26/08/2026
কেন্দ্রবিন্দু অলিম্পিয়াড ২০২৬ 🏆
কেন্দ্রবিন্দু কোচিং আয়োজিত অলিম্পিয়াড ২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ❤️
আলহামদুলিল্লাহ, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক—এই তিনটি বিভাগ থেকে মোট ৪৫ জন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বের জন্য সম্মানিত করা হয়েছে।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং শিক্ষার্থীদের নিজেদের অবস্থান যাচাই করার সুযোগ করে দেওয়া। একটি সম্মিলিত প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে আরও ভালোভাবে বুঝতে এবং ভবিষ্যতের বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে পারে।
মনে রাখতে হবে—বিজয়ী হওয়ার প্রথম ধাপ হলো নিজেকে প্রস্তুত করা।
"আজকের ছোট্ট চেষ্টা, আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে"
যারা বিজয়ী হয়েছো, তোমাদের অভিনন্দন। তোমরা আগামী দিনে আরও ভালো করবে—এই প্রত্যাশা রইলো। আর যারা এবার বিজয়ী হতে পারোনি, তারাও হতাশ হবে না। তোমাদের চেষ্টা ও পরিশ্রমের ধারাবাহিকতা ধরে রাখো। কারণ সাফল্য একদিনে আসে না; নিয়মিত চেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসই একসময় মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।
তোমাদের প্রত্যেকের জন্য রইলো অফুরন্ত দোয়া, ভালোবাসা ও শুভকামনা।
কেন্দ্রবিন্দু-
সহযোগিতার বন্ধনে বিশ্বাসী পথচলা... ❤️
#কেন্দ্রবিন্দু #সেরা_কোচিং #রংপুর #শুভেচ্ছা #উপহার #শিক্ষা #সবার_জন্য_শিক্ষা