22/08/2026
মর্মান্তিক শোক সংবাদ
আমাদের প্রিয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যার, তাঁর স্ত্রী, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়মের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, স্তব্ধ ও ব্যথিত।
তাঁদের চারজনের মরদেহ নিজ বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। একজন শ্রদ্ধেয় শিক্ষক এবং তাঁর পুরো পরিবারকে এভাবে হারানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটন করে সুষ্ঠু, নিরপেক্ষ ও যথাযথ তদন্তের মাধ্যমে, যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, তবে এর সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
রংপুর জিলা স্কুল পরিবারের পক্ষ থেকে গণপতি চক্রবর্তী স্যার ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
আমরা আমাদের প্রিয় শিক্ষক ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচার চাই।