FAHIM

FAHIM

Share

পাছে কিছু চেয়ে বসে, এই ভয়ে সবাই দূরে—
অভাবের ছায়া দেখলে মানুষ, কপাট লাগায় ঘরে।

19/05/2026

এমনটাই হয় ❓

07/05/2026

প্রথম দিনের প্রথম কথায়, চেয়েছিলেম ধ্রুব এক প্রাণ,
সত্যের রঙে রাঙাবে আমায়, এই ছিল এক শুদ্ধ আহ্বান।
বলেছিলে তুমি আসবে সেজে, ধ্রুবতারার মতো সত্য হয়ে,
মিথ্যার কোনো রেশ থাকবে না, কালবোশেখীর শঙ্কা বয়ে।
​অচেনা পথে হাত বাড়িয়ে, তোমার ওপর রেখেছিলেম ভর,
ভেবেছিলেম এক আলোকবর্তিকা হবে, কাটবে আঁধার ঘোর।
একটিই দাবি ছিল মোর প্রাণে—'কপটতা যেন না রয় ছলে',
মনের কপাট খুলেছিলেম আমি, তোমার ওই মিষ্টি কথার বলে।
​কিন্তু হায়! শুরুর লগ্নেই ভুলের মলাটে সাজালে দিন,
মিথ্যার জালে জড়ালে আমায়, বিশ্বাস হলো ছন্দহীন।
সত্যের বেশে এলে তুমি ঠিকই, মনে ছিল অন্য খেলা,
প্রথম দেখায় মিথ্যে দিয়ে, শুরু করলে এই অবহেলার মেলা।
​চেয়েছিলেম এক অটুট বিশ্বাস, দিলে তুমি এক ভাঙা কাঁচ,
শুরুতেই আজ পুড়ছে হৃদয়, মিথ্যের ওই বিষাক্ত আঁচ।
সত্যের খোঁজে এসেছিলাম আমি, পেয়েছি ছায়ার প্রতারণা,
শুরুতেই আজ শেষ হলো মোর, সবটুকু রঙিন আল্পনা

29/04/2026

বাঁধ
​—
​বুকের মাঝে পাথর জমে, পাহাড়ে হয় ভিড়,
উছলে ওঠে নোনা জল, হচ্ছে না তো স্থির।
আমরা কেন পাহাড় সমান জমিয়ে রাখি দুখ?
পাহাড় ভেঙে আসছে প্লাবন, হারায় কেন সুখ?
​ইটের ওপর ইট সাজিয়ে আকাশছোঁয়া দেয়াল,
স্রোতের মুখে থমকে দাঁড়ায় অবুঝ কোনো খেয়াল।
বাঁধ দিয়ে কি আটকানো যায় মনের যত টান?
মরুভূমিতে তৃষ্ণাতুর ওই তৃপ্ত চাতক গান।
​কখনো বা শক্ত বাঁধের আড়ালে রয় ভয়,
ভেঙে গেলেই ভাসিয়ে দেবে জমানো সব ক্ষয়।
তবুও মানুষ বাঁধ বেঁধে যায় আগামীর ওই আশায়,
কিছুটা জল জমিয়ে রাখে শুকনো ভালোবাসায়।

15/04/2026
09/04/2026

সেদিন আর নেই ভাই!
এখনকার পোলাপান ৫ মিনিট রিপ্লাই না পাইলে ব্রেকআপ করে।
আর আমরা? button ফোনের Opera Mini-দিয়ে ফেসবুক এ ডাটা সেভ করার জন্য ছবি লোড দিতাম না।
আবছা প্রোফাইল পিকচার দেখেই ২৫০ কিমি সাইকেল চালিয়ে দেখা করতে যেতাম! ভালোবাসা ছিল অর্গানিক, আর সাইকেলের চেইন ছিল মেকানিক! 🚲💨

09/04/2026

Unknown নাম্বার থেকে কল আসলে তা আগে Save করে What'sapp এ ছবি ও নাম চেক করা চা"লা"ক আমি!

09/04/2026

কিছু মানুষ কে চিনি,যারা এই গরমেও কাঁথা গায়ে দিয়ে ঘুমায় ! কাঁথা গায়ে দেওয়া ছাড়া ঘুমাইতেই পারেনা!🙃

09/04/2026

এসো এবার বাস্তবতার তৃতীয় সূত্র বলি:
বিশ্বাস আর ঠকানো একে অপরের সমানুপাতিক।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rangpur