JSC, SSC,and HSC Online Study and Exam

JSC, SSC,and HSC Online Study and Exam

Share

We want to provide online education services to JSC, SSC, and HSC candidates all over Bangladesh through this platform.

25/01/2022

#ঘুড্ডি_ফাউন্ডেশন_শিক্ষা_বৃত্তি
#এডমিশন_কোচিং_এবং_হোস্টেল_বৃত্তি
(শুধুমাত্র এইচ.এস.সি. ২০২২ পরীক্ষার্থীদের জন্য)

*** বিজ্ঞান, মানবিক এবং ব্যাবসা বিভাগ
*** ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাবি (ক, খ, গ, ঘ)

ঘুড্ডি ফাউন্ডেশন এবং বর্ণ এডমিশন কেয়ারের যৌথ সহযোগিতায় ৮১০ জন এইচ.এস.সি. / সমমান ২০২২ পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় / মেডিকেল ভর্তি কোচিং এর সুযোগ প্রদান করা হবে।

আর্থিকভাবে স্বচ্ছল-অস্বচ্ছল যে কেউ আবেদন করতে পারবে।
এটি ঘুড্ডি ফাউন্ডেশনের ১০ম ব্যাচ।

১। বৃত্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতা এবং নিয়মাবলীঃ

* এইচএসসি পরীক্ষার্থী ২০২২ হতে হবে
* এসএসসি সর্বনিম্ন জিপিএঃ ৪.০০ (বিজ্ঞান/মানবিক/ব্যবসা)
* বৃত্তি দেওয়া হবেঃ মেডিকেল+ম্যাথ, ইন্জিনিয়ারিং+বায়ো, ঢাবি ক, খ, গ, ঘ ইউনিটে।

* বৃত্তি #পরীক্ষাটি_অফলাইনে হবে।
* এম সি কিউ এক্সাম হবে।
* ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
* প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে।

২. পরীক্ষার তারিখ এবং সময়
#পরীক্ষাঃ ১১ মার্চ ২০২২.
পরীক্ষার সময়ঃ সকাল ১০ টা

৩. পরীক্ষার কেন্দ্রঃ
৬৪ জেলার ৭৩ টি কেন্দ্রে একই সাথে পরীক্ষা হবে। সব জেলায় ১ টি করে পরীক্ষার কেন্দ্র হবে।

তবে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, লালমিরহাট জেলায় মোট ১২ টি উপজেলায় এবং পঞ্চগড়ে ২ টি উপজেলার কেন্দ্রে পরীক্ষা হবে।
(এই তালিকা পাওয়া যাবে অনলাইনে আবেদনের সময়)

** প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ ২০০ জন (বিজ্ঞান, মানবিক, ব্যাবসা শাখা মিলিয়ে ) পরীক্ষা দিতে পারবে।

** যতক্ষণ পর্যন্ত ২০০ জন পুরন হবে না একটি কেন্দ্রে, ততক্ষণ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সময় সেই কেন্দ্রটি পরীক্ষার সেন্টার চয়েস আকারে সিলেক্ট করে দেওয়া যাবে। ২০০ জন হলে সেই কেন্দ্রের জন্য আবেদন গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

** মোটঃ সর্বাধিক ১৪,৬০০ জন পরীক্ষা দিতে পারবে ৭৩ টি কেন্দ্রে সারা দেশ হতে।

** পরীক্ষার কেন্দ্র কোন স্কুল/কলেজে পড়বে সেটি পরীক্ষার ৭ দিন আগে sms করে দেওয়া হবে।

৪. বৃত্তির জন্য রেজিস্ট্রেশন করার নিয়ম

SMS/অনলাইন লিংক দিয়ে বৃত্তির জন্য যে কোন এক ভাবে একবার আবেদন করতে হবে।

(সবাইকে অনলাইনে আবেদন করার বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে সে এক্সাম সেন্টার নিজেই সিলেক্ট করে দিতে পারে এবং তার রেজিস্ট্রেশনটি সফল ভাবে সাবমিট হয়েছে কিনা, সেটিও সাথে সাথেই সে ওখানেই দেখতে পারবেঃ
"আপনার আবেদনটি সফল ভাবে জমা হয়েছে")

অনলাইনে রেজিস্ট্রেশনের লিংকঃ
লিংক ১: testmoz.com/10324618
লিংক ২: http://ghuddi.org/HSC2022_apply.html

(যে কোন একটি লিংক ইউজ করে একবার আবেদন করলেই হবে)

SMS registration:
নিচের ফরমেটে SMS টি পাঠিয়ে দিতে হবে 01322882400 নাম্বারে।

HSC Batch 2022? (Yes/No):
Name:
College Name:
College District:
Student Mobile Number:
SSC Roll:
SSC GPA:
HSC Group (Science/Arts/Commerce):
Family Occupation:


প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্যে যারা আবেদন করবে, তারা ১৬ তারিখে.

এবং

যারা ১৬-৩১ তারিখের মধ্যে আবেদন করবে, তারা পরের মাসের ১ তারিখে রোল পেয়ে যাবে।

১ম বার রোল পাওয়ার পরে হারিয়ে ফেললেও সমস্যা নেই। পরীক্ষার ঠিক ৭ দিন আগে আবারও রোল sms করা হবে।

#আবেদনের_শেষ_তারিখঃ নির্দিষ্ট কোন তারিখ নেই। ১৪,৬০০ আবেদন জমা পড়লেই আবেদন জমা নেওয়া অফ করে দিবে ঘুড্ডি ফাউন্ডেশন।

৫। স্কলারশিপ টাইপঃ মোট বৃত্তিঃ ৮১০ জন

#বৃত্তি_ক্যাটাগরিঃ
এ ক্যাটাগরিঃ ৮০ জন পাবে নিচের সুবিধাসমুহঃ
৪ মাস ঢাকায় থাকা-খাওয়া খরচ, বর্ণ এডমিশন কোচিং।

বি ক্যাটাগরিঃ ৩২০ জন পাবে ১০০% এডমিশন কোচিং বৃত্তি। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।

সি ক্যাটাগরিঃ ৪১০ জন পাবে ৫০% এডমিশন কোচিং বৃত্তি। কোচিং করানো হবে বর্ণ এডমিশন কেয়ারে।

বৃত্তি প্রাপ্ত সবাইকে কোচিং করানো হবে: বর্ণ এডমিশন কেয়ারে

কোচিং ইউনিট: মেডিকেল + ম্যাথ, ইঞ্জিনিয়ারিং + বায়োলজী, ঢাবি (ক,খ,গ,ঘ)
বৃত্তি প্রাপ্তদের কোচিং করানো হবেঃ #বর্ণ এডমিশন কেয়ারে

৬। ঘুড্ডি বৃত্তি পরীক্ষার সিলেবাস এবং মানবন্টনঃ

* সিলেবাসঃ
বিজ্ঞান বিভাগ-
এইচ এস সি ২০২২ অনুসারে অনুসারে পদার্থ, রসায়ন, গণিত, বায়োলজী
এর শর্ট সিলেবাস

মানবিক বিভাগ -
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ, ইংরেজি গ্রামার এবং সাধারণজ্ঞান সম্পূর্ণ সিলেবাস।

ব্যবসায় শিক্ষা বিভাগ -
বাংলা ১ম পত্র (গদ্য ও পদ্য) এবং ইংরেজি ১ম পত্র (সাহিত্য) শর্ট সিলেবাস।
কিন্তু বাংলা ব্যকরণ এবং ইংরেজি গ্রামার সম্পূর্ণ সিলেবাস।
একাউন্টিং, ম্যানেজমেন্ট -- শর্ট সিলেবাস।

* পরীক্ষার_মানবণ্টনঃ
মোট নাম্বার- ১০০
মোট MCQ - ১০০.

বিজ্ঞান বিভাগঃ (১.৫ ঘন্টা).
পদার্থ ২৫, রসায়ন ২৫, জীব ২৫, গণিত ২৫.

মানবিক বিভাগঃ (১ ঘন্টা).
বাংলা ২৫, ইংরেজী ২৫, সাধারণজ্ঞান ৫০.

ব্যবসায় শিক্ষা বিভাগঃ (১ ঘন্টা)
বাংলা ২৫, ইংরেজি ২৫, হিসাববিজ্ঞান ২৫, ব্যবস্থাপনা ২৫

#নির্বাচন_পদ্ধতি

ঘুড্ডি ফাউন্ডেশন বৃত্তি অন্যান প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষা বৃত্তির মত নয়।
আমরা ভাল এবং সৎ মানুষ খুজি। তাই আবেদনের সময় মিথ্যা তথ্য আশা করি না।
এই বৃত্তি যাকেই দেওয়া হয়, নিশ্চিত করা হয় সে যেন প্রতিষ্ঠিত হতে পারে।

তাই বৃত্তির জন্য নির্বাচনের পূর্বে কঠোর ভাবে নিম্নোক্ত ধাপ অনুসরন করা হয়।

এবং নির্বাচিতদের কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে পড়াশুনা নিয়ন্ত্রন করা হয়, যাতে কোন ছাত্র/ছাত্রী বিশ্ববিদ্যালয়/মেডিকেলে ভর্তি হতে ব্যার্থ না হয়।

বৃত্তির জন্য মোট নাম্বার ১৫০.

এর মধ্যে ১০০ নাম্বারের MCQ পরীক্ষা।
বাকি ৫০ নাম্বারের মার্কিং করা হবে পরীক্ষার হলে ছাত্র/ছাত্রী কর্তৃক #জমাকৃত_নিচের_ডকুমেন্টের_উপর।

** ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
** SSC মার্কশীট অথবা ইন্টারনেট হতে প্রাপ্ত মার্কশীটের ফটোকপি।
** কোন ছাত্র/ছাত্রী যদি নিজ কলেজে ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা কলেজের মধ্যে মেধাস্থান ১-১০ এর মধ্যে থাকে, তাহলে সেটির প্রমানপত্রের ফটোকপি পরীক্ষার হলে জমা দিতে হবে। সেই পেপারে অবশ্যই কোন একজন কলেজ শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। স্যারের সাথে কথা বলে ঘুড্ডি এর সত্যতা যাচাই করবে।

** একটি কাগজে নিজ নিজ কলেজের অধ্যক্ষ ও পছন্দের যে কোন ১ জন স্কুল/কলেজের একজন শিক্ষকের নাম, মোবাইল নাম্বার লিখে আনতে হবে পরীক্ষার হলে আলাদা ভাবে।

** কমের পক্ষে ৪ (চার) পেইজের একটি আবেদন পত্র বাসা হতে নিজ হাতে লিখে এনে পরীক্ষার হলে জমা দিতে দিবে।

যেখানে বিস্তারিত বর্ণনা থাকবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমান, পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উতসের বর্ণনা, পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসেব, পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা, নিজের সফলতা-দুঃক্ষ-কষ্ট-ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।

আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজের এক পাশে। লিখতে হবে নিচের ফরমেটেঃ

বরাবর,
নুর খান
চেয়ারম্যান,
ঘুড্ডি ফাউন্ডেশন
ঢাকা।

বিষয়ঃ এইচ এস সি/সমমান ২০২২ এর "সবার জন্য শিক্ষা" বৃত্তির আবেদন।

উল্লেখ্য, একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুজে পাওয়া গেলেও, উভয় প্রার্থীকে বাতিল ঘোষনা করা হবে।

ঘুড্ডি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তির ফেইসবুক পেইজঃ
www.facebook.com/educationforallbd

আবেদনপত্র গ্রহন, পরীক্ষা নেওয়া এবং ফোনে বৃত্তি সম্পর্কিত প্রশ্ন-উত্তর দেওয়ার কাজে ভলান্টিয়ার হিসেবে সহযোগিতা করছেঃ
#বর্ণ_এডমিশন_কেয়ার
www.facebook.com/borno.edu

#যোগাযোগ:

বর্ণ এডমিশন কেয়ার
বি/১৪, ব্লক - ই, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭।
০১৭০৬ ১০০ ৬৩৮,
০১৭০৬ ১০০ ৬৩৯
(সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা)

ঘুড্ডি ফাউন্ডেশন
০১৩২২৮৮২৪০০
(সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা)

জরুরীঃ
ঘুড্ডি ফাউন্ডেশন কৃতপক্ষের যে কোন সময় নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

অন্যান্য জরুরী তথ্যঃ
১। পাঠ্যবই এর ১ম ও ২য় - উভয় পত্র হতেই প্রশ্ন করা হবে।
২। SMS/Online -- যে কোন একটি মাধ্যমে একবার আবেদন করতে হবে। একাধিক বার আবেদন করলে, আবেদনপত্র বাতিল করা হবে।

বৃত্তিটি প্রয়োজন না হলে অযথা আবেদন করবেন না দয়া করে।
কারণ, আমরা মাত্র ১৪,৬০০ জনের পরীক্ষা নিবো।

আপনি অযথা রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অনুপস্থিত থাকলে, আপনার জায়গায় অন্য একজন পরীক্ষা দেওয়া হতে বঞ্চিত হবে।

৩। পরীক্ষায় ১০০ তে ৮০ পেলেই যেমন বৃত্তির নিশ্চয়তা বহন করে না। তেমনি ১০০ তে ৩০ পেলেও বৃত্তির সম্ভাবনা ঠিকই থাকে। পরীক্ষার হলে জমাকৃত ফর্ম এর ৫০ নাম্বারের উপর অনেক কিছু নির্ভর করছে।

৪। পারিবারিক তথ্য, আয়-ব্যায়ের বিবরণীতে সত্য গোপন করলে কিংবা অসামঞ্জস্য কোন তথ্য দিলে, সাথে সাথে বৃত্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

৫। যাদের পারিবারিক পেশা "কৃষি", তাদের আর্থিক অবস্থা অবশ্যই পুর্ণ ব্যাখ্যা করে লিখতে হবে নিজের হাতে লেখা আবেদনপত্রে।

৬। পরীক্ষায় ভাল করার জন্য ঢাবি প্রশ্ন ব্যাংক বইটি দেখ।

৭। কেউ যদি বর্ণে ভর্তি হয়ে যায়, তাহলেও তার ১০০% কোচিং বৃত্তি পেতে কোন বাধা নেই।

৮। বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীরা পরীক্ষার হলে যেই ঘুড্ডি ফর্ম দেওয়া হবে, তাতে অবশ্যই পরিষ্কার করে লিখতে হবে সে কিসের কোচিং করতে চায়ঃ

** ঢাবি ক
** ইঞ্জি + বায়ো
** মেডি + ম্যাথ

ছাত্র/ছাত্রী বৃত্তি পেলে, সে যেটি কোচিং করতে আগ্রহী বলে উল্লেখ করবে ফর্মে, তা আর পরিবর্তন করা যাবে না।

৯। প্রয়োজনে পরীক্ষার কেন্দ্র চেঞ্জ করা যাবে। পরীক্ষার ৭ দিন আগে যখন এক্সাম সেন্টারের মেসেজ যাবে। তখন এক্সাম সেন্টার চেঞ্জ করতে চাইলে হেল্প লাইনে কল করে জানাতে হবে। তাহলে তার প্রশ্ন নতুন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে।

১০।এস এম এস করে আবেদন করলে সাথে সাথে কোন রিপ্লাই মেসেজ যাবে না। কিন্তু অনলাইনে আবেদন সাবমিট করা মাত্রই রিপ্লাই দেখাবে যে "আপনার আবেদন পত্রটি সঠিক ভাবে জমা হয়েছে"।

১১। কোন কলেজের সম্মানিত স্যার রা যদি নিজ কলেজের ২০০+ ছাত্র/ছাত্রীকে বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করান এবং নিজ কলেজে পরীক্ষা কেন্দ্র ফেলতে আগ্রহী হন, তাহলে সেইখানে বাড়তি সেন্টার ফেলা হবে। এই ব্যাপারে স্বউদ্যোগী হয়ে হেল্প লাইনে কল করার অনুরোধ করা হচ্ছে।

১২। এইচ এস সি ২০২২ ব্যাচের সবাইকে এই পোস্টটি নিজ কলেজের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।

১৩। ঘুড্ডি বৃত্তিপ্রাপ্ত সবাই যেহেতু বর্ণে পড়বে, তাই কোচিং চলাকালীন সময়ে বর্ণের সকল নিয়মকানুন মেনে চলতে হবে ছাত্র/ছাত্রীদের। এছাড়া বর্ণের নির্ধারিত হোস্টেলেই ছাত্র/ছাত্রীদের থাকতে হবে।
ধন্যবাদ
ঘুড্ডি ফাউন্ডেশন

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 18/11/2021

Chemistry first part for HSC (Second chapter)please share and invite your friend...

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 18/11/2021

Physics second part HSC batch 2021 suggestion...

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 29/10/2021

BCS preliminary

30/09/2021

Sudden test for my ssc students....plz solve this question and send it to my messenger.. I will provide this question also my page😊
Physics second chapter (Motion)
সময়:৩৫মিনিট
টোটাল মার্ক:২০(সৃজনশীল ১০ এমসিকিউ ১০)

#একটি গাড়ি স্থির অবস্থান থেকে 10 s সমত্বরণে চললো,অতঃপর 10 s সমবেগে চালানোর পর 5s সময়ের মধ্যে গাড়ি থামানো হল,যাত্রা শুরুর 2s পর গাড়ির বেগ 4ms-¹ হয়
ক.বেগ কাকে বলে?
খ.সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকেনা কেন?
গ.১২ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর
ঘ.গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর

এমসিকিউ:
১.কোন জোড়াটির একক অভিন্ন?
ক.সরণ ও বেগ খ.ত্বরণ ও মন্দন
গ.বেগ ও ত্বরণ ঘ.সরণ ও দ্রুতি

২.কোনো বস্তুর দ্রুতি 36km/h হলে 10সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ক.10m খ.36m গ.100m ঘ.1000m

৩.সুষম দ্রুতিতে চলমান একটি বস্তু ১ম সেকেন্ডে ৫মিটার দূরত্ব অতিক্রম করলে ৫ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম ‌করবে?
ক.1m খ.5m গ.25m ঘ.10m

৪.মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক.সুষম দ্রুতি খ.অসম দ্রুতি গ.গড় দ্রুতি ঘ.সবগুলো

৫.একটি গাড়ি ১ম সেকেন্ডে ৫মিটার দূরত্ব অতিক্রম করে ২য় সেকেন্ডে ১০মিটার দূরত্ব অতিক্রম করে এখানে কি ঘটে?
ক.সুষম দ্রুতি খ.অসম দ্রুতি গ.সরণ ঘ.গড় দ্রুতি

৬.একটি গাড়ির বেগ ৩৬m/s থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ৯সেকেন্ডে ১৮m/s হয় তবে গাড়ির ত্বরণ কত?
ক.২m/s² খ.-২m/s² গ.৪m/s² ঘ.-৪m/s²

৭.একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা দক্ষিণ দিকে গিয়ে সেখান থেকে সোজা পশ্চিমে 3m অতিক্রম করল,বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত?
ক.2m খ.3m গ.4m ঘ.5m

৮.কোনো বস্তু ৫০ s এ ১০০m দূরত্ব অতিক্রম করলে তার দ্রুতি কত হবে?
ক.৫০m/s খ.১০০m/s গ.৪m/s ঘ.২m/s

৯.স্কেলার রাশি‌ কোনটি?
ক.তড়িৎ তীব্রতা খ.সরণ গ.বল ঘ.তড়িৎ বিভব

১০.কোনটি ভেক্টর রাশি?
ক.কাজ খ.শক্তি গ.ভর ঘ.ওজন

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 17/09/2021

SSC 8th week,,physics and chemistry assignment 😑

10/09/2021

১)ঢাকা কোন সেক্টর ছিল?
উত্তরঃ২

২) গাজরের কোন প্লাস্টিড থাকে?
উত্তরঃ ক্রোমোপ্লাস্ট

৩)পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত?
উত্তরঃ৪১টা

৪) বঙ্গবন্ধু কত তারিখ জুলিও কুরিও পদক পায়?
উত্তরঃঘোষাণা করা হয় ১৯৭২ সালের ১০ অক্টোবর, দেওয়া হয় ১৯৭৩ সালের ২৩ শে মে

৫)পাতার কুচির জনন কোন উপায়ে?
উত্তরঃপাতার মাধ্যমে/অঙ্গজ জনন

৬)সেকেন্ড আপার মোলারে কোন স্যালাইভা গ্ল্যান্ড উম্মুক্ত হয়?
উত্তরঃপ্যারটিড

৭)HCL র ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তরঃ গ্যাস্ট্রিন।

৮)চার্জের একক কি?
উত্তরঃকুলম্ব

৯)কোনটি পানিতে অধিক দ্রবনীয়?
উত্তরঃNH3

১০)স্পাইরাকলের এর আবরনী কোনটি?
উত্তরঃপেরিট্রিম

১১)জয় বাংলা বাংলার জয় গানটির সুরকার কে.
উত্তরঃগাজী মাজাহারুল

১২)মুখমণ্ডলের অস্থির সংখ্যা?
উত্তরঃ১৪টি।

১৩)Benefit এর Adjective form কি?
উত্তরঃBeneficial

১৪)ল্যাকটোজের পরিমান বেশি থাকে কোথায়?
উত্তরঃমায়ের দুধে

১৫)কোনটির কোয়াগুলেশন ক্ষমতা দ্রুত?
উত্তরঃAl3+

১৬)কত ডিগ্রিতে g এর মান সব চেয়ে বেশি?
উত্তরঃ৯০°

১৭)বাংলাদেশ কত সালে UN এর সদস্য হয়?
উত্তরঃ ১৯৭৪ সালের

১৮) অটোফ্যাগি করে কোম অঙ্গাণু?
উত্তরঃলাইসোজোম

১৯)বিকরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.7 nm হলের এর ফ্রিকোয়েন্সী কত?
উত্তরঃ6.163×10^-14 hz

২০) ভানু সিংহ কার ছদ্ম নাম
উত্তরঃ রবীন্দ্রনাথ

২১) পাটের আঁশ পলিথিন তৈরির আবিষ্কারক
উত্তরঃ মোবারক আহমেদ খান

২২)অসমাপ্ত আত্মজীবনী র ইংলিশ নাম
উত্তরঃThe unfinished memories

২৩)করপাস লুটিয়াম থেকে কোনটি নিঃসরণ হয়?
উত্তরঃপ্রোজেস্টেরণ

২৪) বৃক্কের কাজ নয়?
উত্তরঃWBC Production

২৫)শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে কোনটি?
উত্তরঃSO2

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 04/09/2021

Physics 7th week assignment for SSC

31/08/2021

শ্রেণি-৮ম
বিষয় -বিজ্ঞান
অধ্যায়: ০৩ (ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন)
১। ব্যাপন চাপ কাকে বলে?
অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্ব যুক্ত স্থানে অণুগুলি ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে।
২। ব্যাপনের গুরুত্বঃ
১.জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে।
২.উদ্ভীদের সালোকসংশ্লেষণের সময় বাতাসের অক্সিজেন গ্রহন ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে।
৩.জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারনের জন্য অক্সিজেন ব্যবহৃত হয়।
৪.ব্যাপন প্রক্রিয়া দ্বারা কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই-অক্সাইড বের হয়।
৫.উদ্ভীদের দেহের পানি ব্যাপন প্রক্রিয়া বের হয়।
৬.প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড আদান-প্রদান করে।
৩।ব্যাপন কাকে বলে?
আমরা জানি সব পদার্থই কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি। এই অণুগুলি সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলির চলন খুব দ্রুত এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলি ছড়িয়ে পড়তে থাকে। এই চলন চলতে থাকে যতক্ষণ না অণুগুলির ঘনত্ব দুই স্থানে সমান হয়। অণুগুলির এরূপ চলন প্রক্রিয়াকে বলে ব্যাপন।
অথবা
যে প্রক্রিয়ায় কোন পদার্থের অনুগুলো বেশি ঘনত্বের অঞ্চল হতে কম ঘনত্বের অঞ্চলের দিকে স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয় তাকে ব্যাপন (Diffusion) বলে।
অথবা
একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোন পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানে বিস্তার লাভের প্রক্রিয়াকে ব্যাপন (Diffusion) বলে।
৪।দ্রবণ (Solution) কাকে বলে?
দ্রবণ (Solution) : দ্রাব ও দ্রাবকের মিশ্রণের ফলে যা উৎপন্ন হয়। যেমন- চিনি (দ্রাব) ও পানি (দ্রাবক) মিশিয়ে সরবত ( দ্রবণ ) তৈরি হয়।
৫।দ্রাব (Solute) কাকে বলে?
দ্রাব (Solute) : দ্রাবকে যা দ্রবীভূত হয়। যেমন -চিনি, লবণ ইত্যাদি
৬।দ্রাবক (Solvent) কাকে বলে?
দ্রাবক (Solvent) : দ্রাব যাতে দ্রবীভূত হয়। যেমন - পানি।
৭।অভেদ্যপর্দা কাকে বলে?
অভেদ্যপর্দা : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। যেমন- পলিথিন, কিউটিনযুক্ত কোষপ্রাচীর।
৮।ভেদ্য পর্দা কাকে বলে?
ভেদ্য পর্দা : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। যেমন-কোষপ্রাচীর ।
৯।অর্ধভেদ্য পর্দা কাকে বলে?
অর্ধভেদ্য পর্দা : যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু (উদ্ভিদের ক্ষেত্রে পানি) চলাচল করতে পারে কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে। যেমন-কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি।
১০।তুঁতে পানিতে মিসালে পানির রং তুঁতের রং ধারণ করে কেন?
ব্যাপন ক্রিয়ার ফলে।
১১।অভিস্রবণ কাকে বলে?
অভিস্রবণঃ অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।অভিস্রবন এক প্রকার ব্যাপন। একে অন্যভাবে বলা যায় কোনো শক্তির প্রয়োগ ছাড়াই তরলের বাস্তবিক চলাচল।
১২।প্রস্বেদন কাকে বলে?
উত্তর : স্থলজ উদ্ভিদের মাটির উপরের অংশগুলো থেকে শরীরবৃত্তীয় প্রয়োজনে জীবিত কোষের নিয়ন্ত্রণে দেহের বিভিন্ন ছিদ্রপথে,বাষ্পাকারে অপ্রয়োজনীয় পানি নিষ্কাশন প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।
১৩।সালোকসংশ্লেষণ কী?
উত্তর : যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করে কার্বন-ডাই অ ও পানির সমন্বয়ে শর্করা (গ্লুকোজ) জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অঙ্েিজন ত্যাগ করে তাকে সালোকসংশ্লেষণ বলে।
১৪।কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে ফুলে উঠে কেন?
উত্তর : কিশমিশের কোষগুলোর ভেতর চিনির ঘন দ্রবণ থাকে এতে পানির অনুকম এবং চিনির অণু বেশি থাকে। অপর পক্ষে পাত্রের পানিতে পানির অণুর পরিমাণ অত্যধিক। তাই পাত্র থেকে পানির অণু কিশমিশের কোষগুলোতে প্রবেশ করে। ফলে কিশমিশ ফুলে উঠে।
১৫।ইমবাইবিশন বলতে কী বোঝায়?
কলয়েড-জাতীয় শুকনা বা অর্ধ শুকনা পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন অর্থাৎ উদ্ভিদ-দেহের কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম ইত্যাদির পানি শোষণ-প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়।

১৬।ব্যাপন ও অভিস্রবনের মধ্যে পার্থক্য লিখ।
নিম্নে ব্যাপন ও অভিস্রবনের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলঃ-

ব্যাপন ও অভিস্রবন তুলনাঃ
১। উচ্চ ঘনত্বের দ্রবন থেকে কম ঘনত্বের দ্রবনের দিকে পদার্থের(দ্রব) অনুগুলো ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। ১। দুটি ভিন্ন ঘনত্বের দ্রবনকে একটি বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখলে কম ঘনত্বের দ্রবন থেকে উচ্চ ঘনত্বের দিকে দ্রাবক পরিবাহিত হওয়াকে অভিস্রবন বলে।
২। পদার্থের অনুগুলো পরিব্যাপ্ত হয় বা ছড়িয়ে পড়ে । ২। পদার্থের অনু নয়, দ্রাবক পরিবাহিত হয়।
৩। যে পাত্রে বা স্থানে পদার্থ থাকে তার চারপাশে সমান ঘনত্বে না ছড়ানো পর্যন্ত ব্যাপন চলতে থাকে ।
৩। দুটি দ্রবনের ঘনত্ব এক না হওয়া পর্যন্ত অভিস্রবন চলতে থাকে।
৪। পদার্থের ঘনত্বের চাপের ফলে ব্যাপন ঘটে । এই চাপকে ব্যাপন চাপ বলে।
৪। পদার্থের ঘনত্বের মাত্রা প্রশমিত করতে দ্রাবক যে চাপের ফলে উচ্চ ঘনত্বের দিকে যায় তাকে অভিস্রবনিক চাপ বলে ।
৫। এটি একটি ভৌত প্রক্রিয়া।
৫।এটিও ভৌত প্রক্রিয়া হলেও রাসায়নিক প্রভাব বিদ্যমান।
৬। ভেদ্য বা বৈষম্যভেদ্য বা অর্ধভেদ্য পর্দা থাকেনা।

26/08/2021

১। সংসদে সাংবাদিকদের আসন কতটি ?
উত্তরঃ ৮০টি
২। ১৪৪ ধারা কি ?
উত্তরঃ মানুষ চলাচল এবং আচরণের কর্মকান্ডের নিষেধজ্ঞা
৩। তিতুমীর কে ছিলেন?
উত্তরঃ ইংরেজদের বিরুদ্ধে প্রথম শহীদ বাঙ্গালী বীর
৪। উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নরসিংদী
৫। দেশের ১১তম শিক্ষা বোর্ড কোথায় হতে যাচ্ছে ?
উত্তরঃ ময়মনসিংহ
৬। বাংলাদেশের সরকারি নাম ইংরেজিতে লিখুন?
উত্তরঃThe people’s Republic of Bangladesh
৭। গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ ৯০ ডিগ্রি পুর্ব ডিকে।
৮। বাংলাদেশের কোন জেলায় মধুপুর ও ভাওয়াল গড় অবস্থিত?
উত্তরঃ টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর।
৯। বাংলাদেশের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তরঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
১১। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ কত?
উত্তরঃ ৭১১ কি.মি.
১২। সোয়াচ অব নো গ্রাউন্ড কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত(প্রস্থ ১৪ কি মি)
১৩। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত?
উত্তরঃ তাজিংডং বা বিজয়, ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
১৪। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তরঃ ৯৪তম (দক্ষিন এশিয়ার ৫ম)
১৫। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসিমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
১৬। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তি জেলা কতটি?
উত্তরঃ ৩০টি
১৭। পার্বত্য চট্টগ্রামের জেলা কতটি?
উত্তরঃ ৩টি।
১৮। পার্বত্য চট্টগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই?
উত্তরঃ বান্দরবান।
১৯। ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই?
উত্তরঃ রাঙ্গামাটি।
২০। বরিশাল বিভাগের জেলার সংখ্যা কত?
উত্তরঃ ৬টি।
২১। বাংলাদেশের সর্বপূর্বে স্থানের নাম কি?
উত্তরঃ আখাইন্ঠং
২২। বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর (সাতক্ষিরা)
২৩। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় চুক্তি কার্যাকর হয় কবে?
উত্তরঃ ১ আগষ্ট, ২০১৫ইং
২৪। ছিটমহল বেষ্ঠিত জেলা বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ লালমনিরহাট
২৫। কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত?
উত্তরঃ চন্দ্রনাথ পাহাড়(সীতাকুন্ড, চট্টগ্রাম)
২৬। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী এবং বর্তমানে মালিকানা কোন দেশের?
উত্তরঃ দক্ষিন তালপট্টি দ্বীপ, ভারত
২৭। নিঝুম দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ মেঘনা (নোয়াখালী)
২৮। দ্বীপ জেলা বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা।
২৯। ভবদহ বিল কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর
৩০। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা(জাতীয় সংসদ ভবনের পাশে)
৩১। বাংলাদেশের কোন অঞ্চলে হাওড়ের সংখ্যা বেশী?
উত্তরঃ সিলেট
৩২। বাংলাদেশের সাগর কণ্যা বলা হয় কোন স্থানকে?
উত্তরঃ কুয়াকাটা, পটুয়াখালী
৩৩। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক নির্মান করা হচ্ছে কোথায়?
উত্তরঃ কালিয়াকৈর, গাজীপুর
৩৪। বাংলাদেশে একমাত্র শীতলপানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তরঃ হিমছড়ি, কক্সবাজার
৩৫। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৬।‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিনে।
৩৭। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ীর নাম ও তারিখ লিখুন?
উত্তরঃ নিশাত মজুমদার, ১ মে, ২০১২
৩৮।SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩৯। বাংলাদেশের প্রথম ভূ-উপগৃহে কেন্দ্রে কোথায় স্থাপিত হয়?
উত্তরঃ বেতবুনিয়া রাঙ্গামাটি।
৪০। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে?
উত্তরঃ ময়নসিংহ
৪১। রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তরঃ রামু, কক্সবাজার।
৪২। সম্প্রতি বাংলাদেশের উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাতের নাম কি?
উত্তরঃ সুপার রাইস।
৪৩। নদী ছাড়া যমুনা কী?
উত্তরঃ উন্নত জাতের মরিচের নাম।
৪৪। মাছ গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাদপুর।
৪৫। বাংলাদেশের জাতীয় ও একক বৃহত্তম বনভূমি কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
৪৬। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের’ অংশ হিসেবে কোন সংস্থা কত তারিখ ঘোষণা করে?
উত্তরঃ ইউনেস্কো, ৬ ডিসেম্বর ১৯৯৭(৭৯৮তম)
৪৭। সুনেত্র গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ ও নেত্রকোনা
৪৮।‘Black Gold’ কি?
উত্তরঃ তেজস্ক্রিয় বালু(কক্সবাজারে পাওয়া যায়)
৪৯। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাক্ষ্মনবাড়িয়া
৫০। বাংলাদেশের কোথায় কয়লার সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বড়পুকুরিয়া, দীঘিপাড়া, দিনাজপুর
৫১। বাংলাদেশের একমাত্র জ্বালানী তেল শিধানাগারের নাম কি?
উত্তরঃ ইস্টার্ণ রিফাইনারী লিঃ, চট্টগ্রাম
৫২। দেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র, কষ্টিয়া
৫৩। ভারত – বাংলাদেশের পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬
৫৪। বাংলাদেশের নাব্যতম ওঁ প্রশস্ততম নদীর নাম?
উত্তরঃ মেঘনা।
৫৫। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা।
৫৬। পদ্মার অপর নাম?
উত্তরঃ কীর্তিনাশা
৫৭। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ
৫৮। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তরঃ হিমালয়ের গঙ্গোত্রী হিম্বাহ থেকে
৫৯। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ পশুর।
৬০। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি?
উত্তরঃ তিস্তা সেচ প্রকল্প
৬১। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান?
উত্তরঃ ৮ম।
৬২। চাকমা উপজাতির বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে বেশি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামে
৬৩। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রামের নাম কি?
উত্তরঃ কৃষ্টপুর, কচুবাড়ি, ঠাকুরগাও
৬৪। বাংলাদেশের কোন জেলায় শিক্ষার হার বেশি?
উত্তরঃ বরগুনা।
৬৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলমান ও উপমহাদেশের প্রথম ভি সি কে?
উত্তরঃ স্যার এ.এফ. রহমান
৬৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে এক সময়ে সংসদ কার্যক্রম হত?
উত্তরঃ জগন্নাত হল
৬৭। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় ডায়বেটিক্স হাসপাতালের নাম কি?
উত্তরঃ বারডেম।
৬৮।‘মূসক’ দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ১০ জুলাই।
৬৯। বাংলাদেশ কবে ভ্যাট চালু হয়?
উত্তরঃ ১৯৯১ সালের ১ জুলাই
Clt

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 26/08/2021

SSC assignment 6th week chemistry...

Photos from JSC, SSC,and HSC Online Study and Exam's post 22/08/2021

Chemistry 5 th week Assignment for SSC

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Badargonj
Rangpur