17/05/2025
✅ 46th BCS Preliminary International Affairs Question – ৪৬ তম বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলী প্রশ্নঃ
১০১। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
(ক) ৫ জুন
(খ) ১০ জুন
(গ) ২০ জুন
(ঘ) ২৫ জুন
উত্তরঃ (গ) ২০ জুন
১০২। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
(ক) রোম
(খ) ভিয়েনা
(গ) জেনেভা
(ঘ) পিটসবার্গ
উত্তরঃ (খ) ভিয়েনা
১০৩। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ২০১৫
উত্তরঃ (খ) ২০১১
১০৪। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
(ক) ইরান
(খ) ইরাক
(গ) জর্ডান
(ঘ) সিরিয়া
উত্তরঃ (ঘ) সিরিয়া
১০৫। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট ‘জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
(ক) ১০৫
(খ) ১১৫
(গ) ১২৫
(ঘ) ১৩৫
উত্তরঃ (ঘ) ১৩৫
১০৬। “২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে” – এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
(ক) টার্গেট ১.১
(খ) টার্গেট ১.২
(গ) টার্গেট ১.৩
(ঘ) টার্গেট ১.৪
উত্তরঃ (খ) টার্গেট ১.২
১০৭। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
(ক) চীন
(খ) জাপান
(গ) ডেনমার্ক
(ঘ) সুইডেন
উত্তরঃ (ক) চীন
১০৮। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (ক) ১৯৭২
১০৯। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল-
(ক) সৌদি আরব
(খ) কুয়েত
(গ) ওমান
(ঘ) জর্দান
উত্তরঃ (ক) সৌদি আরব
১১০। কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
(ক) শরণার্থীর অধিকার
(খ) জ্বালানি নিরাপত্তা
(গ) সমুদ্র সীমানা
(ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তরঃ (ঘ) জলবায়ু পরিবর্তন
১১১। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
(ক) আফগানিস্তান
(খ) মায়ানমার
(গ) পেরু
(ঘ) মালি
উত্তরঃ (ক) আফগানিস্তান
১১২। বৈশ্বিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
(ক) আইসল্যান্ড
(খ) জাপান
(গ) সিংগাপুর
(ঘ) সুইজারল্যান্ড
উত্তরঃ (ক) আইসল্যান্ড
১১৩। ‘বার বিধি’ (The Twelve Tables) কী?
(ক) রোমান আইনের ভিত্তি
(খ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
(গ) ফুটবল খেলার নিয়মাবলি
(ঘ) স্থানীয়/ দেশি খেলা
উত্তরঃ (ক) রোমান আইনের ভিত্তি
১১৪। সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
(ক) ভারত ও চীন
(খ) নেপাল ও চীন
(গ) পাকিস্তান ও চীন
(ঘ) ভারত ও পাকিস্তান
উত্তরঃ (ঘ) ভারত ও পাকিস্তান
১১৫। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি?
(ক) জলবায়ু কার্যক্রম
(খ) মানসম্মত শিক্ষা
(গ) দারিদ্র বিমোচন
(ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
উত্তরঃ (খ) মানসম্মত শিক্ষা
১১৬। জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
(ক) কার্টাগোনা প্রটোকল
(খ) মন্ট্রিল প্রটোকল
(গ) কিয়াটো প্রটোকল
(ঘ) প্যারিস চুক্তি
উত্তরঃ (ক) কার্টাগোনা প্রটোকল
১১৭। ‘Friday For Futute’ কোন ধরনের আন্দোলন?
(ক) ধর্মীয় আন্দোলন
(খ) পরিবেশবাদী আন্দোলন
(গ) শান্তিবাদী আন্দোলন
(ঘ) গণতান্ত্রিক আন্দোলন
উত্তরঃ (খ) পরিবেশবাদী আন্দোলন
১১৮। আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
(ক) ২ বৎসর
(খ) ৩ বৎসর
(গ) ৬ বৎসর
(ঘ) ৯ বৎসর
উত্তরঃ (খ) ৩ বৎসর
১১৯। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
(ক) আর্টিকেল ২
(খ) আর্টিকেল ৩
(গ) আর্টিকেল ৪
(ঘ) আর্টিকেল ৫
উত্তরঃ (ঘ) আর্টিকেল ৫
১২০। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
(ক) উদারবাদ
(খ) বাস্তববাদ
(গ) মার্ক্সবাদ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ঘ) কোনোটিই নয়
BCS & Jobs Preparation by Exam Prep