Versatile Math

Versatile Math A platform of Academic , Admission & Job Math.

★ গনিতকে সহজবোধ্যভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা বদ্ধ পরিকর

13/09/2025

এক নজরে কিছু তথ্য জেনে নেই:-

‎✪ ​বিন্দু: যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা (বেধ) নেই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে।

‎✪​ রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে।
‎​কোণ: দুটি সরলরেখা পরস্পরের সঙ্গে কোনো বিন্দুতে মিলিত হলে মিলনবিন্দুতে কোণ উৎপন্ন হয়।

‎✪ ​ত্রিভুজ: তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে।

‎✪ ​রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু রেখাংশের ২টি প্রান্তবিন্দু থাকে। আবার রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে।

‎✪ ​দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে এবং দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করবে।

‎✪ ​একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ আছে এবং ঘনবস্তুর ৬টি তল থাকে।

‎✪ ​কোণের মান ৯০ ডিগ্রি হলে তাকে সমকোণ বলা হয় এবং এরূপ ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়।

‎✪ কোণের মান ৯০ ডিগ্রির কম হলে তাকে সূক্ষ্মকোণ বলা হয় এবং এরূপ ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়।

‎✪ ​কোণের মান ৯০ ডিগ্রির বেশি হলে তাকে স্থূলকোণ বলা হয় এবং এরূপ ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়।

‎✪ কোণের মান ১৮০ ডিগ্রি হলে তাকে সরল কোণ এবং কোণের মান ১৮০ ডিগ্রির বেশি কিন্তু ৩৬০ ডিগ্রির কম হলে প্রবৃদ্ধ কোণ বলা হয়।

‎✪ ​দুটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ এবং ১৮০ ডিগ্রি হলে সম্পূরক কোণ বলা হয়।

‎✪ ​দুটি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না।

‎✪​পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, (অতিভুজ)² = (লম্ব)² + (ভূমি)²

‎✪ ​ত্রিভুজের যেকোনো ২টি বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে।

‎✪ ​সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর মান সমান থাকে এবং প্রত্যেক কোণের মান ৬০ ডিগ্রি হয়।

‎✪ ​চতুর্ভুজ: চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে।

‎✪ ​সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। সামান্তরিকের কর্ণদ্বয় অসমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

‎✪ ​আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় এবং প্রত্যেকটি কোণ ৯০ ডিগ্রি অর্থাৎ সমকোণ হয়। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

‎✪ ​বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান ও সমান্তরাল এবং দুটি কর্ণের মানও সমান। তাছাড়া প্রত্যেকটি কোণ ৯০ ডিগ্রি অর্থাৎ সমকোণ হয়।

‎✪ ​রম্বসের চারটি বাহুর মান সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কর্ণদ্বয় অসমান। রম্বসের কোনো কোণই সমকোণ নয়।

‎✪ ​ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। এর সমান্তরাল বাহুদ্বয়ের মান কখনো সমান হবে না এবং অসমান্তরাল বাহুদ্বয়ের মান সমান হলে ঐ ট্রাপিজিয়ামকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়।

‎✪ ​বহুভুজ: সাধারণত চারের অধিক বাহুবিশিষ্ট সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলা হয়।

মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য.....
23/05/2025

মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য.....

20/05/2025

আলোচনার বিষয়বস্তু: Unitary Method (ঐকিক নিয়ম)

19/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra (Bank)

15/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra (Bank)


13/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra(Bank Math)

12/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra Rule Shortcut

09/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra (Bank)

08/05/2025

আলোচনার বিষয়বস্তু:- Algebra (Bank)

Address

Rangpur

Telephone

+8801814108114

Website

Alerts

Be the first to know and let us send you an email when Versatile Math posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share