PMBA - 1st Batch, Accounting and Information Systems, BRUR.

PMBA - 1st Batch, Accounting and Information Systems, BRUR. For lecture, eBook, slide, event, notice and other info.

25/05/2020

করোনাক্রান্ত বৈশ্বিক পৃথিবীতে শুদ্ধতার আবহ আসুক,নির্মল স্নিগ্ধ হউক আমাদের এ পৃথিবী। দুঃখ ও বেদনার মধ্যে থেকেও আনন্দ নামক পরশ পাথরকে নেই ভাগাভাগি করে।এ প্রত্যাশায় আপনাকে জানাই- ঈদ মোবারক।

08/08/2019

একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, তা নব্বই দশকের এই তুখোড় তার্কিকদের প্রোফাইল দেখলেই বোঝা যায়...
M Tareq

দেখে নিন PMBA Certificate উত্তোলন ফি ও কাগজপত্র প্রসঙ্গঃ
15/01/2018

দেখে নিন PMBA Certificate উত্তোলন ফি ও কাগজপত্র প্রসঙ্গঃ

08/01/2018

সার্টিফিকেট ও মার্কশীট এর জন্য আবেদন ফরম প্রশাসনিক ভবনে দিচ্ছে। মোট ২১০০ টাকা জমা দিতে হবে।

05/11/2017

আগামী ০৯ এবং ১০ নভেম্বর ২০১৭ তারিখে "একাউন্টিং ডে" এর আয়োজন করেছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস। যারা আগ্রহী রেজিস্ট্রেশন এর জন্য ডিপার্টমেন্ট এ যোগাযোগ করতে পারেন।

সুত্র: শাহীন স্যার।

সব উদ্যোক্তারই জানা দরকার এমন ১৫টা বিজনেস টিপসBy স্টিভ টোবাকলেখক ও ম্যানেজিং পার্টনার, Invisor Consulting, সিলিকন ভ্যালি...
23/10/2017

সব উদ্যোক্তারই জানা দরকার এমন ১৫টা বিজনেস টিপস
By স্টিভ টোবাক
লেখক ও ম্যানেজিং পার্টনার, Invisor Consulting, সিলিকন ভ্যালি

ব্যবসা শুরু করেছেন বা ছোটখাট ব্যবসা আছে এমন যে কেউ নিজ নিজ জায়গায় বিশেষজ্ঞ। তবে বিজনেস ঠিক কীভাবে লাভজনক ভাবে চালাতে হবে সে ব্যাপারে কেউ খুব বেশি জানেন বলা যাবে না। যে কারণে আগে হউক পরে হউক ব্যবসায় তারা হোঁচট খান।
আপনার ক্ষেত্রে এমনটা ঘটতে দিবেন না।
আপনার ব্যবসা সম্পর্কে আপনি যা কিছু জানেন না তা খোলাখুলি মেনে নিন।
এই ১৫টি টিপস মেনে চললে আপনি এবং আপনার ব্যবসা বিপদ থেকে দূরে থাকবে। এই পরামর্শগুলিতে কিছু কথা সরাসরি বলা হয়েছে, কিছু কথা পরোক্ষভাবে। কোনো এক সময় এগুলি আপনার কাজে লাগবে নিশ্চয়ই।
১. ঠিক করে নিন, ব্যাংকে যথেষ্ট টাকা আছে এবং ভবিষ্যতেও থাকবে
ব্যবসায় ব্যর্থতার কমন একটা কারণ—টাকা ফুরিয়ে যাওয়া বা মানি প্রবলেমে পড়া। যদি দেখেন অর্থনৈতিক সমস্যা আছে বা আসতে যাচ্ছে তাহলে সবার আগে এই প্রবলেমের সমাধান করুন।
২. অত সহজে আপনি খারাপ কর্মচারীকে ছাঁটাই করতে পারবেন না
আপনি জাস্ট পারবেন না। শুধু নিশ্চিত থাকুন যে তারা সমস্যাজনক, আপনি না। (পরবর্তী টিপস দেখুন)
৩. সম্ভবত আপনিই সমস্যা
কোনো ফার্ম বা ব্যবসার ৯০ শতাংশ সমস্যা হলো ম্যানেজমেন্ট এর সমস্যা। যখন ব্যবসা ভালো যাচ্ছে না তখন প্রথম কাজ হলো আয়নার সামনে দাঁড়িয়ে সমস্যা খুঁজে বের করা।
৪. সেরা কর্মচারীদের ব্যাপারে যত্নশীল হোন
ছোট বড় প্রতিটা কোম্পানির ক্ষেত্রেই এটা সত্য। ভালো কর্মী হারানোর লস সাংঘাতিক। তাই সফল ব্যবসায়ীরা সবসময় এটা ঠিক রাখেন যেন যোগ্য কর্মী বা এমপ্লয়িরা ঠিকভাবে উৎসাহিত হয়, চ্যালেন্জড হয় এবং তার ফল পায়।
৫. কর্মচারীরা আপনার সন্তান না, আপনার কাজের সহকারী তারা। বা আপনার সাইক্রিয়াটিস্ট।
আপনি যদি আপনার কর্মচারীদেরকে সন্তানের মত ব্যবহার বা অপব্যবহার করতে শুরু করেন তাহলে পরে অবশ্যই পস্তাবেন।
৬. অনেক বেশি ‘হ্যাঁ’ এবং ‘না’ বলতে শিখুন
যে কোনো ব্যবসার মালিক এবং প্রতিষ্ঠাতার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা শব্দ হলো ‘হ্যাঁ’ এবং ‘না’। এই দুই শব্দ ব্যবহার করতে শিখুন। ‘হ্যাঁ’ এবং ‘না ব্যবহারের অর্থ হচ্ছে আপনি প্রবলেম সলভ করার জায়গায় আছেন। আপনার কোম্পানি কী করে এবং কী করে না সে ব্যাপারে আপনি যত স্পষ্ট থাকবেন ততই এই ‘হ্যাঁ’ এবং ‘না’ আপনি বলতে পারবেন।
৭. কাস্টোমারদের কথা শুনুন
দেখা গেছে, বেশিরভাগ উদ্যোক্তা বা ব্যবসায়ীই কাস্টোমারদের খুব কম মনোযোগ দেয়। খালি যে তাদের মতামতরেই কম গুরুত্ব দেয় তা না, খুব সহজেই এইসব কাস্টোমার আবার ফেরত আসবে বলে মনে করে তারা।
৮. শেখার জিনিস দুইটা: ‘ক্ষমতা টিকায়ে রাখা’ ও ‘স্বজনপ্রীতি’
প্রথম জিনিসটা আপনি কীভাবে প্রতিষ্ঠান চালাবেন তাতে কাজে লাগে—সামর্থ্য ও অর্জন বিবেচনা করে পুরষ্কার, স্বীকৃতি ও প্রতিদান। দ্বিতীয়টা কাজে লাগে আপনি কীভাবে আপনার প্রতিষ্ঠান চালাবেন না, তার জন্য—পছন্দের লোকদের প্রাধান্য দিয়ে বা কারো প্রতি বায়াজড থেকে প্রতিষ্ঠান চালাবেন না।
৯. কখন স্বচ্ছ থাকতে হবে এবং কখন স্বচ্ছ থাকতে হবে না তা জানুন
স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি কখনো সমস্যাজনক আবার কখনো বেশ কাজের। একবার খোলাখুলি শেয়ার করবেন আপনি আবার দরকারে জিপার টেনে বন্ধ করে দিবেন। আপনাকে জানতে হবে কখন এবং কার সাথে তা করা যাবে এবং যাবে না। অভিজ্ঞতার সাথে সাথেই আপনি তা জানতে পারবেন।
১০. নিজের ক্ষমতা বা সামর্থ্যে আস্থা রাখুন
এটা প্রায় সবাই বলে, কিন্তু বেশিরভাগ টাইমেই এটার আসল অর্থ কেউ বোঝে না। আপনার কী মনে হচ্ছে বা সেলফ ইন্সটিংক্ট খুবই মূল্যবান সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তবে প্রায় সময়ই দেখা যায়, অনুশোচনা করতে করতে আমরা বলি, ধুর, আমি আগেই জানতাম এটা খুবই বাজে আইডিয়া। আপনার ইন্সটিংক্টের কথা কখন শুনবেন তা জানতে হবে। ধীরস্থির হন, শান্ত থাকুন, নিজের কথা শুনুন।
১১. আপনার বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলি রক্ষা করুণ ও সুরক্ষিত রাখুন
বেশিরভাগ লোকই জানে না কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড সিক্রেট এবং পেটেন্টের মধ্যে পার্থক্য কী। দুঃখজনক ব্যাপার হচ্ছে, বুদ্ধিবৃত্তিক সম্পত্তিগুলি যদি আপনি রক্ষা না করে চলেন তবে দ্রুতই প্রতিযোগিতায় নামার যোগ্যতা হারাবেন।
১২. গুরুত্বপূর্ণ চুক্তি পড়তে ও লিখতে শিখুন
ওই প্রবাদটা জানেন কি—ভালোভাবে বেড়া দিলে ভালো প্রতিবেশী তৈরি করা যায়? ব্যবসার ক্ষেত্রেও তাই। আপনার চুক্তিগুলি যত কার্যকরী, আপনার ব্যবসায়িক সম্পর্কগুলিও তত ভালো থাকবে।
১৩. ব্যবসাকে ব্যবসার মত করে চালান
প্রচুর উদ্যোক্তা আছেন যারা নিজেদের ব্যক্তিগত অর্থনীতির একটা খাত হিসাবে ব্যবসা চালান। একদমই খারাপ এই জিনিস, খুবই খারাপ। সঠিক ব্যবসা সত্তা তৈরি করুন এবং ব্যক্তিগত জীবন থেকে এটাকে আলাদা রাখুন।
১৪. আপনার ব্যবসার ভিতরের এবং বাইরের অর্থনৈতিক অবস্থা জানুন
আপনি যদি আপনার ব্যবসার খরচ, মুনাফা, মূলধন চাহিদা, বকেয়া, ট্যাক্স রেট ইত্যাদি সহ এই ধরনের জিনিসগুলি সম্পর্কে পরিষ্কার না থাকেন তাহলে আপনি ব্যবসা নিয়ে বিপদে পড়তে যাচ্ছেন, বড় বিপদে পড়তে যাচ্ছেন।
১৫. আপনি যা জানেন না, সেটা আপনি জানেন না
সফল ব্যবসায়ীদের বড় একটা গুণ বা কাজের জিনিস তাদের বিনয়। নতুন যারা ব্যবসা শুরু করবেন তাদের জন্যও এটা দরকারি। অনেকবারই এমন হবে যে আপনি ভাববেন—আপনি যদি আগে থেকে জানতেন!
প্রতিটি ব্যর্থ কোম্পানি বা প্রতিষ্ঠানের ব্যর্থতার জন্য দায়ী অকার্যকর, ভুল করা ব্যবসায়ী বা উদ্যোক্তা। পরিহাসের বিষয় হল, তাদের তখন বিন্দুমাত্রও ধারণা থাকে না যে এই বিষয়টি সত্য। আরো দুঃখের ব্যাপার হলো যে তারা পরেও এই ব্যাপারটি টের পায় না। আপনি তাদের মত করবেন না।

Final Result of PMBA 1st batch Dept. Of AIS, BRUR.
21/08/2017

Final Result of PMBA 1st batch Dept. Of AIS, BRUR.

শেষ পর্যন্ত সুবিনিয়র এর পূর্নাঙ্গ রূপ।
16/06/2017

শেষ পর্যন্ত সুবিনিয়র এর পূর্নাঙ্গ রূপ।

PMBA 1st BatchSession: Fall-2014Final Result
11/06/2017

PMBA 1st Batch
Session: Fall-2014
Final Result

6th Semester Final Result
05/04/2017

6th Semester Final Result

06/02/2017

আগামী শনিবার (১১/০২/২০১৭) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগের আয়োজনে পিকনিকের আয়োজন করা হয়েছে। এই পিকনিকে সকল ব্যাচ (রেগুলার সহ) এর শিক্ষার্থীকে অংশ গ্রহণ এর আহবান করা হয়েছে। আমরা যারা পি এম বি এ ১ম ব্যাচ এর শিক্ষার্থী তাদের মতামত পেশ করুন।
সময়: সকাল ৮:০০ ঘটিকা
স্থান: রামসাগর, কান্তজির মন্দির, সিংঙ্গা ফরেষ্ট
চাঁদা: ৫৫০/-

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMBA - 1st Batch, Accounting and Information Systems, BRUR. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category