Madarganj B.L High School, Pirganj, Rangpur

Madarganj B.L High School, Pirganj, Rangpur

Share

Official Page Of Madarganj B.L High School

08/05/2026

আমরা অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে, আমাদের এক উজ্জ্বল নক্ষত্র মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন সহঃ প্রধান শিক্ষক বাবু বিমল চন্দ্র সরকার এর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। সেই সাথে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সকল শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থী গণ কে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আহবান করা হলো, সেই সাথে চলার পথে কারো মনে কোন কষ্ট দিয়ে থাকলে নিজগুণে তা ক্ষমা করার জন্য বিনীত নিবেদন রইলো।

20/04/2026

আলহামদুলিল্লাহ!

আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামীর প্রজেক্টের জন্য। রণতরী রেডি পরবর্তী জেলা পর্যায়ে বিজ্ঞান মেলার জন্য।

সকলে ওদের জন্য দোয়া করবেন। ❤️🥀

Photos from Madarganj B.L High School, Pirganj, Rangpur's post 12/04/2026

আলহামদুলিল্লাহ ❤️

আজ ১২ এপ্রিল ২০২৬ ইং অনুষ্ঠিত ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, উপজেলা পর্যায়ে "বিজ্ঞান মেলায়" আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের বিশেষ সফলতা - "মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়" কে (প্রথম স্থান) অর্জন করায় তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন.... 🥀🥀❤️

আমাদের সোনামনিদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া সকলের নিকট দোয়া প্রার্থী। 🤲

08/04/2026

আগামীকাল ইনশাআল্লাহ... ❤️🥀

02/04/2026

নোটিশঃ

এতদ্বারা মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী ২০২৬ ইং এবং সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীগণ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯-০৪-২০২৬ ইং রোজ বৃহস্পতিবার এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
তাই সকল শিক্ষক কর্মচারীগণ কে যথাসময়ে উপস্থিত থেকে উক্ত আয়োজন কে সফলকাম করার জন্য অনুরোধক্রমে নির্দেশ করা হলো।

নির্দেশক্রমে-
প্রধান শিক্ষক
শাহ্ তাজুল ইসলাম শামীম
মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ,রংপুর।

Photos from Madarganj B.L High School, Pirganj, Rangpur's post 26/03/2026

২৬ মার্চ ২০২৬ ইং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয় এর সামান্য আয়োজন। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবস টি। শহীদ মিনারে পুষ্পমাল্য স্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, পরিশেষে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যদিয়ে আজকের কার্যক্রম সমাপ্ত করা হয়।

25/03/2026

নোটিশঃ

এতদ্বারা মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬ মার্চ ২০২৬ ইং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলনসহ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য সকলকে সকাল ৮:৩০ ঘটিকার সময় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশক্রমে-
প্রধান শিক্ষক
মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর।

17/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষ্যে #মাদারগঞ্জ_দ্বি_মূখী_উচ্চ_বিদ্যালয় এর সকল শিক্ষক -কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দকে জানাই অগ্রীম ঈদ এর শুভেচ্ছা...
🥀❤️ ঈদ মোবারক❤️🥀

মাহে রমজানের শেষে পবিত্র ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি সে প্রত্যাশা করি। দেখা হবে ছুটি শেষে ইনশাআল্লাহ।

শুভাচ্ছান্তে-
প্রধান শিক্ষক
শাহ্ তাজুল ইসলাম শামীম
মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়।

27/11/2025

চর্মচক্ষু ই যথেষ্ট নয়, অন্তরচক্ষু ও খোলা রেখ, বিবেকের বারান্দায় আনাগোনা করে অপরাধ, তা যেন ঘরে ঢুকে তোমার শিক্ষা কে বিনষ্ট না করে। আজ যে যেখানেই আছেন, যে স্থানে পৌঁছতে পেরেছেন, মনে রাখবেন- আপনার শিক্ষা যেন আপনার ব্যক্তিত্বের মাঝে ফুটে ওঠে। আমরা বিশ্বাস করি আপনারা শিক্ষিত না, আপনারা সুশিক্ষিত। সুশিক্ষিত মানুষ মানেই স্বশিক্ষিত... #প্রমথ_চৌধুরী

15/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Raihan Kobir Rasel, MD Mithun Sarker, Md. Jihad Islam Jibon, Md Jaidul Islam, MD Harun Ur Rohid, মনের মানুষ

17/04/2024

নোটিশঃ

এতদ্বারা মাদারগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় স্পীকার মহোদয় এবং পীরগঞ্জ ০৬ রংপুর এর মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আহবানে আজ (17-04-2024) বাদ মাগরিব স্পীকার মহোদয়ের (পীরগঞ্জ ভাড়া) বাসায় উপস্থিত থেকে বিদ্যালয়ের অভ্যান্তরীন সমস্যা সম্পর্কিত আলোচনায় অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।
সুতরাং, সকল শিক্ষক গণকে উক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ ক্রমে নির্দেশ প্রদান করা হলো।

অনুরোধক্রমে-
প্রধান শিক্ষক
মাদারগঞ্জ দ্বি মূখী উচ্চ বিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Madargonj
Rangpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00