Al-Furqan Online Academy - FOA

Al-Furqan Online Academy - FOA শুধুমাত্র বোনদের জন্য কুরআন শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান!

03/08/2025

‎ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ

16/10/2023

কুরআন শিক্ষার ফজিলত তো আমরা অনেক শুনেছি। আসুন, এবার কুরআন না শিখার শাস্তি সম্পর্কে শুনি।
মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিও টা শুনবেন সবাই।

📌📌বিঃদ্রঃ আমাদের কুরআন শিক্ষা ব্যাচ এ ভর্তি শুরু হয়েছে। আর্থিক সমস্যা থাকলে বিশেষ ছাড় দেওয়া হবে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ইনবক্সে ম্যাসেজ দিন।

সূরা মুলক এর ফজিলত🌼🌼🌸আমলকারীর জন্য সুপারিশ করবে:আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশা...
07/09/2023

সূরা মুলক এর ফজিলত🌼🌼

🌸আমলকারীর জন্য সুপারিশ করবে:
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- কুরআনে ত্রিশ আয়াতবিশিষ্ট একটি সূরা রয়েছে, যা এক ব্যক্তির জন্য মাগফিরাতের সুপারিশ করেছে ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তা হল, সূরা তাবারাকাল্লাযী... অর্থাৎ সূরা মুল্ক। -জামে তিরমিযী, হাদীস ২৮৯১; সুনানে আবু দাউদ, হাদীস ১৪০০; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৭৮৬; মুসনাদে আহমাদ, হাদীস ৭৯৭৫

🌸আমলকারীর পক্ষে ওকালতি করে জান্নাতে প্রবেশ করাবে:
আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-কুরআনে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে, যা তার আমলকারীকে জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত তার পক্ষে ওকালতি করেছে, তার পক্ষে লড়েছে। তা হল, সূরা তাবারাকা (সূরামুলক)। -আলমুজামুল আওসাত, তবারানী, হাদীস ৩৬৫৪; আলমুজামুস সগীর, তবারানী, হাদীস ৪৯০; আলআহাদীসুল মুখতারাহ, যিয়া আলমাকদীসী, হাদীস ১৭৩৮; মাজমাউয যাওয়ায়েদ, হাদীস ১১৪৩০

🌸তিলাওয়াতকারীর জন্য কবরের আযাব থেকে প্রতিবন্ধক হবে:
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন- (সূরা মুলকের আমলকারী) ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, (আযাবের) ফিরিশতারা তার পায়ের দিক থেকে আসবে; তখন পা বলবে, এদিক দিয়ে তোমরা তার পর্যন্ত পৌঁছতে পারবে না। সে (আমার উপর ভর করে) নামাযে দাঁড়িয়ে সূরা মুলক তিলাওয়াত করত। এরপর বুক অথবা পেটের দিক থেকে এলে তা বলবে, এদিক থেকেও তোমরা তাকে কিছু করতে পারবে না; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক ধারণ করত)। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমাদের তার পর্যন্ত পৌঁছা সম্ভব নয়; সে তো সূরা মুলক তিলাওয়াত করত (আমার মাঝে সূরা মুলক সংরক্ষণ করত)।
ইবনে মাসউদ রা. বলেন, এ সূরা ‘মানিআহ’-বাধা দানকারী; ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়।... যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করল সে অনেক ভালো ও বড় কাজ করল। -মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৮৩৯; শুআবুল ঈমান বায়হাকী, হাদীস ২২৭৯

☘️নবীজী ﷺ রাতে সূরা মুলক তিলাওয়াত না করে ঘুমাতেন না:
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। -জামে তিরমিযী, হাদীস ৩৪০৪; মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৫৪৫; মুসনাদে আহমাদ, হাদীস ১৪৬৫৯; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস ২৯৮১৬; আলআদাবুল মুফরাদ, বুখারী, হাদীস ১২০৭; সুনানে দারিমী, হাদীস ১০৪০

আলহামদুলিল্লাহ, আবারও আল ফুরক্বন অনলাইন একাডেমি থেকে সূরা মুলক হিফয কোর্স শুরু হতে যাচ্ছে।

কিছু শর্ত📌📌

🌼কোর্সে এনরোল করার জন্য অবশ্যই অন্তত ব্যাসিক তাজবিদ কমপ্লিট থাকতে হবে।
🌼কোর্স শেষ করার নিয়ত থাকতে হবে।
🌼প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে।
🌼অন্যান্য বোনদের এই কোর্স বিষয়ে জানাতে হবে।
🌼টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে।

উপরোক্ত শর্তগুলো পূর্ণ করতে পারলে নিচের গ্রুপে জয়েন করুন ইনশাআল্লাহ।
টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পেইজে ম্যাসেজ দিন।

বিঃদ্রঃকোর্স শুরুর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর।

🌼 সহীহ্ ভাবে কুরআন শিখতে চান?🌼খুব কম সময়ে সহীহ ভাবে কুরআন শিখতে চান? 🌼সংসার,চাকরি,পড়ালেখার  কারণে কুরআন শিক্ষা তে সময় দি...
24/06/2023

🌼 সহীহ্ ভাবে কুরআন শিখতে চান?
🌼খুব কম সময়ে সহীহ ভাবে কুরআন শিখতে চান?
🌼সংসার,চাকরি,পড়ালেখার কারণে কুরআন শিক্ষা তে সময় দিতে পারছেন না?

সব দিক বিবেচনা করে আল ফুরক্বন থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাত্র ৩০ দিনে পূর্ণ কুরআন শিক্ষা কোর্স। ৩ মাসের দীর্ঘ কোর্স মাত্র ৩০ দিনের মধ্যেই শেষ করা হবে,আলিফ থেকে শুরু করে কুরআন পড়া শুরু করা পর্যন্ত শিখানো হবে ইনশাআল্লাহ।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশ-
وَ رَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا.
তারতীলের সাথে কুরআন তিলাওয়াত করুন। (সূরা মুযযাম্মিল)

তারতীল কাকে বলে? হযরত আলী ইবনে আবু তালিব রা. থেকে বর্ণিত-
الترتيل تجويد الحروف ومعرفة الوقوف.
তারতীল হচ্ছে, কুরআন কারীমের বর্ণমালা বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং শুরু-শেষ সঠিকভাবে জেনে সে অনুসারে তিলাওয়াত করা।

সূত্র : আত তামহীদ ফী ইলমিত তাজবীদ, পৃ. ৪০

কোর্স বিস্তারিত 📌
🌿মেয়াদঃ ৩০ দিন
🌿সপ্তাহে ৬ দিন ক্লাস হবে
🌿সময়ঃসন্ধ্যা ০৭:৪৫ মিনিট (মাগরিবের নামাযের পর)
🌿মাধ্যমেঃ জুম অ্যাপ (জুম অ্যাপ ব্যাবহারের ভিডিও দেওয়া হবে)
🌿গ্রুপ থাকবে টেলিগ্রামে।
🌿কোর্স ফিঃ এককালীন ৫৬০ টাকা
🌿শুধুমাত্র বোনদের জন্য
🌿 কোর্স শেষে জুয আম্মার ১২ টি সূরা ফ্রী মাশক করানো হবে।
🌿ভর্তি হতে পেইজে ম্যাসেজ দিন।
🌿 ক্লাস শুরুর সম্ভাব্য তারিখঃ ০২/০৭/২৩

আমাদের গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/4052864124939329/

আমাদের পেইজ লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100086519689097

চলুন, অযথা ফেসবুক স্ক্রল না করে সময়গুলোকে কাজে লাগাই। সাওয়াব অর্জনের প্রতিযোগিতায় লেগে যাই।

সাদকায়ে জারিয়াহ এর উদ্দেশ্যে কপি করতে পারেন।

🎉ফ্রী আসমাউল হুসনা কোর্স🎉আলহামদুলিল্লাহ, ২য় বারের মতো শুরু হলো মহান আল্লাহ রব্বুল আলামীন এর নামগুলো হিফয রাখার জন্য "আসম...
03/06/2023

🎉ফ্রী আসমাউল হুসনা কোর্স🎉

আলহামদুলিল্লাহ, ২য় বারের মতো শুরু হলো মহান আল্লাহ রব্বুল আলামীন এর নামগুলো হিফয রাখার জন্য "আসমাউল হুসনা" কোর্স।

বিস্তারিত :
🌼 কোর্স মেয়াদ ২০ দিন। (প্রতিদিন ৫ টি করে নাম হিফয করতে হবে)
🌼প্রতিদিন ৫ টি করে নামের নামের রেকর্ড টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, রেকর্ড দেখে হিফয করতে হবে। ২৪ ঘন্টার মধ্যে ভয়েস রেকর্ড করে পড়া দিতে হবে।সপ্তাহে ১ দিন জুম লিংকে ৬ দিনের নাম একসাথে মুখস্থ নেওয়া হবে ইন শা আল্লাহ।
🌼 সপ্তাহে একদিন হোমওয়ার্ক জমা দিতে হবে।কোর্স শেষে চুড়ান্ত পরিক্ষা নেওয়া হবে।
🌼ক্লাস শুরু ৫ জুন ইন শা আল্লাহ।
🌼শুধু কৌতুহল বসত কেউ গ্রুপে জয়েন করবেন না।
🌼হিফয করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।২ দিন হিফয করেই বন্ধ করা যাবে না।

টেলিগ্রাম গ্রুপ লিংকঃ https://t.me/asmaulhusnafoa

অন্য বোনদের ও ইনভাইট দিন এবং শেখার সুযোগ করে দিন,আর সাদকায়ে জারিয়াহর উদ্দেশ্যে পোস্ট কপি করুন। 💝

🌼প্রতিদিন ১ আয়াত হিফজ চ্যালেঞ্জ 🌼আলহামদুলিল্লাহ,  অনেক দিন থেকেই ইচ্ছে ছিলো এই ধরনের একটা কোর্স নিয়ে আসার।অনেক বোনেরাই ক...
24/05/2023

🌼প্রতিদিন ১ আয়াত হিফজ চ্যালেঞ্জ 🌼

আলহামদুলিল্লাহ, অনেক দিন থেকেই ইচ্ছে ছিলো এই ধরনের একটা কোর্স নিয়ে আসার।অনেক বোনেরাই কুরআন হিফয করার স্বপ্ন লালন করেন,কিন্তু দুনিয়াবি বিভিন্ন কাজে শুরু করা হয় না। পড়ালেখা,সংসার, বাচ্চা-কাচ্চা,চাকরি ইত্যাদি বিভিন্ন কাজে আমরা ব্যাস্ত সবাই। অনেকে হিফযের চিন্তা মাথায় নিয়ে এলেও শুরু করার সাহস পায় না, "এত্তো বড় কুরআন কিভাবে হিফয করবো আমি" 😳
কেনো বোন? হিফয করা মানেই কি পুরো কুরআন হিফয করা? আপনি পুরোটা না পারেন অর্ধেক কুরআন হিফয করুন,অর্ধেক না পারেন ৩ ভাগের এক ভাগ করুন,সেটাও না পারেন কয়েক টা পারা হিফয করুন,সেটাও না পারলে অন্তত ৩০নং পারা টা হিফয করে রাখুন। বিশ্বাস করুন,হিফয এ লস বলতে কিছুই নেই,শুধু লাভ আর লাভ।
কুরআনের অল্প কিছু সূরা মুখস্থ করা কি খুব কঠিন? নিজেকেই প্রশ্ন করে দেখবেন। কঠিন হলো সময় বের করাটা। আসলে, সেটাও কি খুব কঠিন? মার্কেটে যেতে আমরা সময় পাই। দাওয়াহ দিতে এবং ঘুরতে যেতে সময় পাই। সময় পাই অলস চোখে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকার ঘণ্টার পর ঘণ্টা।আর একটা মাত্র আয়াত করে হলেও শেখার সময় নেই?
১২ ঘন্টার মধ্যে প্রতি ঘন্টায় যদি ১০ বার করে শুধু ১টা আয়াত পড়েন তাহলে একদিনে ১ টা আয়াত হিফজ করা কোনো ব্যাপারই না।

দুনিয়াতে হিফজ করছেন, তার জন্য কষ্ট করছেন। আখিরাতে তিলাওয়াত করবেন আর ওপরে উঠবেন।
কঠিন পরিস্থিতি সেদিন কুরআনের কারণে সহজ হয়ে যাবে, ইন শা আল্লাহ।

কোর্স সম্পর্কে বিস্তারিত 📌
🍁হিফয শুরু হবে ৩০ তম পারা থেকে
🍁প্রতিদিন ১ টি করে আয়াতের রেকর্ড দেওয়া হবে সেটা শুনে হিফয করতে হবে।
🍁সপ্তাহে ১ দিন(শুক্রবার) সকালে জুম মিটিং এ পড়া নেওয়া হবে।
🍁১ টা করে হিফয সবার জন্য সহজ হয়ে গেলে ২ টা করে আয়াত হিফজ শুরু করা হবে।
🍁প্রতিদিনের আয়াত প্রতিদিন কমপ্লিট করতে হবে।
🍁হিফয এর জন্য সর্বনিম্ন ব্যাসিক তাজউইদ জানা থাকতে হবে।
🍁কোর্সের সব কার্যক্রম টেলিগ্রাম গ্রুপ এ পরিচালিত হবে।
🍁২ সপ্তাহ কোনো কারণ ছাড়াই পড়া না দিলে গ্রুপ থেকে রিমুভ করা হবে।
🍁কোর্স শুরুর সম্ভাব্য তারিখঃ ০২/০৬/২৩

কোর্স ফিঃ 📌

ভর্তি ফি = ৬০৳
মাসিক ফি = ৫০৳।

(বিকাশ/নগদ/রকেট নাম্বারের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।টাকা পাঠানোর পর একটি ফ্রম পূরণ করলেই গ্রুপের লিংক দেওয়া হবে।)

বিঃদ্রঃ কোর্সটি শুধু বোনদের জন্য, সাদকায়ে জারিয়াহ এর নিয়তে শেয়ার/কপি করে ছড়িয়ে দিন।

🌙🌙 ঈদ মুবারক 🌙🌙تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْউচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম। 🌼🌼অর্থ : ‘আল্লাহ তা'আলা...
22/04/2023

🌙🌙 ঈদ মুবারক 🌙🌙

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম। 🌼🌼

অর্থ : ‘আল্লাহ তা'আলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন
(আমিন)।

২৫ ফেব্রুয়ারি থেকে নাজেরা কোর্স শুরু ইনশাআল্লাহ।  বিস্তারিত জানতে পেইজ ম্যাসেজ দিন।
18/02/2023

২৫ ফেব্রুয়ারি থেকে নাজেরা কোর্স শুরু ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে পেইজ ম্যাসেজ দিন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশ-وَ ر...
03/02/2023

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশ-
وَ رَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِیْلًا.
তারতীলের সাথে কুরআন তিলাওয়াত করুন। (সূরা মুযযাম্মিল)

তারতীল কাকে বলে? হযরত আলী ইবনে আবু তালিব রা. থেকে বর্ণিত-
الترتيل تجويد الحروف ومعرفة الوقوف.
তারতীল হচ্ছে, কুরআন কারীমের বর্ণমালা বিশুদ্ধভাবে উচ্চারণ করা এবং শুরু-শেষ সঠিকভাবে জেনে সে অনুসারে তিলাওয়াত করা।

সূত্র : আত তামহীদ ফী ইলমিত তাজবীদ, পৃ. ৪০

আর মাত্র কিছুদিন,রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। অনেক তো আলসেমি করলাম বোনেরা,চলুন না এবার একটু কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি,
কুরআনের পথে যাত্রা শুরু করি,কুরআন কে হৃদয়ের বসন্ত বানিয়ে নেই।

সামনে রমাদান উপলক্ষে আল-ফুরুক্বন থেকে অনেক ধরনের কোর্স আসবে ইনশাআল্লাহ।
এবার শুরু করতে যাচ্ছি কায়দা নুরানিয়্যাহ এর ২য় ব্যাচ।
যেখানে কুরআন পড়ার একদম ব্যাসিক কিছু বিষয় আলোচনা এবং পড়ানো হবে।

কোর্স বিস্তারিত 📌
🌿মেয়াদঃ১২ দিন ( ৭ ফেব্রুয়ারী থেকে শুরু)
🌿সপ্তাহে ৭ দিন ক্লাস হবে
🌿সময়ঃ বিকেল ০৩:০০ টা
🌿মাধ্যমেঃ জুম অ্যাপ (জুম অ্যাপ ব্যাবহারের ভিডিও দেওয়া হবে)

🌱আরবি হরফ সহীহ্ ভাবে উচ্চারণ
🌱মাখরাজ
🌱হারকাত,তানবীন বিস্তারিত
🌱মুরাক্কাব হরফ
🌱সুরা ফাতিহা,নাস,ফালাক্ব,ইখলাস এবং সুরা লাহাব মাশক।

🌿ক্লাসের নিয়মঃ ২ দিন পর পর পড়া নেওয়া হবে। অর্থাৎ, ১ম এবং ২য় দিন ক্লাস হবে জুমে আর ৩য় দিনে পড়া নেওয়া হবে।আবার ৪র্থ এবং ৫ম দিনের ক্লাস হবে আর ৬ষ্ঠ দিনে পড়া নেওয়া হবে।

চলুন, অযথা ফেসবুক স্ক্রল না করে সময়গুলোকে কাজে লাগাই। সাওয়াব অর্জনের প্রতিযোগিতায় লেগে যাই।
আমাদের গ্রুপ লিংকঃ https://facebook.com/groups/4052864124939329/

🎉ফ্রী আসমাউল হুসনা হিফয কোর্স 🎉১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আসমাউল হুসনা হিফয কোর্স।বিস্তারিত জানতে ইনবক্সে ম্যাসেজ ...
16/01/2023

🎉ফ্রী আসমাউল হুসনা হিফয কোর্স 🎉

১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আসমাউল হুসনা হিফয কোর্স।
বিস্তারিত জানতে ইনবক্সে ম্যাসেজ দিন।

বিঃদ্রঃ শুধু মাত্র বোনদের জন্য। 📌📌

Address

Nilphamari
Rangpur

Telephone

+8801324148839

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Furqan Online Academy - FOA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Furqan Online Academy - FOA:

Shortcuts

Share