Shahriar's English Point

Shahriar's English Point

Share

It's an official page of Shahriar's English Point which is an extraordinary garden of learning Engli Present Location:
At Rangpur City

17/12/2025

☞উগান্ডায় একবার এক চোরকে সামান্য ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হল। তখন সে চোর তার শেষ ইচ্ছা হিসেবে দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চাইল। যখন তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলো তখন সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল

- স্যার, আপনার সাথে দেখা করতে চাওয়ার একটাই কারণ তা হলো, আমার কাছে এমন একটা গাছের বীজ আছে যে গাছটা মনের সব ইচ্ছা পূরন করতে পারে। আমি আপনার জন্য এই গাছটা রোপণ করে দিয়ে যেতে চাই।

প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করল 'তোমার চারা লাগাতে কত দিন লাগবে?'

চোর উত্তর দিল, 'এইতো স্যার, সাত দিন।'

সাতদিন পর তাকে আবার মন্ত্রিসভায় হাজির করা হল।

একজন জিজ্ঞেস করল, 'তোমার চারার কী খবর?'

চোর বলল, 'আসলে জমি তো রেডি কিন্তু বীজটা পরিপক্ক হতে আরও তিনদিন লাগবে।'

তিনদিন পর তাকে আবার হাজির করা হল।

প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'বীজ রেডি তো এবার?'

চোর বলল, 'স্যার জমি বীজ সবই রেডি কিন্তু আমিতো তা রোপণ করতে পারব না।'

প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'কেন?'

চোর বলল, 'এটা এমন একজনের হাতে রোপণ করতে হবে যে কোনদিন চুরি করেনি। না হলে এটা কার্যকারিতা হারাবে।'

সাথে সাথে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজ রোপন করতে।। অর্থমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন,

- 'স্যার সারা দেশের অর্থ নিয়ে আমার কাজ। এত কাজের মধ্যে দু একটা তো এদিক সেদিক হতেই পারে।'

এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পরিবহনমন্ত্রীকে।

পরিবহনমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন,
- 'স্যার, কত কত গাড়িঘোড়া আমার প্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এর মাঝে তো দু একটা এদিক সেদিক হতেই পারে।'

এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন পররাষ্ট্রমন্ত্রীকে। পররাষ্ট্রমন্ত্রীও কাচুমাচু হয়ে বললেন,
- 'স্যার, এতো দেশের সাথে যোগাযোগ, এতো দেশে যাওয়া আসা, বাণিজ্য লেনদেন এর মধ্যে তো আমারও দু একটা এদিক সেদিক হতেই পারে।'

প্রধানমন্ত্রী এরপর যাকেই বলেন সেই এদিক সেদিকের দোহাই দিয়ে এড়িয়ে যায়। হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে ধরলেন, 'স্যার, আপনিই রোপণ করুন না।'

তখন প্রধানমন্ত্রী বললেন, 'তোমাদের তো দায়িত্ব ছোট ছোট, আমি পুরো দেশ চালাই। আমার কি একটু আধটু এদিক সেদিক হতে পারে না!'

তখন সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠলেন, 'তাহলে স্যার, এই লোক তো সামান্য একটা ম্যানহোলের ঢাকনা চোর। একে মৃত্যুদণ্ড দেয়া কি ঠিক? একে ছেড়ে দেয়া হোক। আরেকজন বললেন, 'না একে ছেড়ে দেয়া যাবে না। তাহলে সে বাইরে গিয়ে সব ফাঁস করে দেবে।'

সবাই চিন্তায় পড়ে গেল একে নিয়ে কী করা যায়? তখন একজন বলল,-
- 'স্যার এক কাজ করুন। একে আমাদের মতোই একটা পদ দিয়ে আমাদের সাথে শামিল করে নেন।'

যেই ভাবা সেই কাজ, সেই চোর হয়ে গেল মন্ত্রীসভার সদস্য। এভাবেই মন্ত্রিসভা গঠিত হচ্ছে সারা দুনিয়ায়৷

#সংগৃহীত

28/06/2025

আমরা ৫ ভাই
I have 4 brothers
Or
We are 5 brothers

07/06/2025

Wife

W= without
i = information
f = fight
e = everything 😄

31/05/2025

অনার্স ভর্তি পরীক্ষা যারা দিলেন, ভর্তি কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়ে রাখুনঃ

👉১০০ মার্কের MCQ পরীক্ষায় ৩৫ পাইলে পাস করবেন। ৩৫ না পাইলে অনার্স পড়তে পারবেন না। মেধা তালিকায় নাম আসবে না।

👉(MCQ + এসএসসি ও এইচএসসির জিপিএ) মিলে ২০০ মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আবেদনকৃত কলেজে আগে সিট পাবে।

👉সম্ভাব্য, ঈদের পর ১ম মেধা তালিকা প্রকাশ করবে। প্রতিটি কলেজের জন্য বিষয়ভিত্তিক আলাদা করে মেধা তালিকা দেওয়া হবে।

👉১ম মেধা তালিকায় যাদের চান্স হবে না, তাদের জন্য ২য় মেধা তালিকা প্রকাশ করবে এবং সিট ফিলআপ করাবে।

👉১ম ও ২য় মেধা তালিকার পর যে কয়টি সিট খালি থাকবে, সেগুলোর জন্য ১ম ও ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ দেওয়া হবে।

👉মনে করেন, আপনার আবেদনকৃত কলেজে ১ম ও ২য় মেধা তালিকায় চান্স হলো না, আপনি রিলিজ স্লিপে যেকোনো ৫টি কলেজে আবেদন করে কলেজ চয়েস দিতে পারবেন।

এইভাবে সিট ফিলআপ করে, অনার্স ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
©

10/05/2025

Preposition

05/06/2024

আসুন দেখি সক্রেটিসের দৃষ্টিতে "সত্য" কি?
প্রাচীন গ্রিসের এথেন্স শহর ।
সক্রেটিস তার ছাত্রদের নিয়ে বসে কথা বলছেন এক বাগানে ৷
এক ছাত্র জিজ্ঞাসা করলেন,
সত্য কিভাবে বুঝবো ?
সক্রেটিস কোন উত্তর না দিয়ে বললেন,
বসো সবাই, একটু আসছি ৷
একটু পর এলেন । হাতে একটি আপেল ৷ ছাত্রদের দেখালেন । জিজ্ঞাস করলেন,
- এটা কি ?
সবাই বললেন,
আপেল ৷
ফলটি হাতে সক্রেটিস ছাত্রদের চারপাশে একটু ঘুরে জিজ্ঞাসা করলেন,
- তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে?
কেউ কোনো উত্তর দিচ্ছে না । সবাই চুপ । দেখতে আপেল মনে হলেও গন্ধ তো তারা পায় নি ।একজন শুধু উঠে দাঁড়িয়ে বললেন,
আপেলের গন্ধ পেয়েছি !

বলেই ছাত্রটি দাঁড়িয়ে সবার দিকে সমর্থনের আশায় তাকাল, কিন্তু কেউ তার সমর্থনে সাড়া দিল না ৷ সবাই নিশ্চুপ ।

সক্রেটিস আবার আপেলটি নিয়ে ছাত্রদের চারপাশে ঘুরে ঘুরে নাড়িয়ে নাড়িয়ে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করলেন,

- এবার তোমরা কি কোন কিছুর গন্ধ পেলে ?

বেশির ভাগ ছাত্র হাত তুলে বললেন,
- হুম, আমরা আপেলের গন্ধ পেয়েছি এবার !

একটু চুপ থেকে এবার সক্রেটিস আপেল হাতে সবার নাকের কাছে তুলে ধরলেন । ঘুরে ঘুরে শুঁকিয়ে শুঁকিয়ে জানতে চাইলেন,

- এবার কেমন গন্ধ পেলে ?
সব ছাত্রই হাত তুলে বললেন,
- আপেলের মিষ্টি গন্ধ ৷
সবাই হাত তুলে বলছে, কিন্তু একজন ছাত্র হাত তুলে নি !

বাকিরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে । সক্রেটিসও ছাত্রের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ৷ লজ্জা পেয়ে সেও আর থাকতে পারল না, হাত তুলল । বাকিরা সমস্বরে হেসে উঠল ৷ হাসি শেষ হলে সক্রেটিস ছাত্রটিকে জিজ্ঞাসা করলেন,

- তুমিও কি আপেলের গন্ধ পেয়েছিলে ?
ছাত্রটি মাথা নেড়ে বললেন,
হাঁ ৷
সক্রেটিস একটু থামলেন । ফলটি নেড়েচেড়ে বললেন,
আপেলটি ছিল আসলে একটি নকল আপেল, যার কোন গন্ধ নেই !

কেউ শুরুতে আপেলের গন্ধ পায় নি । একজন পেয়েছে বলাতে বিভ্রান্ত হয়ে পরের বারে বেশিরভাগই বললো আপেলের গন্ধ । কিন্তু ঠিকই একজন তখনও নিশ্চিত ছিল কোনো আপেলের গন্ধ সে পায় নি ।কিন্তু সেও শেষে সামষ্টিকের নিশ্চিতের কাছে পরাস্ত হয়ে গেলো । সবশেষে দেখা গেলো আপেলটি নকল ছিল ।

সত্য বিচারে মানুষ তার নিজের বিচারকে খুব কম অনুসরণ করে । সমষ্টির সমর্থনের আশায় সামষ্টিকের মিথ্যেকেই প্রতিদিন এমন করে বড় সত্য ভেবে অনুকরণ করে ৷

আজকের সমাজ, বিশ্ব এবং সামাজিক মিডিয়া তার বাস্তব উদাহরণ ।

#সংগৃহীত

29/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

14/01/2024

এই দেশে মানুষ পানি কিনে খায়, অথচ একটু বুদ্ধি খাটালেই ফ্রিতে পানি পাওয়া যায়...

পানির বোতলে বিঙ্গাপন দিন, কোম্পানিগুলো বিঙ্গাপনের জন্য টাকা দিবে। মানুষ ফ্রিতে পানি পাবে, হাতে হাতে কোম্পানির নামও ছড়িয়ে পড়বে। বিঙ্গাপন থেকে আপনার আয়ও হবে...

13/01/2024

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"
সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।
শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!
হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।
শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।
"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।
- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।
-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"
হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।
শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।
হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।
ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।
প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।
চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।
-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"
ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।
প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"
মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।
বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"
মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"
হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।
শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"
হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"
শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"
-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"
-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।।
মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।
# সংগৃহীত

14/12/2023

🔊 I.O.U এর পূর্ণ বাক্য হলো

I owe you ( আমি তোমার কাছে ঋনী).

29/11/2023

Student কে বুঝালাম

Was মানে ছিলো
Had মানেও ছিলো

তাহলে প্রশ্নে যদি থাকে

"আমার বাবার একটা গরু ছিলো "
উওর কি হবে?

সে বললো

My father was a cow 🤦‍♂️😁 ❌

কেমনটা লাগে 😁😁
তারপর ওর বাবার সম্মান বাঁচানোর জন্য বললাম 🎙️

Was তখনই ব্যবহার করা হবে যখন subject কে বুঝাবে
আর Had বসবে তখন, যখন subject এর ছিলো বুঝাতে
অর্থাৎ
Was = subject ছিলো ( He was a Doctor)
Had = subject এর ছিলো

তারপর সে লিখলো
My father had a cow ✔️

26/11/2023

🔶 একনজরে দেখে নিন আপনাদের রেজাল্ট অনুসারে কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন🔶

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে কত পয়েন্ট লাগে.....


⭕ ঢাকা বিশ্ববিদ্যালয়:
SSC HSC total GPA(৪র্থ বিষয় সহ)
Group & Unit:
বিজ্ঞান - A – 3.50 +3.50 মোট 8.00
মানবিক - B – 3.00 +3. মোট 00 7.50
ব্যবসায় - C – 3.50 +3.50 মোট 7.50
চারুকলা E – 3.00 +3.00 মোট 6.50

বিঃদ্রঃ HSC তে কোন বিষয়ে সি,ডি অথবা এক্সট্রা সাব্জেক্টে ফেল তারা নিজ ইউনিট ব্যতীত বিভাগ পরিবর্তন করে অন্য ইউনিটে পরীক্ষা দিতে পারবেন না৷

⭕ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়:

SSC - HSC total GPA with 4th sub:
A (গাণিতিক ও পদার্থবিষয়ক)– 4 4
8.00(CSE & ICT =9.00)
B (সমাজ বিজ্ঞান অনুষদ)– 3.50 3.50
8.00 (Law =9.00) [ ইংরেজিতে অবশ্যই A- থাকা লাগবে ]
C (কলা ও মানবিক)– 3.50 3.50
8.00 ( ইংরেজিতে B গ্রেড না থাকলে সাব্জেক্ট আসবে না)
D (জীববিজ্ঞান)– 4 4 9.00
E (বিজনেস স্টাডিজ)– 3.75 3.75 8.50
(science 4 4 =9 )

⭕ রাজশাহী বিশ্ববিদ্যালয়:

বিজ্ঞান- ৮.০০
বানিজ্য- ৭.৫০
মানবিক- ৭.০০
👉 কিন্তু রাজশাহীর প্রাথমিক আবেদনে সিলেক্ট হতে চাইলে এইচএসসিতে বিজ্ঞান বিভাগের ৪.৮০+, মানবিকের ৪.২০+ এবং ব্যবসায় শিক্ষার যেকোনো পয়েন্ট হলেই হবে৷

⭕ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়:

*বিজ্ঞান বিভাগের জন্য SSC&HSC তে সর্বনিম্ন ৩.৫ ( A ইউনিটে ৪ থাকতে হবে) পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৮
*মানবিক বিভাগের জন্য SSC& HSC তে সর্বনিম্ন ৩.০০ পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৭.৫
*ব্যবসায় বিভাগের জন্য - SSC& HSC টে সর্বনিম্ন ৩.৫ পয়েন্ট থাকতে হবে এবং মোট GPA ৮
Shahriar's English Point

⭕ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ⭕

বিজ্ঞান - ৩.৫০ ৩.৫০ করে মোট ৮ থাকতে হবে
মানবিক - ৩.০০ ৩.০০ করে মোট ৬ থাকতে হবে
ব্যবসায় - ৩.৫০ ৩.৫০ করে মোট ৬.৫০ থাকতে হবে

⭕ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ

বিজ্ঞান - মোট GPA ৭
মানবিক - মোট GPA ৬
ব্যবসায় - মোট GPA ৬.৫

শেয়ার করে রাখতে পারেন।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Payra Chattar, Rangpur
Rangpur
5400