Biology home

Biology home HSC Botany and Zoology Private Program

15/08/2026

একবীজ পত্রী উদ্ভিদ মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য নয় কোনটি?
ক) অন্তঃত্বকে চর্বিযুক্ত ফিতা বিদ্যমান
খ) জাইলেম বিন্যাস এক্সার্ক
গ) প্রোটোজাইলেম গহবর বিদ্যমান
ঘ) পরিচক্র এক সারি প্যারেনকাইমা কোষে গঠিত

04/06/2026

বাংলাদেশ ওরিয়েন্টাল প্রাণিভৌগলিক অঞ্চলের অন্তর্ভুক্ত।
ঘড়িয়াল এ অঞ্চলের একটি এনডেমিক প্রাণী।

03/06/2026

কৃত্রিম পেসমেকারের তারকে লিড বলে।
লিড Cu দিয়ে তৈরি।

02/06/2026

মনোসাইট ও নিউট্রোফিল রক্তের ফ্যাগোসাইট।
মনোসাইট ফ্যাগোসাইটোসিসের জন্য আকারে ৫ গুণ বড় হলে ম্যাক্রোফেজ বলা হয়।
নিউট্রোফিল ডায়াপেডেসিস ও অ্যামিবয়েড চলনে আক্রান্ত স্থানে প্রবেশ করে।

21/01/2026

পরিপাকতন্ত্রের স্নায়ু জালক 'মেসনারস প্লেক্সাস' কে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়।

24/12/2025

বিশুদ্ধ অবস্থায় ভিন্ন জিনোটাইপ ধারী দুটি সাদা ফুল বিশিষ্ট মটরশুটি উদ্ভিদের সংকরায়ন করলে F1 জনুতে শতকরা ১০০ ভাগ বেগুনী ফুল পাওয়া যাবে কিন্তু F2 জনুতে ৯ঃ৭ অনুপাতে যথাক্রমে বেগুনী ও সাদা ফুল বিশিষ্ট মটরশুটি উদ্ভিদ পাওয়া যাবে।
এ ঘটনা পরিপূরক জিনের কারণে হয়, যা আন্তঃজিন বা নন-অ্যালিলিক জিনের কারণে হয়।

13/12/2025

মানুষের মস্তিষ্ক
রবের এক অবিশ্বাস্য কুদরত,
মস্তিষ্ক শরীরের মাত্র ২%, কিন্তু ব্যবহার করে মোট অক্সিজেনের ২০%।
এবং রক্তপ্রবাহ এক মুহূর্তের জন্যও বন্ধ হলে
সহ্য করার ক্ষমতা প্রায় শূন্য!

রক্তপ্রবাহ বন্ধ হলে:
• ১০ সেকেন্ডে জ্ঞান হারানো
• ৩–৪ মিনিটে মস্তিষ্কে স্থায়ী ক্ষতি
• ৫–৬ মিনিটে মৃত্যু বা অপূরণীয় ক্ষতি

এই কোমল রক্তনালীর জালই ধরে রাখে আপনার
আপনার স্মৃতি, ব্যক্তিত্ব, কথা বলা, চলাফেরা, পুরো পরিচয়।

কোরআন বলে:

"অতঃপর আমি তাকে গড়ে তুললাম, এবং তার মধ্যে নিজ রূহ থেকে ফুঁক দিলাম।"
(সূরা সাদ 38:72)

আল্লাহ নিজ হাতে মানুষের মস্তিষ্ক, তার চেতনা, তার সত্তাকে তৈরি করেছেন
এ কারণেই এই অঙ্গটি এত মূল্যবান, এত নাজুক।

স্ট্রোক এত মারাত্মক কেন?

• একটি ছোট জমাট রক্ত একটিমাত্র ধমনী বন্ধ করলেই, সেই অংশের মস্তিষ্ক মারা যেতে শুরু করে।
• ধমনী ফেটে গেলে, রক্তচাপ আশপাশের স্নায়ুকে চাপা দেয়।
• ফুলে গেলে,আরও রক্তনালী বন্ধ হয়,
আরও মস্তিষ্ক নষ্ট হয়।

এ যেন জীবন্ত ডোমিনো
একটি পড়ে গেলে সারি ধরে ধ্বংস।

এ কারণেই ইসলাম আমাদের সতর্ক করেছে:

"নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।"
(সূরা বাকারা 2:195)

তাই নিজের প্রতি দায়িত্ব

রক্তচাপ নিয়ন্ত্রণ
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
কোলেস্টেরল ঠিক রাখা
ধূমপান পরিহার
পর্যাপ্ত ঘুম
মানসিক চাপ কমানো

এই মস্তিষ্ক
এটি এক কোমল, অক্সিজেন-ক্ষুধার্ত নেটওয়ার্ক…
রবের দেওয়া নিখুঁত নকশা।

**এবং এর কোন অংশ একবার নষ্ট হলে

পুনর্জন্ম হয় না।**

তাই প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি স্মৃতি
রবের অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়।

"তোমরা আমার নেয়ামত স্মরণ করো, যাতে তোমরা কৃতজ্ঞ হও।"

(সূরা বাকারাহ 2:152)

30/11/2025

আবৃতবীজী উদ্ভিদের দুটি পুংগ্যামেট দ্বিতীয় মাইটোসিসের মাধ্যমে পরাগনালীতে সৃষ্টি হয়।

26/11/2025

একই লোকাসে অবস্থিত জিন দুটিকে একটি অপরটির অ্যালিল বলে।
ভিন্ন ভিন্ন দুটি লোকাসের জিনগুলোকে পরস্পরের নন-অ্যালিলিক জিন বলে।

17/11/2025

অস্থায়ী নটোকর্ড থাকে- Urochordate ও Vertebrate প্রাণীদের

Address

Rangpur

Telephone

+8801740242842

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biology home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Biology home:

Shortcuts

Share

Category