Dr. Ashik Bappy

Dr. Ashik Bappy

Share

Dr. Md. Ashik Rahman Bappy
MBBS,RpMC
Doctor |Teacher

This page is intended for experience sharing and educational purposes.

For medical advice, please consult a specialist doctor

03/06/2026

অনেকেই আন্দোলন করবে না, কিংবা করেও না। কিন্তু আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কাছে অর্থনৈতিক স্বাবলম্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাই তো আমাদের একমাত্র আশা-ভরসা।

এতদিনের কষ্ট, শ্রম ও অধ্যবসায়ের পরও যদি অনিশ্চিত জীবনযাপন করতে হয়, তবে তা সত্যিই এক অভিশাপ। শুধু আমাদের জন্য নয়, আমাদের পরিবারের জন্যও এটি এক বিশাল মানসিক ও অর্থনৈতিক চাপের বিষয়।

তাই আন্দোলন টা চলুক,সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত চলুক।

Photos from Dr. Ashik Bappy's post 03/06/2026

★২০০০জন ভাতা পাবে।
★উপজেলা ২ বছর বাতিল।
ছোট খোকা খুকি পাইছে জুনিয়র দের? আগের যা নিয়ম ছিলো তাই বলবৎ করতে হবে।

Photos from Dr. Ashik Bappy's post 03/06/2026

United we stand, divided we fall. It's now or never.

(সবাইকে একসাথে এভাবে দাড়াতে দেখে ভালোই লাগছে,তবে মাঠে নেমে আন্দোলন করতে হবে।সেটাতেও সবাই নামিয়েন)

03/06/2026

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(BUET)এর সকল শিক্ষার্থীকে ধন্যবাদ 🤍

03/06/2026

BCPS-এর নতুন নিয়ম দেখলেন?

৫,০০০ FCPS ট্রেনির মধ্যে মাত্র ১,০০০ জন বেতন পাবেন। বাকি ৪,০০০ জনকে কাজ করতে হবে বিনা বেতনে। আর প্রাইভেট প্র্যাকটিস? আগের নিয়ম অনুযায়ী সেটাও নিষিদ্ধ।

অর্থাৎ—কীভাবে চলবেন, কীভাবে খাবেন, সেটা আপনার সমস্যা। কিন্তু হাসপাতালে নিয়মিত ডিউটি করতে হবে, সেটাই রাষ্ট্রের দাবি।

এবার একটু তুলনা করা যাক।

🇵🇰 পাকিস্তানে FCPS ট্রেনিদের মাসে ন্যূনতম ১,০৪,০০০ রুপি ভাতা দেওয়া বাধ্যতামূলক। না দিলে হাসপাতালের স্বীকৃতি বাতিল হতে পারে।

🇳🇵 নেপালে রেসিডেন্ট চিকিৎসকেরা পান ৪৮,৭৩৭ রুপি—যা একজন সরকারি কর্মকর্তার সমপরিমাণ। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এটি আইনগতভাবে বাধ্যতামূলক।

🇮🇳 ভারতে MD/MS ট্রেনিরা রাজ্যভেদে মাসে ৫৫,০০০ থেকে ১,২০,০০০ রুপি পর্যন্ত ভাতা পান, যা NMC দ্বারা নিশ্চিত করা হয়।

ইউরোপ বা আমেরিকার সঙ্গে তুলনা না-ই করলাম। সেই পর্যায়ে আমরা এখনও পৌঁছাইনি। 🙃

আর বাংলাদেশে?

৮০% FCPS ট্রেনি পাবেন শূন্য টাকা।

একজন চিকিৎসক MBBS শেষ করতে গড়ে ৬ বছর ব্যয় করেন। এরপর FCPS করতে লাগে আরও ৫ বছর। মোট ১১ বছর।

এই সময়ে একজন মানুষের বয়স ২৬ থেকে ৩১ হয়ে যায়। পরিবারের দায়িত্ব আসে, বাবা-মা বয়স্ক হন, নিজের সংসার শুরু করার প্রয়োজন হয়।

কিন্তু রাষ্ট্র বলছে—বেতন নেই, প্র্যাকটিসও করা যাবে না। চুপচাপ কাজ করে যান।

তাহলে কি অবাক হওয়ার কিছু আছে যে মেধাবী চিকিৎসকেরা BCS দিয়ে অন্য ক্যাডারে চলে যাচ্ছেন?

সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক BCS-এ জেনারেল ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের উল্লেখযোগ্য একটি অংশ মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের।

একজন চিকিৎসক যখন ম্যাজিস্ট্রেট হন, সেটা তাঁর ব্যর্থতা নয়—এটা রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা।

আর যারা BCS-ও দিতে চান না, তাদের অনেকেই দেশ ছেড়ে যাচ্ছেন।

জার্মানিতে ট্রেনিং চলাকালীন চিকিৎসকেরা মাসে প্রায় ৪,৫০০ ইউরো পান। যুক্তরাজ্য, কানাডা কিংবা অস্ট্রেলিয়ায় রয়েছে সম্মানজনক বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং স্পষ্ট ক্যারিয়ার পথ।

রাষ্ট্র নিজেই যদি তার দক্ষ মানবসম্পদকে নিরুৎসাহিত করে, তাহলে মেধাপাচার বাড়বেই।

যে দেশ তার ভবিষ্যৎ বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখে, সেই দেশে একদিন বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

তখন ধনীরা চিকিৎসার জন্য বিদেশে যাবেন, আর সাধারণ মানুষ ভুগবেন সবচেয়ে বেশি।

এই প্রস্তাবিত নিয়ম পুনর্বিবেচনা করা উচিত—এখনই।

মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং FCPS ট্রেনিরা—নিজ নিজ অবস্থান থেকে মতামত ও প্রতিবাদ জানান, before it's too late।

কারণ প্রস্তাবনা চূড়ান্ত হয়ে গেলে হয়তো আর কিছুই করার থাকবে না।

03/06/2026
03/06/2026

সকল জুনিয়র ডাক্তারের মনের কথা গুলো।

বক্তা: Dr. Yeasteak Ahmed Saad

03/06/2026

আমাদের দাবিসমূহ:

১. BCPS নতুন প্রস্তাবনা বাতিল করা।

২. এক্সাম ফি কমিয়ে ৫০০-১০০০ টাকার মধ্যে করা।

৩. BCS এর বয়স সীমা বাড়ানো।

৪. ডাক্তারদের নিরাপত্তার জন্য আইন প্রণয়ন করা।

৫.ইন্টার্ন ডাক্তারদের বেতন ৩০ হাজার, ট্রেইনি ডক্টরদের বেতন ৫০ হাজার করা।

৬. নতুন নতুন মেডিকেল কলেজের অনুমোদন বন্ধ করে, মানহীন মেডিকেল কলেজ গুলো উন্নত করা।

03/06/2026

BCPS এর অধ্যাদেশ মানি না মানবো না।

Photos from Dr. Ashik Bappy's post 02/06/2026

✊✊

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Rangpur
5400