তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা

তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা "শেখো, করো, শেখাও - পরিবেশ বাঁচাও" Team for Energy and Environmental Research ( TEER) শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন

গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ (TEER)-এর উদ্যোগে "আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস" পালিত হয়েছে...
06/09/2026

গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’ (TEER)-এর উদ্যোগে "আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস" পালিত হয়েছে। দিনটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান স্যার, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আবু সাইদ মন্ডল স্যার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামিউল ইসলাম স্যার, তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখার শিক্ষক উপদেষ্টা, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিপন্ন শকুন উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা জরুরি। গবেষণায় দেখা গেছে, গত তিন দশকে দক্ষিণ এশিয়ায় প্রায় ৭৫ শতাংশ শকুন হারিয়ে গেছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ বলেন, “শকুনকে প্রকৃতির ঝাড়ুদ্বার বলা হয়। মৃত প্রাণী ভক্ষণ করে শকুন জীবকুলকে মারাত্মক সংক্রামক ব্যাধি থেকে রক্ষা করে।”
সংগঠনের সভাপতি মোঃ মেজবাহুল হক জানান, IUCN Bangladesh-এর ২০২৪ সালের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২২–২৩ সালের জরিপে বাংলাদেশে ২৪৫ থেকে ২৫০টি শ্বেত-পৃষ্ঠ শকুন টিকে ছিল।
উল্লেখ্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকারী সংগঠন ‘তীর’ ২০১১ সাল থেকে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ২০২১ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হয়।

05/09/2026

TEER- গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে "আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস" এর শুভেচ্ছা। আসুন সচেতন হই শকুন বাঁচাই।

পলাশবাড়ীতে উদ্ধারকৃত ঝুঁটি শালিক মুক্ত আকাশে অবমুক্তগাইবান্ধার পলাশবাড়ীতে উদ্ধার হওয়া একটি ঝুঁটি শালিক অবমুক্ত করা হয়েছে...
25/08/2026

পলাশবাড়ীতে উদ্ধারকৃত ঝুঁটি শালিক মুক্ত আকাশে অবমুক্ত
গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্ধার হওয়া একটি ঝুঁটি শালিক অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) উপজেলাধীন তালুক ঘোড়াবান্ধা গ্রাম থেকে পাখিটি উদ্ধার করে এবং নিরাপদ পরিবেশে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন "তীর" গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ মেজবাহুল হক এবং কার্যকরী সদস্য মোঃ শাকিল মিয়া।

গাইবান্ধা সরকারি কলেজের পুকুরে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় 'তীর' (TEER)-এর পক্ষ থেকে পদ্ম ফুলের কলিসহ চারা রোপণ করা হয়েছে...
22/08/2026

গাইবান্ধা সরকারি কলেজের পুকুরে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় 'তীর' (TEER)-এর পক্ষ থেকে পদ্ম ফুলের কলিসহ চারা রোপণ করা হয়েছে।
​একটি সুন্দর ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার এই চমৎকার উদ্যোগের জন্য 'তীর' গাইবান্ধা সরকারি কলেজ শাখা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
​ #গাইবান্ধা_সরকারি_কলেজ #তীর #সবুজ_ক্যাম্পাস #পদ্ম_পুকুর

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ" তীর- এর  নতুন কেন্দ্রীয়  কমিটি ঘোষণা করা ...
19/08/2026

শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন "টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ" তীর- এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোঃ মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট ) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২৩ সদস্যদের একটি কার্যকরী কমিটি করে ২০২৬-২৭ বর্ষের জন্য অনুমোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—অধ্যাপক মো: মাহফুজুল ইসলাম অধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। অধ্যাপক মো: শামসুল আলম উপাধ্যক্ষ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। জনাব, টিপু সুলতান সম্পাদক (ভারপ্রাপ্ত )শিক্ষক পরিষদ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। তীরের উপদেষ্টামন্ডলী। তীরের সাবেক সদস্য, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্য বিহার হাট আঞ্চলিক কমিটির সদস্য, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সদস্যরা সহ তীরের সাবেক ও বর্তমান সদস্যরা।

তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে নতুন কমিটিকে অভিনন্দন।

আসসালামু আলাইকুমতীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখার কার্যকরী পরিষদ- ২০২৬-২৭ এর সম্মানিত সদস্যদের নিয়ে অধ্যক্ষ স্যার, উপদেষ্...
17/08/2026

আসসালামু আলাইকুম
তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখার কার্যকরী পরিষদ- ২০২৬-২৭ এর সম্মানিত সদস্যদের নিয়ে অধ্যক্ষ স্যার, উপদেষ্টা স্যার, প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে নতুন কমিটির পরিচয় এবং নতুন কমিটির পক্ষ থেকে চারা গাছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Principal, Gaibandha Govt. College
GGC

মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা।স্থান: শিল্পকলা একাডেমী অডিটরিয়াম, গাইবান্ধাআয়োজনে: সিপিসি-...
13/08/2026

মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা।
স্থান: শিল্পকলা একাডেমী অডিটরিয়াম, গাইবান্ধা
আয়োজনে: সিপিসি-৩, গাইবান্ধা র‍্যাব-১৩, রংপুর

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,
প্রফেসর মোঃ আব্দুর রশিদ
অধ্যক্ষ, গাইবান্ধা সরকারি কলেজ

সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল কাইয়ুম আজাদ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ

জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা
জেলা প্রশাসক, গাইবান্ধা

আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দিন
পুলিশ সুপার, গাইবান্ধা।
উক্ত মতবিনিময় সভায় তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা উপস্থিত ছিল।

শেখো, করো, শেখাও-         পরিবেশ বাঁচাওআজ ০৮-০৮-২০২৬ইং রোজ শনিবার, তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখা, কার্যকরী কমিটি ২০২৬-...
08/08/2026

শেখো, করো, শেখাও- পরিবেশ বাঁচাও

আজ ০৮-০৮-২০২৬ইং রোজ শনিবার, তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখা, কার্যকরী কমিটি ২০২৬-২৭ এর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় তীর- গা.স.ক. শাখার ভাবমূর্তি এবং পরবর্তী সময়ের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,
মোঃ মেজবাহুল হক
সভাপতি,
তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখা

সভা পরিচালনা করেন,
কে.এম. ফরিদুল ইসলাম সৌরভ
সম্পাদক,
তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখা

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তীর-গা.স.ক শাখার সদস্যরা।

আজকের মতবিনিময় সভা সাফল্যমন্ডিত করার জন্য সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ।

টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) – গাইবান্ধা সরকারি কলেজ শাখা-এর ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্...
06/08/2026

টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) – গাইবান্ধা সরকারি কলেজ শাখা-এর ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, আপনাদের আন্তরিকতা, নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং পরিবেশ সংরক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নতুন মাত্রা লাভ করবে।

সকলের জন্য রইল শুভকামনা।

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৬তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখানবনির্বাচিত কমিটিরসভাপতি: মোঃ মেজবাহুল হকসাধার...
30/07/2026

বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৬
তীর- গাইবান্ধা সরকারি কলেজ শাখা
নবনির্বাচিত কমিটির
সভাপতি: মোঃ মেজবাহুল হক
সাধারণ সম্পাদক: কে.এম. ফরিদুল ইসলাম সৌরভ
সাংগঠনিক সম্পাদক: নিফাউল ইসলাম সহ নতুন কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আপনাদের হাত ধরে এগিয়ে যাবে তীর-গা.স.ক শাখা।

Address

গাইবান্ধা সরকারি কলেজ
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখা:

Shortcuts

Share