21/02/2025
হৃদয়ে বাংলাদেশ, রক্তে মুক্তিযুদ্ধের চেতনা :---
ইন্টারন্যাশনাল গ্র্যামার স্কুল-আইজিএস আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস।
হৃদয়ে বাংলাদেশ এই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা।
এখন আর শিখিয়ে দিতে হয় না, আমার দেশ আমাদের ইতিহাস।
খুব আশ্চর্য লাগলো, আজ মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ছোটদের বিভাগে বিষয় উন্মুক্ত ছিল, বাচ্চারা নিজেদের পছন্দ অনুযায়ী অঙ্কন করতে পারবে।
কিন্তু আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম, প্রতি টি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, বাংলাদেশের পতাকা, গ্রাম বাংলা , শহীদ মিনার, স্মৃতি সৌধ এতো চমৎকার ভাবে একেছে , উপস্থিত সকলে মুগ্ধ ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে সকলকে শুভেচ্ছা জানাই।।