Exam Prep for BCS

Exam Prep for BCS

Share

বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য সাথেই থাকুন। :D

17/05/2025

✅ 46th BCS Preliminary International Affairs Question – ৪৬ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নঃ

১০১। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
(ক) ৫ জুন
(খ) ১০ জুন
(গ) ২০ জুন
(ঘ) ২৫ জুন
উত্তরঃ (গ) ২০ জুন

১০২। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) রোম
(খ) ভিয়েনা
(গ) জেনেভা
(ঘ) পিটসবার্গ
উত্তরঃ (খ) ভিয়েনা

১০৩। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ২০১৫
উত্তরঃ (খ) ২০১১

১০৪। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
(ক) ইরান
(খ) ইরাক
(গ) জর্ডান
(ঘ) সিরিয়া
উত্তরঃ (ঘ) সিরিয়া

১০৫। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
(ক) ১০৫
(খ) ১১৫
(গ) ১২৫
(ঘ) ১৩৫
উত্তরঃ (ঘ) ১৩৫

১০৬। “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে” – এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
(ক) টার্গেট ১.১
(খ) টার্গেট ১.২
(গ) টার্গেট ১.৩
(ঘ) টার্গেট ১.৪
উত্তরঃ (খ) টার্গেট ১.২

১০৭। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
(ক) চীন
(খ) জাপান
(গ) ডেনমার্ক
(ঘ) সুইডেন
উত্তরঃ (ক) চীন

১০৮। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (ক) ১৯৭২

১০৯। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
(ক) সৌদি আরব
(খ) কুয়েত
(গ) ওমান
(ঘ) জর্দান
উত্তরঃ (ক) সৌদি আরব

১১০। কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
(ক) শরণার্থীর অধিকার
(খ) জ্বালানি নিরাপত্তা
(গ) সমুদ্র সীমানা
(ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তরঃ (ঘ) জলবায়ু পরিবর্তন

১১১। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
(ক) আফগানিস্তান
(খ) মায়ানমার
(গ) পেরু
(ঘ) মালি
উত্তরঃ (ক) আফগানিস্তান

১১২। বৈশ্বিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
(ক) আইসল্যান্ড
(খ) জাপান
(গ) সিংগাপুর
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ (ক) আইসল্যান্ড

১১৩। ‘বার বিধি’ (The Twelve Tables) কী?
(ক) রোমান আইনের ভিত্তি
(খ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
(গ) ফুটবল খেলার নিয়মাবলি
(ঘ) স্থানীয়/ দেশি খেলা
উত্তরঃ (ক) রোমান আইনের ভিত্তি

১১৪। সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
(ক) ভারত ও চীন
(খ) নেপাল ও চীন
(গ) পাকিস্তান ও চীন
(ঘ) ভারত ও পাকিস্তান
উত্তরঃ (ঘ) ভারত ও পাকিস্তান

১১৫। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
(ক) জলবায়ু কার্যক্রম
(খ) মানসম্মত শিক্ষা
(গ) দারিদ্র বিমোচন
(ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
উত্তরঃ (খ) মানসম্মত শিক্ষা

১১৬। জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
(ক) কার্টাগোনা প্রটোকল
(খ) মন্ট্রিল প্রটোকল
(গ) কিয়াটো প্রটোকল
(ঘ) প্যারিস চুক্তি
উত্তরঃ (ক) কার্টাগোনা প্রটোকল

১১৭। ‘Friday For Futute’ কোন ধরনের আন্দোলন?
(ক) ধর্মীয় আন্দোলন
(খ) পরিবেশবাদী আন্দোলন
(গ) শান্তিবাদী আন্দোলন
(ঘ) গণতান্ত্রিক আন্দোলন
উত্তরঃ (খ) পরিবেশবাদী আন্দোলন

১১৮। আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
(ক) ২ বৎসর
(খ) ৩ বৎসর
(গ) ৬ বৎসর
(ঘ) ৯ বৎসর
উত্তরঃ (খ) ৩ বৎসর

১১৯। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
(ক) আর্টিকেল ২
(খ) আর্টিকেল ৩
(গ) আর্টিকেল ৪
(ঘ) আর্টিকেল ৫
উত্তরঃ (ঘ) আর্টিকেল ৫

১২০। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
(ক) উদারবাদ
(খ) বাস্তববাদ
(গ) মার্ক্সবাদ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ঘ) কোনোটিই নয়

BCS & Jobs Preparation by Exam Prep

17/05/2025

✅ 46th BCS Preliminary Math Question – ৪৬ তম বিসিএস প্রিলি গণিত প্রশ্নঃ

১৩১। নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
(ক) ৩৩/৫০
(খ) ৮/১১
(গ) ৩/৫
(ঘ) ১৩/২৭
উত্তরঃ (খ) ৮/১১

১৩২। বার্ষিক ৫% হারে মুনাফায় ৪০০ টাকা ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত
(ক) ৪৪০ টাকা
(খ) ৪৪১ টাকা
(গ) ৪৪৫ টাকা
(ঘ) ৪৫০ টাকা
উত্তরঃ (খ) ৪৪১ টাকা

১৩৩। ১০০ হতে বড় দুইটি পূর্ণসংখ্যার যোগফল ৩০০ হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
(ক) ১ : ৯
(খ) ২ : ৫
(গ) ২ : ৩
(ঘ) ৩ : ৫
উত্তরঃ (গ) ২ : ৩

১৩৪। X2 – 7x + 12 ≤ 0 এর সমাধান সেট –
(ক) ( -∞, 3]
(খ) (3, 4)
(গ) [3, 4]
(ঘ) [4, ∞)
উত্তরঃ [3, 4]

১৩৫। X2 + y2 + z2 = 2, xy + yz +zx = 1 হলে, (x + 2y)2 + (y + 2z)2 + (z + 2x)2 এর মান-
(ক) 12
(খ) 19
(গ) 16
(ঘ) 14
উত্তরঃ (ঘ) 14

১৩৬। 3x – y = 3, 5x + y = 21 হলে, (x,y) এর মান –
(ক) (2, 5)
(খ) (2, 6)
(গ) (3, 5)
(ঘ) (3, 6)
উত্তরঃ (ঘ) (3, 6)

১৩৭। 1/2 × 2x-3 + 1 =5 হলে x এর মান কত?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তরঃ (ঘ) 6

১৩৮। Log√8x=10/3 হলে x এর মান কত?
(ক) 32
(খ) 8
(গ) 3
(ঘ) √8
উত্তরঃ (ক) 32

১৩৯। ১ হতে বড় ১০০০ এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা ১৬ দ্বারা বিভাজ্য নয় কিন্তু ৩০ দ্বারা বিভাজ্য?
(ক) 33
(খ) 35
(গ) 37
(ঘ) 41
উত্তরঃ সঠিক উত্তর নাই, সঠিক উত্তর 29

১৪০। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে.মি. এবং উচ্চতা ৬ সে.মি. হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
(ক) ১৬π বর্গ সে.মি.
(খ) ৩২π বর্গ সে.মি.
(গ) ৩৬π বর্গ সে.মি.
(ঘ) ৪৮π বর্গ সে.মি.
উত্তরঃ (খ) ৩২π বর্গ সে.মি.

১৪১। কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮° ও ৬২°। ত্রিভুজটি কোন ধরনের?
(ক) সমকোণী
(খ) সূক্ষ্মকোণী
(গ) স্থূলকোণী
(ঘ) সমদ্বিবাহু সমকোণী
উত্তরঃ (ক) সমকোণী

১৪২। 4 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
(ক) 8π বর্গ সে. মি.
(খ) 6π বর্গ সে. মি.
(গ) 4π বর্গ সে. মি.
(ঘ) 2√2πবর্গ সে. মি.
উত্তরঃ (ক) 8π বর্গ সে. মি.

১৪৩। CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
(ক) 24
(খ) 40
(গ) 60
(ঘ) 120
উত্তরঃ (গ) 60

১৪৪। যদি A = {x : x হলো 5, 7 দ্বারা বিভাজ্য এবং x < 150} হয় তবে P(A) এর সদস্য সংখ্যা কত?
(ক) 8
(খ) 12
(গ) 14
(ঘ) 16
উত্তরঃ (ঘ) 16

১৪৫। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
(ক) 3/10
(খ) 5/7
(গ) 7/5
(ঘ) 7/10
উত্তরঃ (খ) 5/7

BCS & Jobs Preparation by Exam Prep

09/06/2023

বিসিএস (পুলিশ) এর পদসোপান।

08/06/2023

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ প্রকাশিত হয়েছে। নিচে বিস্তারিত দেওয়া হলো:

০১। মোট জনসংখ্যা ১৬৯.৮৩ মিলিয়ন
০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩%
০৩। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) ১১৫৩ জন
০৪। নারী-পুরুষের অনুপাত ১০০:৯৮
০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৮.১ জন
০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৫.৭ জন
০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২২ জন ০৮। গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬ ,মহিলা ৭৪.২)
১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৬.৪% (পুরুষ ৭৮.৬ মহিলা ৭২.৯ শতাংশ) ১১। দারিদ্রের হার ১৮.৭ %,চরম দারিদ্র্যের হার ৫.৬%
১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৬.০৩%
১৩। মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ২৬৫৭ ডলার,টোটাল জিডিপি বর্তমান মূল্যে ৪৪৩৯২৭৩ কোটি টাকা এবং স্থির মূল্যে ৩২১৮০৩১ কোটি টাকা।
১৪। মোট ব্যাংক ৬১ টি ১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি
১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি ১৭। বেসরকারি ব্যাংক ৪৩ টি
১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি,নন ব্যাংক ফিনানসিয়াল প্রতিষ্ঠান ৩৫
১৯। মুদ্রাস্ফীতি ৯.২৪%
২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ --
২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে -- থেকে
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায়--
২৩। রেমিট্যান্স ১৪.০৩ বিলিয়ন ডলার।(জুলাই-ফেব্রু)
২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি খাতে ৪৫.৩৩%,ইন্ডাস্ট্রি ১৭.০২%,সেবা খাতে ৩৭.৬৫%)
২৫।সুপেয় পানি পান ৯৮.২%
২৬।পয়ঃনিস্কাশন ব্যবস্থা উন্নতি ৮৫.৮%
২৭।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.২৬৭ বিলিয়ন ডলার।
২৮।রপ্তানি আয় ৩৪.৯৬৬বিলিয়ন ডলার।
২৯।আমদানি ব্যয় ৪৮.৭৯৪ বিলিয়ন ডলার।
৩০।Total FDI 31.25% of Budget (Public 7.61%,Private 23.64%)

~সংগৃহীত।

05/06/2023

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি | আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনাঃ

১. তাপ বিকিরণের‌ বৈশিষ্ট্য বস্তুর ধর্ম ও তাপমাত্রার উপর নির্ভর করে।
২. একটি আদর্শ কৃষ্ঞ বস্তু সকল তরঙ্গদৈর্ঘ্যের তাপশক্তি বিকিরণ করতে পারে।
৩. ফোটন কণার স্থির ভর শূন্য।
৪. ফোটন কণাদের আয়নিত করা যায় না।
৫. ফোটনের ভরবেগ = h/lemda
৬. গতিশীল অবস্থায় ফোটনের ভর =
h/c lemda
৭. প্রতিটি ফোটন কণাই চার্জহীন অর্থাৎ নিস্তড়িৎ।
৮. তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা ফোটন কণাদের কোনো বিক্ষেপ হয় না।
৯. প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে।
১০. প্রতিটি ফোটন কণার শক্তি, E = h u, এখানে u = বিকিরণের কম্পাঙ্ক , h = প্ল্যাঙ্ক ধ্রুবক।

BCS ও অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন।

26/05/2023

📚 বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি | টপিকঃ কাজী নজরুল ইসলাম

প্রথম রচনাসমূহঃ

কবিতাঃ মুক্তি (১৯১৯)
কাব্যগ্রন্থঃ অগ্নিবীণা (১৯২২)
গল্পগ্রন্থঃ ব্যথার দান (১৯২২)
প্রবন্ধ গ্রন্থঃ যুগবাণী (১৯২২)
উপন্যাসঃ বাঁধনহারা (১৯২৭)
নাটকঃ ঝিলিমিলি (১৯৩০)
গল্পঃ বাউন্ডুলের আত্মকাহিনী (১৯১৯)
প্রবন্ধঃ তুর্ক মহিলার ঘোমটা খোলা (১৯১৯)
নাট্যগ্রন্থঃ ঝিলিমিলি (তিনটি নাটক একত্রে)

এখন প্রশ্ন, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি কত সালের রচনা করেন?

সঠিক উত্তরটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। :D

18/05/2023

৪৫তম বিসিএস প্রিলির জন্য এক নজরে দেখে যান:-

*জনসংখ্যা - ১৬.৯১ কোটি (সমীক্ষা) ১৬.৯৮ (শুমারি)
*বৃদ্ধির হার - ১.৩৭% (সমীক্ষা) ১.২২% (শুমারি)
*উপজাতি - ০.৯৯% (১৬ লাখ ৫০ হাজার)
*আয়ুষ্কাল ৭২.৮
*স্বাক্ষরতা ৭৫.২ (তবে জনশুমারিতে ৭৪.৬৬)
*ADP - ২,৪৬,০৬৬ কোটি (সর্বোচ্চ স্থানীয় সরকার বিভাগ)
*মাথাপিছু আয় = ২৮২৪ ডলার
*মাথাপিছু জিডিপি ২৭২৩ ডলার
*EGDI (ই গর্ভমেন্ট সূচক) - ১১১ তম
*জাতিসংঘে বিডি প্রতিনিধি - মুহিত
*UN মানবাধিকার কাউন্সিলের সদস্য বিডি (২০২৩-২৫)
*মাছ উৎপাদনে - ৩য়️
*জিংক সমৃদ্ধ ধান - (বঙ্গবন্ধু-১০০)
*বাংলামতি - ধান (গৌড়মতি ও ইলামতি আম)
*জিডিপি প্রবৃদ্ধি - ৭.১০% (অর্জিত) বাজেটে লক্ষ্য- ৭.৫%
*অস্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা - ৮.৫১% (গড় ৮%)
*দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা - ৯.৯%
*জিডিপিতে সেবা - ৫১.৪৮, শিল্প - ৩৬.৯২ কৃষি - ১১.৬১
*স্মার্ট বাংলাদেশ ২০৪১ (সিটিজেন,সোসাইটি,গর্ভমেন্ট,ইকোনমি)
*রপ্তানি আয় - ৫২.০৮ বিলিয়ন (লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন)
*প্রথম স্মার্ট উপজেলা - শিবচর
*পদ্মাসেতু - ২৫ জুন, মেট্রোরেল - ২৮ ডিসেম্বর (২০২২)
*২০২৩ বর্ষপণ্য - পাট (২০২২-আইসিটি পণ্য)
*স্থলবন্দর নিয়ন্ত্রক - নৌপরিবহন মন্ত্রনালয়
*নদীবন্দর নিয়ন্ত্রক - BIWTA
*রাষ্ট্রপতি নির্বাচন -৪৮ নং অনুচ্ছেদ
*২ মেয়াদে সীমাবদ্ধ-৫০ অনুচ্ছেদ + নবম সংশোধনী
*টেস্টে ৫ হাজার রান - মুশফিকলল্লল
*নদীবন্দর - ৪৩ টি
*পদ্মা সেতু নদী শাসন- সিনো হাইড্রো, নকশাকার-AECOM
*সংযোগ সড়কসহ পদ্মাসেতু ৯.৮৩ কিলোমিটার
*বঙ্গবন্ধু টানেল - ৩.৪ কিলো পাতাল রেল ২৫৮ কিলোমিটার
*মানব উন্নয়ন সূচক - ১২৯ তম (UNDP)
*নির্বাচন কমিশন - ৫ সদস্য (১১৮ নং অনুচ্ছেদ)
*তফসিলি ব্যাংক - ৬১
*স্বাধীনতা পুরস্কার ২০২২ - (গম ও ভূট্টা ইনস্টিউট)
*সংবিধান প্রণয়ন কমিটির সদস্য - ৩৪, আগরতলা - ৩৫
*কপ-২৭ (২০২২ মিশরে loss & damage চুক্তি)
*কপ-২৮ (২০২৩ আরব আমিরাতে)
*G-20 - ২০২২ ইন্দোনেশিয়া, ২০২৩ ভারতে
*G-7 - 2022 জার্মানি, ২০২৩- জাপানে
*NATO - ২০২২ স্পেন, ২০২৩- লিথুয়ানিয়া
*ব্রিকস ২০২৩ - South Africa
*ফিনল্যান্ড - রাশিয়া = ম্যানারহেইম লাইন
*ওয়াগনার প্রধান - জিন (নামের শেষে)
*NDB chairman - দিলমা রৌসেফ (সদস্য-৮)
*IORA- ২০২২ বাংলাদেশে (সদর-মরিশাস) (মেম্বার-২৩)
*RCEP - ১৫ সদস্য (২০১০) (সদর - ভিয়েতনাম)
*২০২৩ - বিশ্বকাপ ভারতে
*২০২৪ অলিম্পিক - প্যারিসে
*ক্ষেপণাস্ত্র Avangard - রাশিয়ার
*Lend - Lease Act = ইউক্রেনকে অস্ত্র সরবরাহ
*ব্রাজিল আর্জেন্টিনার যৌথ মুদ্রা - সুর
*ইন্দোনেশিয়ার নতুন রাজধানী - নুসানতারা
*গ্রিনহাউজ গ্যাস/কার্বন নিঃসরণে - চীন
*মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস/কার্বন নিঃসরণে - কাতার
*মানব উন্নয়ন সূচক- UNDP (শীর্ষে Switzerland, BD 129)
*অজয় বাঙ্গা (ভারতীয়) - WB এর নেক্সট প্রেসিডেন্ট
*বিশ্বকাপ ২০২৩ - ভারতে
*আগ্নেয় শিলা - স্তর নেই, জীবাশ্ম নেই (প্রধান উপাদান - ম্যাগমা)
*বাংলাদেশের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব - বৃষ্টিপাতের
*নীতিবাক্যের ভিত্তি - সমাজ
*ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ - স্টুয়ার্ট মিল
*জাতি রাষ্ট্র - ম্যাকিয়াভেলী
*মূল্যবোধের চাবিকাঠি - সংস্কৃতি
️*সুশাসন প্রত্যয়টি ব্যবহার - WB ১৯৮৯
️*সুশাসন প্রত্যয়টি ব্যাখ্যা - WB ১৯৯২ (শাসন প্রক্রিয়া ও উন্নয়ন)

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন। চাকরির প্রস্তুতি সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে সহজেই। :D

15/05/2023

"বিসিএস (লিখিত) প্রস্তুতি"

পর্ব-১: লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য উল্লেখযোগ্য বইয়ের তালিকা।

বাংলা:

১। অ্যাসিওরেন্স/ওরাকল বাংলা গাইড
২। লাল নীল দীপাবলি (প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য)
৩। ভাষা ও শিক্ষা- হায়াৎ মামুদ (ব্যাকরণ,সারাংশ,ভাব-সম্প্রসারণ,রচনা)
৪। শীকর- মোহসীনা নাজিলা (গ্রন্থ সমালোচনা)
৫। বাংলা-২য় পত্র (৯ম-১০ম শ্রেণি)

ইংরেজি:

১। Assurance English Guide.
২। Master English Grammar.
৩। English paper reading. (Translation & Re-translation)

সাধারণ গনিত ও মানসিক দক্ষতা:

১। ওরাকল গনিত গাইড।
২। ওরাকল মানসিক দক্ষতা।
৩। সাধারণ গনিত (৯ম-১০ম শ্রেণি)
৪। উচ্চতর গনিত (৯ম-১০ম শ্রেণি)

বি.দ্র. যারা গনিতে দুর্বল, তারা 'Khairul's Basic Math' বইয়ের সাহায্য নিতে পারেন।

যারা probability, permutation & combination math-এ দুর্বল, তারা Youtube থেকে 'Onnorokom pathshala (অন্যরকম পাঠশালা)'-র ভিডিওগুলো দেখে নিতে পারেন। অনেক উপকৃত হবেন।

বাংলাদেশ বিষয়াবলী:

১। অ্যাসিউরেন্স গাইড।
২। বাংলাদেশের সংবিধান (ব্যাখ্যাসহ)- আরিফ খান।
৩। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি)
৪। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি)
৫। অর্থনৈতিক সমীক্ষা
৬। দৈনিক প্রথম আলো- (জাতীয়, সম্পাদকীয় পাতা, অর্থনীতি পাতা)।
৭। সম্পাদকীয় সমাচার।

আন্তর্জাতিক বিষয়াবলী:

১। অ্যাসিউরেন্স গাইড।
২। আন্তর্জাতিক সংগঠন ও বিষয়াদি- আব্দুল হাই
৩। দৈনিক প্রথম আলো- (আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা)।
৪। সম্পাদকীয় সমাচার।

বিজ্ঞান:

১। ওরাকল বিজ্ঞান গাইড।
২। সাধারণ বিজ্ঞান (৯ম-১০ম শ্রেণি)
৩। সাধারণ বিজ্ঞান (৮ম শ্রেণি)
৪। কম্পিউটার (একাদশ-দ্বাদশ শ্রেণি)

~সংগৃহীত ও পরিমার্জিত।

05/05/2023

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি | বাংলা দ্বিতীয় | সরল বাক্য

সরল বাক্যঃ যে বাক্যের একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকে সরল বাক্য বলে। যেমনঃ পুকুরে পদ্মফুল জন্মে। এখানে 'পদ্মফুল' হলো উদ্দেশ্য ''জন্মে' হলো বিধেয়।

চেনার উপায়ঃ একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া
(অন্যভাবে জটিল ও যৌগিক বাক্যের চিহ্ন না থাকলে সরল বাক্য)

আরো কিছু উদাহরণঃ
ক.দোষ স্বীকার করলে তোমাকে কোন‌ শাস্তি দেব না।
খ. পরিশ্রমীরাই সুখ লাভ করে।
গ. সত্য কথা না বলে বিপদে পড়েছি।
ঘ. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।

05/05/2023

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি | গুরুত্বপূর্ণ বিজ্ঞানীঃ

০১. স্টিফেন হকিন্স: পদার্থবিদ; বিগব্যাঙ তত্ত্বের ব্যাখ্যা দেন।
০২. জি. ল্যামেটার: বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা।
০৩. আলেকজান্ডার ফ্লেমিং: পেনিসিলিন আবিষ্কার করেন।
০৪. চ্যাডউইক: নিউট্রন আবিষ্কার করেন।
০৫. হেস: মহাজাগতিক রশ্মি আবিষ্কার করেন।
০৬. আইনস্টাইন: আলোর তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য নোবেল পুরস্কার পান।
০৭. লুই পাস্তর: রোগ জীবাণুর তত্ত্ব আবিষ্কার করেন।

পড়া শেষ হলে Done লিখুন। ✅

20/04/2023

বিসিএস পরীক্ষার প্রস্তুতি | সাধারণ বিজ্ঞান অংশ | এসিড ও ক্ষারকের তুলনা

এসিডঃ
১। নীল লিটমাসকে লাল করে
২। টক স্বাদযুক্ত
৩। ক্ষয়কারী পদার্থ
৪। pH 0-7

ক্ষারঃ
১। লাল লিটমাসকে নীল করে
২। কটু/তেতো স্বাদ যুক্ত
৩। পিচ্ছিল প্রকৃতির, দুর্গন্ধযুক্ত হয়
৪। pH 7-14

এছাড়াও এসিড ও ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Rangpur