27/08/2026
সুরে সুরে মুগ্ধতা, হৃদয়ে প্রশান্তি 🌿❤️
গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রিয় ম্যাডামের কণ্ঠে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে হৃদয় ছোঁয়া ইসলামি সঙ্গীত পরিবেশনা যেন এক অপূর্ব আবেগের আবেশ ছড়িয়ে দিয়েছিল চারপাশে।
তাঁর কণ্ঠের মাধুর্য, সুরের গভীরতা আর পরিবেশনার আন্তরিকতায় মুহূর্তেই মুগ্ধ হয়ে যায় উপস্থিত সবাই। হৃদয় ছুঁয়ে যাওয়া সেই পরিবেশনা শ্রোতাদের মনে জাগিয়ে তোলে ভালোবাসা, শ্রদ্ধা ও প্রশান্তির স্বর্গীয় অনুভূতি।
#সীরাতুন্নবীঅনুষ্টান
#গোবিন্দগঞ্জমহিলাডিগ্রীকলেজ
#কালচারালসোসাইটি
#গোবিন্দগন্জগাইবান্ধা