26/08/2026
আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হলো আফটার স্কুল মাকতাব গাইবান্ধা শাখার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা!
মাশাআল্লাহ! আমাদের ছোট্ট শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ সত্যিই আমাদের জন্য আনন্দের এবং অনুপ্রেরণার। তাদের আগ্রহ, প্রস্তুতি ও আত্মবিশ্বাস দেখে মনে হয়—এই ছোট্ট পদক্ষেপগুলোই একদিন তাদের সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করবে।
আমাদের প্রত্যাশা শুধু পরীক্ষায় ভালো ফল নয়; বরং কুরআন-সুন্নাহর শিক্ষা, আদব-আখলাক ও সুন্দর চরিত্রে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা।
আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর পরিশ্রম কবুল করুন, তাদের ইলমে বরকত দিন, পরীক্ষা সহজ করে দিন এবং দ্বীন ও দুনিয়ায় সফলতা দান করুন।