08/12/2022
#বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য
বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ
বাংলা দ্বিতীয় পত্র
• বাংলার অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল- অস্ট্রিক।
• যে লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে- ব্রাহ্মী লিপি।
• ণ-ত্ব বিধান ও য-ত্ব বিধান ব্যাকরণের যে অংশে আলােচিত হয়- ধ্বনিতত্ত্ব।
• বাংলা ভাষার যে রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে- সাধু ভাষা।
• বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ রয়েছে- ২১টি।
ধ্বনি
• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আবশ্যিকভাবে আগমন ঘটে- স্বরধ্বনির।
• বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে বলা হয়- ঘােষ ধ্বনি।
• ঐ এবং ঔ যে ধরনের ধ্বনি- যৌগিক স্বরধ্বনি।
• বাংলা ভাষায় বর্গীয় ধ্বনি- ২৫টি।
• বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা- ৪১টি।
• তাড়নজাত ব্যঞ্জনধ্বনি- ড়, ঢ়।
শব্দ
• উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ- পাঁচ প্রকার।
• বাংলা ভাষায় যে রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি- সাধু রীতিতে।
• অর্থবােধক ধ্বনিকে বলা হয়- শব্দ।
• অণু শব্দের বিশেষণরূপ—আণবিক।
এই বিভাগ থেকে আরো পড়ুন
ক্রিয়াবিশেষণ
ক্রিয়া
বিশেষণ
সর্বনাম
বিশেষ্য
শব্দের শ্রেণিবিভাগ
সংখ্যাবাচক শব্দ
অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
নরবাচক ও নারীবাচক শব্দ
• শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
সন্ধি
• অনুচ্ছেদ = অনু+ ছেদ।
• উদঘাটন= উৎ + ঘাটন।
• সংগঠন = সম + গঠন
• উত্থাপন = উৎ + স্থাপন।
• পুনরায় = পুনঃ + আয়।
• নমস্কার = নমঃ + কার।
• আবিষ্কার = আবিঃ + কার।
• মনােহর = মনঃ + হর।
• পুরস্কার = পুরঃ +কার।
সমাস
• আসল-নকল = দ্বন্দ্ব।
• জলে-স্থলে = অলুক দ্বন্দ্ব।
• মহানবী = কর্মধারয় ।
• জ্ঞানশূন্য = তৃতীয়া তৎপুরুষ
• রাজপুত্র = ষষ্ঠী তৎপুরুষ।
• বর্ণচোরা = উপপদ তৎপুরুষ।
• বিপত্নীক = বহুব্রীহি
• হাতাহাতি = ব্যতিহার বহুব্রীহি।
• সাত সমুদ্র = দ্বিগু।
• উপকূল = অব্যয়ীভাব।
প্রত্যয়
• মাধব = মধু + ষ্ণ।
• সাম্য = সম্ + য।
• মহিমা = মহৎ + ইমন।
• পঙ্কিল = পঙ্ক + ইল।
• বায়বীয় = বায়ু + নীয় ।
• হৈমন্তিক = হেমন্ত + ষ্ণিক ।
• দীপ্যমান = দীপ + শান।
• ক্রেতা = ক্রী + তৃছ।
• পূজক = পূজি + ণক।
কারক
• ঘােড়ায় গাড়ি টানে- কর্তৃকারকে ৭মী ।
• স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না- অপাদানে শূন্য।
• জিজ্ঞাসিব জনে জনে– কর্মে ৭মী।
• এ সুতায় কাপড় হয় না- করণে ৭মী।
• তিলে তৈল আছে- অধিকরণে ৭মী।
• ভিক্ষকে ভিক্ষা দাও- সম্প্রদানে ৪র্থী।
• ডাক্তার ডাক- কর্মে শূন্য।
• বাঁশি বাজে- কর্তায় শূন্য।
সমার্থক শব্দ
• মেঘ : বারিদ, জলদ, জীমূত, অমুদ, নীরদ।
• ভ্রমর : অলি, মধুকর, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মৌমাছি।
• বিদ্যুৎ : বিজলি, তড়িৎ, সৌদামিনী, চপলা, ক্ষণপ্রভা, শম্পা।
• পঙ্কজ : কমল, উৎপল, শতদল, অরবিন্দ, কুমুদ, পন্ন।
বাগধারা
• অগ্নিপরীক্ষা- কঠিন পরীক্ষা।
• আকাশ কুসুম- অসম্ভব কল্পনা।
• আক্কেল গুড়ুম- হতবুদ্ধি।
• এলাহী কাণ্ড- বিরাট আয়ােজন।
• কূপমণ্ডুক- ঘরকুনো/ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
• পালের গােদা- দলপতি।
• মণিকাঞ্চল যােগ- উপযুক্ত মিলন।
বিপরীত শব্দ
• নশ্বর- অবিনশ্বর।
• উৎকর্য- অপকর্ষ ।
• অনুকুল- প্রতিকূল।
• আপদ- নিরাপদ
• আমদানি- রপ্তানি।
• কোমল- কর্কশ
• বর্ধমান- ক্ষীয়মাণ।
• নিন্দা- প্রশংসা ।
• জাগরিত- নিদ্রিত।
• সরস- নীরস।
পারিভাষিক শব্দ
• Deadlock- অচলাবস্থা।
• Quota- যথাংশ।
• Nationalism- জাতীয়তাবাদ।
• Up-to-date- হালনাগাদ।
• Anatomy- অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা।
• Hybrid- সংকর।
• Civil Society- সুশীল সমাজ।
• Superstition- কুসংস্কার ।
• Monitoring- পরিবীক্ষণ
• Epic– মহাকাব্য।
বাক্য সংকোচন
• ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহসিক।
• যে দিনে একবার আহার করে- একাহারী।
• যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার।
• যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ।
• সমুখে সর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদামন।
• আপনাকে কেন্দ্র করে যার চিন্তা- আত্মকেন্দ্রিক।
• যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি।
•চক্ষুর সমুখে সংঘটিত- চাক্ষুষ।