𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡

𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡

Share

Our goal is to provide quality education.

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 18/01/2026

মোঃ আব্দুল হাই সিদ্দিকী, সহকারী জেলা শিক্ষা অফিসার (চ:দা:), কুড়িগ্রাম—আজ সিংহীমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও সুশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে মনোযোগ সহকারে পড়াশোনা করার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে লক্ষ্য নির্ধারণ, পরিশ্রম ও আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব আরোপ করে তিনি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 15/01/2026

এসএসসি -২০২৬ এর পরীক্ষার রুটিন প্রকাশ।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 14/01/2026

আজ ১৪/০১/২০২৬ ইং ৫৪তম/২৬ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে পাঁচ (৫)টি পুরষ্কার পেয়েছেন সিংহীমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,রাজারহাট, কুড়িগ্রাম।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 11/01/2026

আগামী ২৩/০১/২০২৬ শুক্রবার সিংহীমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও সিংহীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে পূজা উদযাপন কমিটি গঠন করা হয় এবং পূজা আয়োজন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 10/01/2026

৫৪তম/২৬ শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ(২৩)টি পুরষ্কার পেয়েছেন সিংহীমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়,রাজারহাট, কুড়িগ্রাম।

08/01/2026
04/01/2026

School view

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 01/01/2026

নতুন বই হাতে শিক্ষার্থীদের চোখে ছিল স্বপ্নের আলো—জ্ঞান আর সম্ভাবনায় উজ্জ্বল এক নতুন পথচলার প্রত্যয়।

30/12/2025

আগামী কাল ৩১/১২/২০২৫ ইং তারিখ রোজ বুধবারের জুনিয়র বৃত্তি পরিক্ষা স্থগিত।
উক্ত পরিক্ষা আগামী ০৫/০১/২০২৬ ইং অনুষ্ঠিত হবে।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 30/12/2025

আজ সিংহীমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, ছিল পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নের এক আবেগঘন মুহূর্ত। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো. মিজানুর রহমান ফলাফল প্রকাশ করেন শিক্ষকবৃন্দের উপস্থিতিতে। শিক্ষকদের স্নেহ ও নির্দেশনায় গড়ে ওঠা শিক্ষার্থীদের চোখে তখন আনন্দ, প্রত্যাশা আর আগামী দিনের দৃঢ় বিশ্বাস—যেন এই ফলাফলই তাদের সামনে খুলে দিল নতুন পথ, নতুন সম্ভাবনার দরজা।

Photos from 𝙎𝙞𝙣𝙜𝙝𝙞𝙢𝙖𝙧𝙞 𝘽.𝙇 𝙃𝙞𝙜𝙝 𝙎𝙘𝙝𝙤𝙤𝙡's post 28/12/2025

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২৬ সালের ছুটির তালিকা।
#ছুটি #ছুটিরতালিকা

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rangpur
5610