10/07/2026
পদার্থবিজ্ঞান কাকে বলে?
পদার্থবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা, যেখানে পদার্থ, শক্তি, গতি, বল, তাপ, আলো, শব্দ এবং মহাবিশ্বের বিভিন্ন প্রাকৃতিক ঘটনার নিয়ম নিয়ে আলোচনা করা হয়।
পঠন ও পাঠনের সুবিধার জন্য এবং বিশদভাবে আলোচনার জন্য পদার্থ বিজ্ঞান কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে।
১। সাধারণ বিজ্ঞান
২। তাপ বিজ্ঞান
৩। শব্দ বিজ্ঞান
৪। আলোক বিজ্ঞান
৫ । চুম্বক বিজ্ঞান
৬। তড়িৎ বা বিদ্যুৎ বিজ্ঞান
৭। ইলেকট্রনিকস
৮। পারমাণবিক বিজ্ঞান
পদার্থ বিজ্ঞান হলো বিজ্ঞানের একটি মৌলিক শাখা কেননা এর নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখা সমূহের ভিত্তি তৈরি করেছে ।
উদাহরণস্বরূপ,শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটি মূল নীতি যা পরমাণুর অভ্যন্তরের অবস্থা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান পর্যন্ত বিজ্ঞানের বিস্তৃত এলাকার মৌল ভিত্তি।
যদিও পদার্থ ও শক্তির অধ্যয়নই পদার্থ বিজ্ঞানের মূল কাজ বলে বর্ণনা করা যায়, কিন্তু পদার্থ বিজ্ঞানের আসর উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদঘাটন তথা প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা । বিংশ শতাব্দীর শুরুতে পদার্থবিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে পরমাণু ধনাত্মকভাবে আহিত নিউক্লিয়াসের দ্বারা গঠিত যার চার পাশে ইলেকট্রন ঘোড়ে। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা থেকে পাওয়া যায় যে নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এখন পর্যন্ত পদার্থবিজ্ঞানীরা আবিষ্কার প্রোটন ও নিউট্রন আরো ক্ষুদ্র কণা দ্বারা গঠিত ।
পদার্থ বিজ্ঞানের গবেষণা প্রাকৃতিক ঘটনাগুলোকে ভালোভাবে বুঝতে এবং ব্যাখ্যা করতে যেমন সাহায্য করে তেমনি বিজ্ঞানের অন্যান্য শাখায় তার প্রয়োগ গুরুত্বপূর্ণ অবদান রাখে । বিজ্ঞানের অন্যান্য শাখায় পদার্থবিজ্ঞানের ব্যবহারই সম্ভবত পদার্থবিজ্ঞানকে বর্তমান বিজ্ঞানের যুগে এর কেন্দ্রে পরিণত করেছে। উনিশ শতকের শেষার্ধে ইলেকট্রনের আবিষ্কারই ইলেকট্রন মাইক্রোসকোপের উদ্ভাবন ঘটিয়েছে যা বস্তু বিজ্ঞান ও কোষ বিজ্ঞানে বিপ্লব এনেছে । এদিকে পদার্থবিজ্ঞানে যেমন তথ্য সৃষ্টি ও গণিতের প্রয়োগ আছে অপরদিকে এতে ব্যবহারিক উন্নয়ন বা বিকাশ যেমন প্রকৌশল শাস্ত্র রয়েছে । রসায়ন, ভূতত্ত্ববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়াবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে মৌলিক ব্যাখ্যা ও ধারণা গঠনে পদার্থ বিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া জীববিজ্ঞান সমুদ্র বিজ্ঞান মনোবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে।