অটিজম ব্যবস্থাপনায় বাড়িতে কিভাবে শিশুর Command Activity বৃদ্ধি করবেনঃ (১ম পর্ব)
অটিজমে আক্রান্ত শিশুর ক্ষেত্রে প্রায়ই লক্ষ্য করা যায়, শিশু ঠিক মতো Command বুঝতে পারছে না কিংবা Command Follow করতে পারছে না। সে ক্ষেত্রে Communication করার জন্য প্রয়োজনীয় উপাদান ডেভেলপ করছে না। আজ আমরা দেখবো বাড়িতে কিভাবে বাবা মা এই ব্যাপারে শিশুকে সহযোগিতা করতে পারে।
প্রতিটি শিশুর জন্য Command Follow করার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। যেসকল অটিজমে আক্রান্ত শিশুরা Command Follow করতে পারে তাদের জন্য যাপিত জীবন অনেক সহজ হয়ে যায়। তারা স্কুলে ও বন্ধুদের সাথে মিশতে পারে ও পর্যাপ্ত যোগাযোগ করতে পারে। সামাজিক জীবন যাপনও তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়।
** কেন শিশুদের জন্য Command Follow করাটা অনেক কঠিন? কারণ হলোঃ
Verbal Command এর ক্ষেত্রে মনযোগ দিতে সমস্যা হওয়া।
প্রদত্ত Command বুঝতে অসুবিধা হওয়া।
স্মৃতিতে মনে রেখে Command এর কার্যক্রম গুলো সম্পন্ন করা।
শারীরিকভাবে Command Follow করতে অসুবিধার সম্মুখীন হওয়া।
** ৫ টি ধাপে যেভাবে শিশুকে বাড়িতে Command Follow করানো শেখাতে পারিঃ
(ক) শিশুর কার্যক্ষমতার লেভেল নির্ধারণ করাঃ এই ধাপে শিশু কোন ধাপে কি কি ধরণের Command Follow করতে পারে তা নির্ধারণ করে নিতে পারে।
(খ) এই ধাপে সিদ্ধান্ত নিতে হবে শিশুকে কোন লেভেলের Command Follow করানো শেখাতে হবে।
(গ) তৃতীয় ধাপে শিশুকে সাপোর্ট দিয়ে এবং পর্যাপ্ত সহযোগিতা করে Command Follow করানো শেখাতে হবে।
(ঘ) এই ধাপে শিশু যদি কো অপারেট করে তাহলে তাকে পুরষ্কৃত (Reinforcement) করতে হবে।
(ঙ) পঞ্চম ও শেষ ধাপে বাড়িতে কিংবা যেকোনো পরিবেশে, শেখানো Command গুলো প্র্যাক্টিস করতে হবে।
আজকে প্রথম দুটি ধাপ নিয়ে আলোচনা করবো…
(ক) শিশুর কার্যক্ষমতার লেভেল নির্ধারণ করাঃ এই ধাপে শিশু কোন ধাপে কি কি ধরণের Command Follow করতে পারে তা নির্ধারণ করে নিতে পারে।
বাড়িতে Simple Command দেয়া। যেমনঃ বসো, আসো, যাও, দাও।
বাড়ির বাইরের পরিবেশে উপরোক্ত Simple Command দেয়া।
বাড়িতে Complex Command দেয়া। যেমনঃ গাড়ি নাও এবং টেবিলে রাখো।
বাড়ির বাইরের পরিবেশে উপরোক্ত Complex Command দেয়া।
এই চারটি ক্যাটাগরির মধ্য থেকে বেছে নিতে হবে আপনার শিশু কোন লেভেলে আছে।
কিভাবে শিশুকে শেখাবেনঃ
শিশুকে instruction দিন।
Command টি Follow করতে তাকে সহযোগিতা করুন।
কিছুটা পারলেই শিশুকে পুরষ্কৃত (Reinforcement) করতে হবে।
একই ধরণের Command বিভিন্ন পরিবেশে শিশুর উপর এপ্লাই করুন।
(খ) শিশুকে কোন লেভেলের Command Follow করানো শেখাতে হবেঃ
শিশুর জন্য বাক্যে ব্যবহৃত অপ্রয়োজনীয় শব্দগুলো বাদ দিতে হবে। যেমনঃ তুমি কি টেবিলের উপর থেকে গ্লাসটা আনতে পারবে? কারণ মা পানি খাবে। এই বাক্যের স্থলে “গ্লাস আনো।” বলতে হবে।
যে সকল শিশুরা Non verbal তাদের ক্ষেত্রে বাবা মা বলবেন, “বসো”, “আসো”, “ যাও”।
যে সকল শিশুরা Single Word বলতে পারে তাদের ক্ষেত্রে বাবা মা বলবেন, “নিচে বসো”, “এখানে আসো”, “ ওখানে যাও” ইত্যাদি।
যে সকল শিশুরা ২ বা ৩ টি শব্দ বলতে পারে তাদের ক্ষেত্রে বাবা মা বলবেন, “চেয়ারের উপরে বসো”, “বাবার কাছে আসো”, “নানার কাছে যাও” ইত্যাদি।
বিঃদ্রঃ কখনোই শিশুকে Negatively Command দিবেন না, সবসময় Positively Command দিবেন। যেমনঃ “এগুলো মাটিতে ফেলো না”, “এগুলো টেবিলে রেখো না”।
🎯 Speech Aid Bangladesh একটি অলাভজনক সামাজিক সেবাদাতা সংগঠন যারা বিনামূল্যে Neuro-Developmental এবং Speech Therapy সংক্রান্ত সেবা প্রদান করে থাকে।
☎️ আপনার বাচ্চার বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ও ফ্রি টেলি পরামর্শ পেতে যোগাযোগ করুন Speech Aid Bangladesh ফেসবুক পেইজ কিংবা এই নম্বরেঃ 01568085265
Rangpur Shishu Hospital & RCCD
Rangpur Shishu Hospital & RCCD is a no loss no profit organization established in 2017 to develop a To be a great Children’s hospital . Our Values
1.
Our Vision
To be a great children’s hospital for disabled.among the best in Bangladesh. Unity: We work together to achieve our goals.
2. Passion: We are committed to improving disabled children’s health and caring for sick children with Disability.
3. Integrity: We act with transparency, honesty and fairness in all we do.
4. Excellence: We seek to provide high quality clinical care, research &
21/07/2020
ভুমিকম্পের সাথে মুগুর পায়ের কোন সম্পর্ক নেই😍😍
18/06/2020
07/04/2020
তাদের কথা যেন আমরা ভুলে না যাই 🙏
Meena 😍
22/03/2020
সর্দি কাশি জ্বরে ভীত না হয়ে আমাদের পরামর্শ নিন।।
আলহামদুলিল্লাহ সম্মিলিতভাবে এতোগুলা মানুষের ভয় দূর করতে পারছি সাথে কি করনীয় / কি করনীয় নয় তার সঠিক দিক নির্দেশনা দিতে পেরে আমরা আমরা আসলেই মানুষিক শান্তি পাচ্ছি।।
ভয় মানুষকে মানসিক ভাবে ভেঙ্গে দেয়।। অনেক সময় আতংকিত হয়ে কি করবে বুঝে উঠতে পারেনা।। কাকে কিভাবে বলবে বুঝতে না পেরে আরও ভেঙ্গে পরে।। সেখানে আমরা তাদের মনের সব ভয় দূর করতে সক্ষম হচ্ছি, তাদের পাশে আমরা আছি আশ্বাস দিচ্ছি ।। আমরা দিক নির্দেশনা দিচ্ছি, একই সাথে ফলোআপ এর ব্যাপারটাও বলে দেই।। ডেঙ্গু নিয়েও আমরা তাদের সর্তকতা করি, মশারী ব্যাবহার করতে বলি।।
হ্যা আমরা আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি।। আমাদের সবাই ২৪ ঘন্টাই নিয়োজিত।। আমাদের সবগুলো নম্বরই সচল।। মানুষের সাথে কথা বলতে বলতে নিজের খাওয়া দাওয়ার কথা ভুলে যায়।। নিরবিচ্ছিন্ন ভাবে পরিশ্রম করে যাচ্ছে আমাদের সবাই।।
আপনাদের আমাদের পরামর্শ পেতে যেন অসুবিধা না হয় সেই লক্ষে কিছু পরিবর্তন এনেছি।। আমরা সময় ভাগ করে দিয়েছি একই সাথে নতুন কিছু নম্বর যোগ করেছি যাতে সব সময় আমাদের কে পান।। দয়া করে যে সময়ে যে নম্বরগুলো দেয়া আছে সেই নম্বরগুলোতে ফোন দিবেন।।
আমরা সম্পূর্ণ সেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।। বলতে লজ্জাও পাচ্ছি আবার না বলেও পারছিনা অনেকেই ফোন দিয়ে আজে বাজে কথা বলেন, মেয়েদের হ্যারাসমেন্টর চেষ্টা করেন দয়া করে এসব করবেন না।। 🙏🙏ভালো কাজে সম্ভব হলে সহযোগিতা করবেন।।
সকল নিয়ম কানুন / দিক নির্দেশনা মেনে চলুন।। আপনি সচেতন হন, অন্যকে সচেতন হতে সহায়তা করুন।।
Contact :
Email: [email protected]
Group : https://www.facebook.com/groups/1172722946403274/
এইটা ছাড়া এই মুহুর্তে আর কিছু নাই।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Rangpur
5400
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Saturday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |