Job Solution

Job Solution BCS,BANK, PRIMARY সহ সকল সরকারি বেসরকারি চাকরি এবং ভর্তি পরীক্ষার সেরা প্রস্ততি।

26/04/2023

আন্তর্জাতিক বিষয়াবলির ২০টা টপিকের নাম বলছি। এখান থেকে ১৩-১৫টা প্রশ্ন কমন পাবেন ইন-শা-আল্লাহ।

এক) NATO
দুই) রুশ-ইউক্রেন
তিন) প্রাচীন সভ্যতা
চার) সাম্প্রতিক রিপোর্ট ও সমীক্ষা
পাঁচ) কাতার বিশ্বকাপ
ছয়) COP সম্পর্কীয় ইস্যু
সাত) জাতিসংঘ
আট) বিভিন্ন সংস্থার সদর দপ্তর
নয়) Commonwealth ও ব্রিটিশ উপনিবেশ
দশ) WB & IMF
এগার) আন্তর্জাতিক চুক্তি
বার) মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ
তের) যুক্তরাজ্যের রাজতন্ত্র ও বর্তমান সরকার ব্যবস্থা
চৌদ্দ) বিভিন্ন সংস্থার শীর্ষ সম্মেলন ও সর্বশেষ সদস্য
পনের) বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা
ষোল) আন্তর্জাতিক রাজনীতিতে গত এক বছরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা
সতের) চীনের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা
আঠার) আন্তর্জাতিক আইন বিষয়ক সংস্থা ও কর্মকাণ্ড
উনিশ) বিভিন্ন দেশের সীমারেখা
বিশ) আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা ও সেগুলোর কর্মকাণ্ড

26/04/2023

মনে রাখুন ~
বর্তমান (২২তম) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর লেখা বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’
আর সাবেক (২১তম) রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ এর লেখা বই 'আমার জীবননীতি আমার রাজনীতি'।

আগামী পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ।

26/04/2023

সরকারি ১১-১৬ গ্রেডের নিয়োগের ক্ষেত্রে কোটা চালু রেখেছে সরকার। হয়ত সামাজিক বৈষম্য নিরসনে তা চালু রাখা হয়েছে। এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করতে চাচ্ছি না। কিন্তু পদ ও পদবীর মেধা ভিত্তিক চর্চা বা কোয়ালিটি নিয়োগের জন্য কোটা একটা বড় বাধা, এটা অস্বীকার করার উপায় নেই।

আমার গ্রামে কয়েকজন ভাল শিক্ষাগত যোগ্যতাসমপন্ন ছেলে আছে। এরমধ্যে একজন আছে বেশ ভাল। মাস্টার্স পাশ। রেজাল্ট ভাল।

জিজ্ঞাস করলাম, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় চান্স পায়নি কেন। ভাল পরীক্ষা দিয়েছিল। তার ভাষায় এলাকায় দুইজন মহিলা শিক্ষক নির্বাচিত হওয়ায় কোটার কারণে সে সুযোগ পায়নি।

টপিকস শেষ করছি।

সরকারি ১১-১৬ গ্রেডের এক নিয়োগের চুড়ান্ত ফলাফলে ১০০ নম্বরের মধ্যে ৮৭ নম্বর পেয়ে যে ছেলেটি প্রথম হয়েছিল, কোটার কারণে সে বাদ পড়ে গিয়েছিল। চাকুরি পায়নি।

ভাল থাকুন সবাই।

©Mahbub Kabir Milon স্যার

25/04/2023

#বাংলাদেশের_বিভিন্ন_পদের_প্রধান
★বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি -হাসান ফয়েজ সিদ্দিকী (২৩তম)
★বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর -আব্দুর রউফ তালুকদার (১২তম)
★অ্যাটর্নি জেনারেল (রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা) - এ এম আমিন উদ্দিন ( ১৬তম)
★মানবাধিকার কমিশনের চেয়ারম্যান - ড.কামাল উদ্দিন আহমেদ (৫ম)
★বাংলা একাডেমির বর্তমান সভাপতি- সেলিনা হোসেন
★সরকারি কর্মকমিশনের বর্তমান প্রধান -সোহরাব হোসাইন(১৪তম)
★জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি -মোঃ আব্দুল মুহিত
★বাংলাদেশের প্রথম নারী অর্থ সচিব -ফাতিমা ইয়াসমিন
★বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান প্রধান - কাজী শহিদুল্লাহ।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share