Sabbir Biology

Sabbir Biology স্বপ্ন যেখানে সত্যি হয়....

05/02/2026

আগামীকাল থেকে নবম-দশম শ্রেণীর নতুন জীববিজ্ঞান ব্যাচ শুরু হচ্ছে। স্থান:নিউ ইঞ্জিনিয়ার পাড়া,রংপুর।

ডিএনএ’র গঠন আবিষ্কারকারীদের অন্যতম ও নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর...
08/11/2025

ডিএনএ’র গঠন আবিষ্কারকারীদের অন্যতম ও নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন।

30/10/2025

মেডিকেল এডমিশনের নীতিমালা প্রকাশ হয়েছে ,মানে এই নীতিমালার উপর ভিত্তি করে সার্কুলার আসবে রবিবার হয়ত। তারপর ফর্ম ফিলাপ হবে । নীতিমালার কি পয়েন্টগুলো...

১) মেডিকেল এক্সাম এইবার থেকে ১ ঘণ্টার জায়গায় ১ ঘণ্টা ১৫ মিনিট সময় দিবে ,মানে ৭৫ মিনিট পাবা ১০০ মিনিটের জায়গায় ।এটা একদিকে ভালো ,মাথা ঠাণ্ডা রেখে এক্সাম দিতে পারবে কিন্তু আমার ধারণা জ্ঞানমূলক প্রশ্নের জায়গায় মেডিকেল অথোরিটি অনুধাবন মূলকপ্রশ্নে যাবে বেশি তাই সময় বাড়িয়েছে হয়ত!

২) বায়োলজিতে A- থাকলে এক্সাম দিতে পারবে এবং SSC+HSC এর কম্বনাইন্ড GPA 8.5 লাগবে , SSC or HSC কোথাও GPA 4 এর নিচে পাওয়া যাবে না।

৩) SSC GPA গুন ৮ এবং HSC GPA গুন ১২ হবে এবং এইখান থেকে ১০০ নাম্বার মূল এক্সামের সাথে যুক্ত হবে ।

৪) সেকেন্ড টাইমারদের ৩ কাটা যাবে এবং সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি কেউ সেকেন্ড টাইম দিলে আগে ৬ কাটা যেত এবার ৫ কাটা যাবে ।

৫) ইম্প্রুভমেন্ট থাকছে । HSC 25 and SSC 22 এক্সাম দিতে পারবে।

৬) ফিজিক্সের মার্ক ২০ এর জায়গায় ১৫ হয়েছে আর সেই ৫ নাম্বার বেড়েছে সাধারণ জ্ঞান,প্রবণতা ও মানবিক গুণাবলি টপিকে ১৫ হয়েছে মার্ক । প্রবণতার ইংরেজি নানা হয় কি বুঝাতে চাইছে কে জানে । মেবি Aptitude or IQ বোঝাতে চাইছে ।

এইত ,যাই হোক তুমি তোমার মত পড়ো ।যে পড়বে সে ইনশাল্লাহ এই জার্নি পার করতে পারবে । ভরসা রাখো নিজের প্রতি , প্যানিক না করে নিজেকে এগিয়ে নেও সফলতার দিকে ।

26/10/2025

মেডিকেল এডমিশন চেঞ্জেস:

১) বায়োলজিতে A- থাকলে এক্সাম দিতে পারবা

২) SSC+HSC Combined GPA লাগবে 8.5। কোনটায় GPA 4.0 এর নিচে পাওয়া যাবে না।

৩) সরকারি মেডিকেলে ৪০৮ টা সিট কমাছে।

20/10/2025

ব্রেকিং ~
মেডিকেল ভর্তি পরীক্ষার এবারের মানবন্টন পরিবর্তন হয়েছে
বায়োলজি: ৩০ নম্বর
রসায়ন: ২৫ নম্বর
ফিজিক্স: ১৫ নম্বর
ইংরেজি: ১৫ নম্বর
সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি: ১৫ নম্বর

16/10/2025

১২.৫ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে A+ পেয়েছে ৬৯ হাজার অর্থাৎ প্রতি ১০০ জনে ৫ জন A+। গড় পাশের হার ৫৮%।

গতবছর ১৩.৩২ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়ে A+ পেয়েছিল ১৪৬ হাজার অর্থাৎ প্রতি ১০০ জনে ১১ জন A+। গড় পাশের হার ছিল ৭৮%।

কম্পারিজন বলতেছে গড় পাশের হার কমেছে ২০% কিন্তু A+ না পাওয়ার সংখ্যা ডিরেক্ট অর্ধেকে নেমে আসছে।

আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রেজাল্ট খারাপ করানো হয়েছে কিন্তু সত্যিটা হলো যারা পোংটামি না করে লেখাপড়াটা ঠিকঠাক করেছে তারা ভালো করেছে।

২৬ ব্যাচের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ব্যাচের রেজাল্ট কিন্তু সেম রেশিওতে কমবে। পাশের হার হবে ৪৫% এর আশপাশ আর A+ পাওয়ার সংখ্যা ২৫ ব্যাচের ৬৫% এর মতো। রেজাল্টের পর কান্নাকাটি করার চেয়ে এখন পড়ার টেবিলে সিরিয়াস হওয়াটাই শ্রেয়। সময় কিন্তু আর মাত্র ৬ মাস।

06/10/2025

হঠাৎ করে লিখিত থাকবে জানানোটা অনুচিত।একটা ব্যাচের শিক্ষার্থীরা প্রিপারেশনের Midphase এ আছে এখন হঠাৎ করে ১০-২০ মার্কের লিখিত থাকবে বলাটা এই ব্যাচের সাথে অন্যায়।
আর লিখিত এক্সাম নেওয়া কোন এক্সামের কোয়ালিটি ইম্প্রুভ করে না মোটেও। দুনিয়ার সব বড় বড় এক্সাম MRCP,USMLE হয়ে যাচ্ছে SBA based MCQ তে সেখানে বাংলাদেশে মানুষের মাথা থেকে বের হয় লিখিত।
যাই করবেন অন্তত একটা ব্যাচকে ৬ মাস আগে থেকে তো জানাবেন।হুট করে বলার কোন মানে হয় না।

25/09/2025

গতানুগতিক MBBS ভর্তিপরীক্ষার পরিবর্তে এবারের MBBS ভর্তিপরীক্ষায় পরীক্ষার্থীদের নতুন তিনটা যোগ্যতা দেখাতে হবে।

১। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি

২। আইকিউ

৩। মানবিক গুণাবলীসম্পন্ন

গুড মুভ ডেফিনেটলি। পরীক্ষা হবে এবারের বিসিএস প্রিলি পরীক্ষার মতো অনেকটা, কোচিং সেন্টারের দৌরাত্ম কমবে অনেক। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ভর্তিপরীক্ষার ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন নিয়ে আসা জরুরি যাতে করে বুকিশ ইঞ্জিনিয়ারের পরিবর্তে হাতে-কলমে পারা কিছু ইঞ্জিনিয়ার তৈরি হয়।

প্রাথামিক এবং মাধ্যমিক বৃত্তি পরীক্ষা-২০২৫
13/09/2025

প্রাথামিক এবং মাধ্যমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

📌আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে বিরল ব্লা"ড মুন, যা চলবে পুরো ৮২ মিনিট। আকাশ জুড়ে দেখা যাবে রক্তিম চাঁদের অপূর্ব দৃ...
07/09/2025

📌আজ রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে বিরল ব্লা"ড মুন, যা চলবে পুরো ৮২ মিনিট। আকাশ জুড়ে দেখা যাবে রক্তিম চাঁদের অপূর্ব দৃশ্য। বাংলাদেশ থেকেও সহজেই দেখা যাবে এই মহাজাগতিক সৌন্দর্য, যদি আকাশ পরিষ্কার থাকে। আজকের রাত হবে সত্যিই বিশেষ।

🩸 ব্লাড গ্রুপ টেস্ট কিভাবে করা হয়?👉 আঙুল বা সিরিঞ্জ দিয়ে সামান্য রক্ত নেওয়া হয়।👉 সেই রক্তকে তিন ধরণের সিরাম এর সাথে মেশ...
30/08/2025

🩸 ব্লাড গ্রুপ টেস্ট কিভাবে করা হয়?

👉 আঙুল বা সিরিঞ্জ দিয়ে সামান্য রক্ত নেওয়া হয়।
👉 সেই রক্তকে তিন ধরণের সিরাম এর সাথে মেশানো হয় –
🔹 Anti-A (নীল)
🔹 Anti-B (হলুদ)
🔹 Anti-D (স্বচ্ছ)
👉 কোন সিরামে রক্ত জমাট বাঁধে তা দেখে ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয়।

📌 ফলাফল বোঝার নিয়ম

Anti-A তে জমাট = A গ্রুপ

Anti-B তে জমাট = B গ্রুপ

Anti-A ও Anti-B দুটোতেই জমাট = AB গ্রুপ

কোথাও জমাট না হলে = O গ্রুপ

Anti-D তে জমাট = Positive (+)

Anti-D তে না বাঁধলে = Negative (–)

🧾 যেমনঃ যদি Anti-B ও Anti-D তে জমাট বাঁধে 👉 রক্তের গ্রুপ হবে B+
বিশেষ দ্রষ্টব্য: আপনারা সকলে আপনাদের নিজের ব্লাড গ্রুপটা কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভাইয়া আপু

Address

Rangpur

Telephone

+8801793862928

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Biology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sabbir Biology:

Shortcuts

Share

Category