Proyash Rangpur

Proyash Rangpur A specialized organization that values the holistic development of all children with special education

ট্যানট্রাম ও মেল্ডডাউন কি?অনেক সময় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের আচরণকে আমরা “দুষ্টুমি”, “একগুঁয়েমি” বা “অবাধ্যতা” হিসে...
18/08/2026

ট্যানট্রাম ও মেল্ডডাউন কি?

অনেক সময় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের আচরণকে আমরা “দুষ্টুমি”, “একগুঁয়েমি” বা “অবাধ্যতা” হিসেবে ব্যাখ্যা করি। কিন্তু বাস্তবতা হলো, সব কান্না, চিৎকার বা আচরণগত প্রতিক্রিয়ার পেছনে একই কারণ কাজ করে না। বিশেষ করে Tantrum (ট্যানট্রাম) এবং Meltdown (মেল্ডডাউন)—এই দুটি বিষয়কে অনেকেই এক মনে করলেও এদের কারণ, প্রকৃতি এবং সহায়তার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন।
এই পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল ব্যাখ্যা শিশুর প্রতি অযথা শাসন, চাপ বা নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। অন্যদিকে সঠিকভাবে পরিস্থিতি বুঝতে পারলে আমরা শিশুকে আরও কার্যকর ও সহানুভূতিশীলভাবে সহায়তা করতে পারি।
🔹 ট্যানট্রাম (Tantrum) কী?
ট্যানট্রাম সাধারণত তখন দেখা যায়, যখন কোনো শিশু তার চাওয়া-পাওয়া পূরণ না হওয়ায় হতাশ বা রাগান্বিত হয়। এটি অনেক ক্ষেত্রে একটি লক্ষ্যভিত্তিক আচরণ, যেখানে শিশু কোনো কিছু পেতে, এড়াতে বা নিজের ইচ্ছা প্রকাশ করতে কান্না, চিৎকার, রাগ বা প্রতিবাদ করতে পারে। এ অবস্থায় শিশু অনেক সময় আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকে এবং তার আচরণের ওপর কিছুটা নিয়ন্ত্রণও বজায় রাখতে পারে।
🔹 মেল্ডডাউন (Meltdown) কী?
মেল্ডডাউন হলো অতিরিক্ত সংবেদনগত (Sensory), আবেগগত বা মানসিক চাপের ফলে শিশুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটি অবস্থা। এটি কোনো ইচ্ছাকৃত বা পরিকল্পিত আচরণ নয়। বরং শিশুর স্নায়ুতন্ত্র যখন অতিরিক্ত চাপ সামলাতে ব্যর্থ হয়, তখন সে কান্না, চিৎকার, নিজেকে গুটিয়ে নেওয়া, পালিয়ে যাওয়ার চেষ্টা বা সম্পূর্ণ অচল হয়ে যাওয়ার মতো প্রতিক্রিয়া দেখাতে পারে। মেল্ডডাউন শিশুর জন্য অত্যন্ত কষ্টকর এবং ক্লান্তিকর একটি অভিজ্ঞতা।

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟অভিনন্দন একাডেমিক রেডিনেস শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইককে! শেখার প্রতি আগ্রহ, নিয়মিত অং...
13/08/2026

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟

অভিনন্দন একাডেমিক রেডিনেস শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইককে!

শেখার প্রতি আগ্রহ, নিয়মিত অংশগ্রহণ এবং প্রতিদিনের ছোট ছোট অগ্রগতিই তোমার বড় সাফল্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি।

তোমার এই অর্জনে আমরা গর্বিত। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

আজ প্রয়াস, রংপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে অ...
09/08/2026

আজ প্রয়াস, রংপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অধ্যক্ষ মহোদয় প্রয়াস, রংপুরের চলমান কার্যক্রম, বিদ্যমান সেবাসমূহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন।

এ সময় অভিভাবকগণ শিক্ষার্থীদের শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন।

অভিভাবকদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অধ্যক্ষ মহোদয় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়াস, রংপুর পরিবার ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟অটিজম বয়েজ লেভেল-১ শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইক নির্বাচিত হওয়ায় প্রিয় শিক্ষার্থীকে...
06/08/2026

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟

অটিজম বয়েজ লেভেল-১ শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইক নির্বাচিত হওয়ায় প্রিয় শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমার নিয়মিত উপস্থিতি, শেখার প্রতি আগ্রহ, শ্রেণিকক্ষে সক্রিয় অংশগ্রহণ এবং ধৈর্যশীল প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। প্রতিদিন তুমি যেভাবে নতুন কিছু শিখতে চেষ্টা করছো এবং নিজের দক্ষতা উন্নত করছো, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।

তোমার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এগিয়ে যাও নতুন স্বপ্ন ও সাফল্যের পথে।

আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রয়াস, রংপুরে দিবসটি যথাযথ মর্যাদা, ভাবগম্ভীর্য ও দেশপ্রেমের আবহে পালন...
05/08/2026

আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যূত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রয়াস, রংপুরে দিবসটি যথাযথ মর্যাদা, ভাবগম্ভীর্য ও দেশপ্রেমের আবহে পালন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআন তেলাওয়াত, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟অভিনন্দন আমাদের অটিজম রিসেপশন শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইক-কে। তোমার প্রতিদিনের চেষ্টা...
30/07/2026

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟

অভিনন্দন আমাদের অটিজম রিসেপশন শাখার এই সপ্তাহের স্টুডেন্ট অফ দ্য উইক-কে।

তোমার প্রতিদিনের চেষ্টা, শেখার আগ্রহ, শ্রেণিকক্ষে অংশগ্রহণ এবং ইতিবাচক অগ্রগতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। প্রতিটি ছোট সাফল্যই তোমার সুন্দর ভবিষ্যতের দিকে এক একটি দৃঢ় পদক্ষেপ।

তোমার এই অর্জনে আমরা গর্বিত। তোমার শেখার এই যাত্রা আরও আনন্দময় ও সফল হোক—এই শুভকামনা রইল।

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আজকের স্টুডেন্ট অফ দ্য উইক নির্বাচিত হয়েছে লার্নিং অ্যান...
23/07/2026

🌟 স্টুডেন্ট অফ দ্য উইক 🌟

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আজকের স্টুডেন্ট অফ দ্য উইক নির্বাচিত হয়েছে লার্নিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স–১ শাখার একজন অসাধারণ শিক্ষার্থী। 🏆💙

তার নিয়মিত উপস্থিতি, শেখার প্রতি আন্তরিক আগ্রহ, শ্রেণিকক্ষের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নির্দেশনা অনুসরণ, আত্মনির্ভরশীলতা অর্জনের নিরন্তর প্রচেষ্টা এবং ইতিবাচক আচরণের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুর প্রতিটি ছোট অর্জনই আমাদের কাছে একটি বড় সাফল্যের গল্প। আজকের এই স্বীকৃতি তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং আগামী দিনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—এই আমাদের প্রত্যাশা।

অটিস্টিক শিশুদের লজ্জাবোধ (Modesty) ও ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) শিক্ষা: কেন ছোটবেলা থেকেই শুরু করা জরুরিঅনেক অভিভাবক ...
22/07/2026

অটিস্টিক শিশুদের লজ্জাবোধ (Modesty) ও ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) শিক্ষা:

কেন ছোটবেলা থেকেই শুরু করা জরুরি
অনেক অভিভাবক মনে করেন, অটিস্টিক শিশুরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই লজ্জাবোধ, ব্যক্তিগত সীমারেখা (Personal Boundaries) এবং গোপনীয়তা (Privacy) সম্পর্কে শিখে যাবে। কিন্তু গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা বলছে, অটিস্টিক শিশুদের জন্য এসব সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা অধিকাংশ ক্ষেত্রেই স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে না। তাই বয়স উপযোগী ও পরিকল্পিত উপায়ে ছোটবেলা থেকেই এসব বিষয় শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লজ্জাবোধ, ব্যক্তিগত গোপনীয়তা এবং শরীরের ব্যক্তিগত সীমারেখা সম্পর্কে সচেতনতা শুধু সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ শেখানোর জন্য নয়; বরং শিশুর নিরাপত্তা, আত্মসচেতনতা, আত্মমর্যাদা এবং যৌন নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কীভাবে শেখানো যেতে পারে?
🔹 বয়স ও বোধগম্যতা অনুযায়ী ধাপে ধাপে শেখানো শিশুর বয়স, ভাষাগত দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত গোপনীয়তা ও লজ্জাবোধের ধারণা ধীরে ধীরে শেখাতে হবে।
🔹 কোন কাজ ব্যক্তিগত তা স্পষ্টভাবে শেখানো পোশাক পরিবর্তন, গোসল করা, টয়লেট ব্যবহার, শরীরের ব্যক্তিগত অংশ স্পর্শ করা ইত্যাদি ব্যক্তিগত কাজ। এসব কাজ কোথায় এবং কার উপস্থিতিতে করা যায়, তা শিশুকে পরিষ্কারভাবে শেখাতে হবে।
🔹 Good Touch ও Bad Touch সম্পর্কে শিক্ষা শিশুকে নিরাপদ ও অনিরাপদ স্পর্শের পার্থক্য বুঝতে শেখাতে হবে। একইসঙ্গে তাকে জানাতে হবে যে কোনো অস্বস্তিকর স্পর্শ, গোপন রাখতে বলা স্পর্শ বা ব্যক্তিগত অংশে অনাকাঙ্ক্ষিত স্পর্শ হলে সে যেন বিশ্বস্ত কোনো বড় মানুষকে জানায়।
🔹 পরিবার থেকেই গোপনীয়তার চর্চা শুরু করা শিশুর সামনে অন্যদের পোশাক পরিবর্তন করা যেমন অনুচিত, তেমনি অন্যের সামনে শিশুর পোশাক পরিবর্তন করানোও ঠিক নয়। অনেক সময় শিশুকে ছোট মনে করে এসব বিষয় গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার শিক্ষা পরিবার থেকেই শুরু হওয়া প্রয়োজন।
🔹 ব্যক্তিগত অংশ ঢেকে রাখার অভ্যাস গড়ে তোলা বাসার মধ্যে শিশুকে নিয়মিত খালি গায়ে না রাখা, গোসল বা টয়লেটের সময় প্রয়োজন ছাড়া সম্পূর্ণ উন্মুক্ত না করা এবং পরিবারের সদস্যদেরও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ। শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে অনেক কিছু শেখে।
🔹 ব্যক্তিগত সীমারেখা (Personal Boundary) শেখানো শিশুকে নিজের শরীরের ব্যক্তিগত অংশ সম্পর্কে সচেতন করতে হবে এবং একইসঙ্গে অন্যের শরীর ও ব্যক্তিগত সীমারেখাকেও সম্মান করতে শেখাতে হবে। কাউকে জড়িয়ে ধরা, কোলে বসা বা স্পর্শ করার আগে অনুমতি নেওয়ার ধারণাও ধীরে ধীরে শেখানো যেতে পারে।

এমপিওভুক্তকরণের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশিক জামান প্রয়াস, রংপুর পরিদর্শন করেন।...
21/07/2026

এমপিওভুক্তকরণের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আশিক জামান প্রয়াস, রংপুর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা, প্রশিক্ষণ ও থেরাপি কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও থেরাপিস্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন।

তাঁর আন্তরিক আগ্রহ, উৎসাহ এবং দিকনির্দেশনা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়ন ও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন প্রেরণা যোগাবে বলে আমরা বিশ্বাস করি।

প্রয়াস, রংপুর পরিবারের পক্ষ থেকে জনাব আশিক জামান মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। তাঁর আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে—এই প্রত্যাশা রইল।

Address

Panbazar Cantonment Road
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Proyash Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Proyash Rangpur:

Shortcuts

Share

Category