনের তিন সূত্র মনে করায়ে দেয়ার জন্য ধন্যবাদ দিব ভাবতে ভাবতে আবার দেখি চাঁদাটাদা ইস্যু না, মহিলার সাথে নাকী অন্য ইস্যু নিয়ে পূর্ব থেকে ওই লোকের সমস্যা চলছে।

আপাতত আর কাউকে গালি না দিয়ে নিজেকেই গালি দিতে যাচ্ছি, সকাল সকাল ফেসবুকে ঢুকে বাঙ্গু মিডিয়ার বেতাছিড়া আর্ধেক আর্ধেক খবর কেন পড়ি, সেই বলদামির জন্য।।।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Lalmonirhat
Rangpur
LALMONIRHAT