02/10/2023
আচ্ছা, কখনো কি দেখেছেন মেয়েদের মাথায় টাক পরতে..???
ছেলেদের মাথায় টাক পরলেও মেয়েদের মাথায় টাক পরেনা কেন..??
মানুষের সুন্দর্যের অংশ মাথার চুল।বিভিন্ন চুলের ইস্টাইলের কারনে বিভিন্ন রকমের লুক আসে।তবে কিছু কিছু কারনে এ সুন্দর্য লোপ পায়।অনেক গুলো কারনে চুল পরতে পারে উল্লেখযোগ্য হলো জেনেটিক সমস্যা,খাদ্যাভাস, পুষ্টিজনিত সমস্যা,অনিয়মিত জীবনযাপন,ঔষধের পার্শপ্রতিক্রিয়া।
শরীরে যদি Androgen protein receptor (DNA) gene থাকে তাহলে চুল দেরিতে হলেও ওঠবেই।ছেলেমেয়ে উভয়ের শরীরে Androgen থাকে যা ছেলেদের ক্ষেত্রে নিঃসৃত করে testosterone আর মেয়েদের ক্ষেত্রে Dihydroepiandrosterone (DHEA), ছেলেদের testosterone কিছু কিছু কারনে 5-alpha reductase দ্বারা পরিবর্তত হয়ে Dihydrotestosterone (DHT) তৈরি করে। এ DHT এক সময়। androgen receptor gene (DNA) সাথে interaction করে পলে চুলের কোষ পাতলা ও সংকুচিত হয় ফলে চুল পরে যায়,টাক হয়,গজায়না,গজালেও অতিক্ষুদ্র থাকে যাকে এন্ড্রোজেন অ্যালোপেসিয়া বলে।এই জিনটি বংশপরম্পরায় আপনার শরীরে চলে আসতে পারে। DHT মেয়েদের শরীরে খুবই সামান্য তৈরি হয় যা তেমন প্রভাব ফেলেনা তাই মাথা টাক হয়না।আবার যে DNA চুলের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের গাঠনিক সিকুয়েন্স ডিজঅর্ডার হলেও চুল পরে। আর একটি গুরুত্বপূর্ন বিষয় হলো বিভিন্ন গবেষণায় দেখা গেছে ছেলেদের তুলনায় মেয়েদের শরীরে immune system খুব ভাল ও মজবুত যার পলে ছেলেদের তুলনায় মেয়েদের অসুস্থতার হার কম।এছাড়াও কিছু হরমোনের/এনজাইমের ক্রিয়ার ফলে ছেলে মেয়ে উভয়ের চুল পরতে পারে। পুষ্টি ঘাটতে দেখা দিলেও চুল উঠতে পারে।বিশেষ করে ভিটামিন ই অভাবে মাথায় খুশকি বা চুল ওঠতে পারে। সময় মত খাবার না খেলে, সময় মত না ঘুমালে শরীরে Biochemical reaction এ প্রভাব পেলতে পারে যার কারনেও চুল ওঠতে পারে। আবার ইচ্ছে মত বা অপ্রয়োজনীয় বা উচ্চমাত্রার ঔষধ সেবন করলে যার পার্শপ্রতিক্রিয়ায় চুল ওঠতে পারে।সে কারনে ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিত নয়।