Sorok Para Govt Primary School

Sorok Para Govt Primary School

Share

Sorok Para Govt Primary School, Bhurungamari, Kurigram, Bangladesh.

28/07/2025

সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশন এ সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারাদেশে ৬৫,৫০২ (পঁয়ষট্টি হাজার পাঁচশত দুই) জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করেছে।

এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

সরকারের এই পদক্ষেপ প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ ও সকল স্তরের অংশীজনের সহায়তায় প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করবেন-এটি সরকারের প্রত্যাশা।

21/05/2025

‘নতুন শপথ’ এর প্রজ্ঞাপন।

স্কুল-কলেজের সমাবেশে পাঠের জন্য ‘নতুন শপথ’ এর প্রজ্ঞাপন জারিঃ

Photos from Sorok Para Govt Primary School's post 31/12/2023

২০২৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছুটির তালিকা।

29/12/2021

#নতুন_ইংরেজি_নববর্ষের_অগ্রিম_শুভেচ্ছা।

#শুরু_হচ্ছে_১লা_জানুয়ারি_২০২২_বিদ্যালয়_পর্যায়ে_শিক্ষার্থীদের_হাতে_বই_বিতরণ_কার্যক্রম।

করোনা মহামারির কারণে আগামী পহেলা জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব আয়োজন করা যাবে না। তবে ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিনই বই দেওয়ার কার্যক্রম শুরু ও সকল বিদ্যালয়ে 'পাঠ্যপুস্তক বিতরণ' ব্যানার তৈরি করতে হবে। সকল বিদ্যালয়ে চলমান ক্লাস রুটিন অনুযায়ী নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করতে হবে।

যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থী বেশি সে সকল বিদ্যালয় শ্রেণি ভিত্তিক কর্ণার করে প্রয়োজনে একাধিক বই বিতরণ রেজিস্টার ব্যবহার ও একাধিক শিফটিং করে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে
জ্যোতির্ময় চন্দ্র সরকার
উপজেলা শিক্ষা অফিসার
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

24/11/2021

২০২১ শিক্ষাবর্ষের সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণ প্রসঙ্গে।

Photos from Sorok Para Govt Primary School's post 09/09/2021

সড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেনো এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাইতো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তর আজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত। আমাদের হৃদয়-মন আজ বিষণ্নতায় আচ্ছন্ন; আমাদের চোখ আজ অশ্ত্রু ছল ছল।

কোমলমতি শিশুদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার মত মহান কর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ- পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।

শুভকামনায়-
জ্যোতির্ময় চন্দ্র সরকার
উপজেলা শিক্ষা অফিসার
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

15/08/2021
14/06/2020

১৪-০৬-২০২০
করোনা ভাইরাস তথ্যঃ

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Sorok Para Govt Primary School, Bhurungamari, Kurigram
Rangpur
5670

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00