জছির উদ্দিন বিদ্যা নিকেতন

জছির উদ্দিন বিদ্যা নিকেতন

Share

Educational Institution

01/06/2026
26/05/2026

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, জছির উদ্দিন বিদ্যা নিকেতন-এ শর্ত সাপেক্ষে একজন (০১) সহকারী শিক্ষক (বাংলা বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ১৫ জুন, ২০২৬ খ্রি. এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বিদ্যালয় কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। (আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জছির উদ্দিন বিদ্যানিকেতন
তুষভাণ্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট।

14/05/2026

এতদ্দ্বারা জানানো যাচ্ছে যে, জছির উদ্দিন বিদ্যা নিকেতন-এ শর্ত সাপেক্ষে একজন (০১) জন সহকারী শিক্ষক (বাংলা) নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীদের ২০ মে, ২০২৬ খ্রি. এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বিদ্যালয় কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। (আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জছির উদ্দিন বিদ্যানিকেতন
তুষভাণ্ডার, কালীগঞ্জ, লালমনিরহাট।

Photos from জছির উদ্দিন বিদ্যা নিকেতন's post 20/04/2026

সাফল্যের রঙে সবুজ হোক আগামীর পথ। 🌿
প্রথম মাসিক পরীক্ষায় মেধার স্বীকৃতি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দিলেন আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজমান কবির সোহাগ স্যার। এই গাছগুলোর মতোই আমাদের শিক্ষার্থীরাও যত্নে বেড়ে উঠুক এবং আকাশ ছুঁয়ে যাক—এই প্রত্যাশা। ❤️

16/04/2026

**এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা******
------------------------------------------------------
এসএসসি পরীক্ষা ২০২৬ এ নতুন কিছু নিয়ম সংযুক্ত করা হয়েছে :
১। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ও কক্ষে সিসি ক্যামেরা সংযুক্ত থাকবে,
২।কোন শিক্ষার্থী হাত ঘড়ি পরে কক্ষে-প্রবেশ করতে পারবে না
৩। কক্ষ পরিদর্শকরা ডিজিটাল ঘড়ি পরীক্ষা কক্ষে ও কেন্দ্রে ব্যবহার করতে পারবে না
৪।সকল পরীক্ষাকক্ষ পরীক্ষা চলাকালীন বোর্ড কর্তৃক মনিটরিং করা হবে
৫। হিজাব পরিহিত শিক্ষার্থীদের কে অবশ্যই আইডিনটিফাই নিশ্চিত করে কক্ষে প্রবেশ করতে হবে।
৬।কেন্দ্রসচিব ছাড়া কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না
৭।কোন শিক্ষার্থীর যেন অন্যের দেখে লিখতে না পারে সেজন্য কক্ষপরিদর্শকগণকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
৮। শিক্ষার্থীদের জন্য সাইলেন্ট এক্সফেল থাকবে।

Photos from জছির উদ্দিন বিদ্যা নিকেতন's post 12/04/2026

জছির উদ্দিন বিদ্যানিকেতন-এর বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ 🏆✨

গতকাল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো জছির উদ্দিন বিদ্যানিকেতন-এর বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাফল্য ও আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগান মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ হেলাল, উপজেলা নির্বাহী অফিসার শামীম আক্তার জাহান, বিশিষ্ট শিক্ষানুরাগী ফারউদ্দিন আহমেদ পাশা সহ ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে এসএসসি ও জেএসসি ২০২৫-এর কৃতি শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে অত্যন্ত সৃতিময়। সকল বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🌟🎓

10/04/2026

আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১১ই এপ্রিল, ২০২৬ (শনিবার) জছির উদ্দিন বিদ্যানিকেতন-এ আয়োজিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান! 🎤🎨
শিক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমের স্বীকৃতি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের এই বিশেষ দিনে আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে পূর্ণতা দেবে।

⏰ সময়: সকাল ১১:০০ ঘটিকা।

উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আসুন, আমরা সবাই মিলে আমাদের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করি এবং একটি আনন্দঘন দিন উপভোগ করি।
শুভেচ্ছান্তে,
কর্তৃপক্ষ
জছির উদ্দিন বিদ্যানিকেতন।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Tushbhander
Rangpur