16/09/2025
ঢাবি,জাবি, রাবি, চবি ছাত্রসংসদ নির্বাচনে খোঁজ নিয়ে দেখেন যে শিক্ষার্থী যেই পদের জন্য যোগ্য তাকে সেই পদের জন্য শিবির প্রার্থী হিসেবে সিলেক্ট করেছে। শিবির নন শিবির, শিবিরের সাথী-সদস্য, ধর্ম, জাতি, বয়স এসব ফ্যাক্ট নয় তাদের।
অথচ আপনি জামায়াতে আসেন এখানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসেও প্রচার ও মিডিয়ার দায়িত্ব পাবেন না, ডক্টরেট ডিগ্রিধারী মির্জা গালিব ও এসে শিক্ষা ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পাবেন না। অ্যাডভোকেট শিশির মনির এসেও আইন সম্পাদকের দায়িত্ব পাবেন না। সেই দায়িত্ব পাবেন এমন একজন রোকন/সদস্য যিনি প্রচার, মিডিয়া, শিক্ষা, গবেষণা ও আইনের ধারের কাছেও নেই। অথচ অনেকের চেয়ে মাহামুদুর রহমান ও মির্জা গালিবের দেশপ্রেম ও ইমানি শক্তি বেশি।
আচ্ছা এমন কেন? আসলে সেক্টর ভিত্তিক লোক তৈরি করা দরকার না-কি ঐ সেক্টরে লোক পাঠিয়ে দিলে তারা অটোমেটিক তৈরি হয়ে যাবে?
কেন আপনারা সবাইকে রোকন বানাইতে চান? কেন এখান থেকে মিজানুর রহমান আজহারী তৈরি করতে চান না? কেন আপনারা মাহামুদুর রহমান, মির্জা গালিব ও শিশির মনির তৈরি করতে চান না? রোকন বানাতে যতটা গুরুত্ব দেন সেক্টর ভিত্তিক লোক তৈরিতেও গুরুত্ব দেওয়া উচিৎ। এ যুগে এসে একজন রোকন কেন কম্পিউটার চালাতে পারবে না? কেন তথ্য প্রযুক্তির ঙ্গান থাকবেনা।
আপনি সভাপতি, সেক্রেটারি পলিটিশিয়ান ব্যক্তি নেন।
কিন্তু বাকি পদ অনুযায়ী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিন।