Diary of Polyian

Diary of Polyian পলিয়ান স্টুডেন্টদের স্মৃতি ডায়েরির পাতায় স্টোর মতো করে রাখার একটা প্লার্টফর্ম। We're polyian!

কারিগরি শিক্ষা শুধু পাঠ্যক্রম নয়—এটি দেশের অগ্রগতির মেরুদণ্ড।যে কোনো প্রকার ষড়যন্ত্র, অবমূল্যায়ন বা বিলম্ব—কারিগরি শিক্ষ...
14/08/2025

কারিগরি শিক্ষা শুধু পাঠ্যক্রম নয়—এটি দেশের অগ্রগতির মেরুদণ্ড।
যে কোনো প্রকার ষড়যন্ত্র, অবমূল্যায়ন বা বিলম্ব—কারিগরি শিক্ষার্থীরা দৃঢ়ভাবে প্রতিহত করবে।
১০ম গ্রেড আমাদের ন্যায্য অধিকার—এটি নিয়ে কারও সাথে আপস হবে না।
ন্যায়ের পথে লড়াই আমাদের রক্তে মিশে আছে—১০ম গ্রেডের দাবিতে জীবন দিতেও আমরা পিছু হটব না।
ন্যায় চাই, মর্যাদা চাই, ১০ম গ্রেড চাই—প্রয়োজনে জীবন দিয়েই তা আদায় করব।
কারিগরি ছাত্র সমাজ অন্যায়ের সামনে মাথা নত করবে না—আমরা ঐক্যবদ্ধ, সোচ্চার এবং যেকোনো মুহূর্তে প্রতিবাদে প্রস্তুত।

🗣️ মোঃ আবু সাঈদ
সদস্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ

কারিগরি সেক্টরের বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত কারিগরি ছাত্র সমাজ। ১০ম গ্রেড ন...
13/08/2025

কারিগরি সেক্টরের বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্রকে দৃঢ়ভাবে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত কারিগরি ছাত্র সমাজ।
১০ম গ্রেড নিয়ে কোনো টালবাহানা, বিলম্ব বা অবমূল্যায়ন মেনে নেওয়া হবে না।

দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য, আর সেই শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সর্বদা ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকব।

🗣️ মোঃ রায়হানুল ইসলাম রায়হান
সদস্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ

ডিপ্লোমাদের অধিকারের লড়াইয়ে সমাবেশ, জয়দেবপুর, গাজীপুর এলাকা।
13/08/2025

ডিপ্লোমাদের অধিকারের লড়াইয়ে সমাবেশ, জয়দেবপুর, গাজীপুর এলাকা।

🗣️ বিএসসি ইঞ্জিনিয়ারদের করা রিট এর প্রতিবাদে এমন মন্তব্য করেন তিনি।
13/08/2025

🗣️ বিএসসি ইঞ্জিনিয়ারদের করা রিট এর প্রতিবাদে এমন মন্তব্য করেন তিনি।

আমরা ধৈর্য্য ধরি....!আইডিইবি ৫০১জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে; ১০ম গ্রেড রক্ষার জন্য। তারা নিশ্চয় আন্দোলনের ঘোষণা দিব...
13/08/2025

আমরা ধৈর্য্য ধরি....!

আইডিইবি ৫০১জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে; ১০ম গ্রেড রক্ষার জন্য। তারা নিশ্চয় আন্দোলনের ঘোষণা দিবেন এবং রিট সমাধানের জন্য আইনজীবি নিয়োগ দিবেন।

- নাজিম সরকার, প্রতিষ্ঠাতা-স্কুল অব ইঞ্জিনিয়ার্স

অবশেষে ২০২৫-২৬ সেশনের ১ম পর্বের শিক্ষার্থীদের ক্লাস এবং ২য়, ৪র্থ, ৬ষ্ট পর্বের ক্লাস পাশাপাশি সময়ে শুরু হতে যাচ্ছে। এর আগ...
27/07/2025

অবশেষে ২০২৫-২৬ সেশনের ১ম পর্বের শিক্ষার্থীদের ক্লাস এবং ২য়, ৪র্থ, ৬ষ্ট পর্বের ক্লাস পাশাপাশি সময়ে শুরু হতে যাচ্ছে। এর আগের ব্যাচগুলোর এসএসসি পরীক্ষার পর পুরো ১০ টা মাস বসে থাকতো হতো, এবছর থেকে আর তা হচ্ছে না। জেনারেল কলেজের মতো প্রায় একই সময়ে ক্লাস শুরু হবে ডিপ্লোমায়। ফলে একসাথে ৫ টা সেশন চলমান থাকবে এখন থেকে। এবং ১ম,২য়,৪র্থ,৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষাও একসাথে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড এর এরকম সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, এতে করে জেনারেলদের সাথে সাথে আমাদের সেশনগুলো চলমান থাকবে এবং মাঝের অতিরিক্ত সময়টা নষ্ট হবে না।

টেক্সটাইল এর পর্ব পরিকল্পনায় এর বাস্তবায়ন দেখা গেছে। খুব শীঘ্রই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পর্ব পরিকল্পনাও প্রকাশিত হতে যাচ্ছে৷

25/07/2025

গতকাল সমকামিতার অভিযোগে ডুয়েট এর হল থেকে ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। সমকামিতার বিরুদ্ধে ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল পালন করে।

ভিডিওঃ সংগৃহীত (ফেসবুক হতে)

ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ৩০ জুলাই থেকে ১৪ আগস্ট, ২০...
24/07/2025

ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ৩০ জুলাই থেকে ১৪ আগস্ট, ২০২৫ ইং তারিখ এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট, ২০২৫ ইং তারিখ (শুক্রবার)।

সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ...
24/07/2025

সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

কবে নাগাদ হতে পারে পলিটেকনিক এর স্থগিত হওয়া পরীক্ষাগুলো? গত ২২ জুলাই এবং ২৪ জুলাই এর স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো কবে...
23/07/2025

কবে নাগাদ হতে পারে পলিটেকনিক এর স্থগিত হওয়া পরীক্ষাগুলো? গত ২২ জুলাই এবং ২৪ জুলাই এর স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো কবে নেয়া হবে তার জন্য পরিবর্তিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলামের স্থগিত হওয়া ১০,২২,২৩, ও ২৪ জুলাই এর পরীক্ষাগুলো কবে নেয়া হবে তার কোনো নোটিশ প্রকাশ করেনি। তাহলে কবে নাগাদ হতে পারে পরীক্ষাগুলো?

বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এবং শিডিউল অনুযায়ী বলা যায় স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী মাসের ০৯ তারিখের পরবর্তী সময়ে (শুক্র ও শনিবার সহ) নেওয়া হতে পারে। কারণ পরীক্ষার মাঝে সেরকম কোনো ফাঁকা সময় নেই যেসময় স্থগিত হওয়া পরীক্ষাগুলল নেওয়া যায়। তবে পরীক্ষা কবে নিবে তা একান্তই বোর্ড এর সিদ্ধান্ত।

তাত্বিক পরীক্ষা শেষপই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

অবশেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ কারিগরি বোর্ড এর আজকের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ...
22/07/2025

অবশেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ কারিগরি বোর্ড এর আজকের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এরকম একটা মানবিক সিদ্ধান্ত নিতে এত বেশি সময় নেয়া কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন?

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diary of Polyian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share