Police Lines School & College, Rangpur পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Police Lines School & College, Rangpur পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর

Police Lines School & College, Rangpur পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর School and College
(1)

দেশব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬"রংপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৬:দেশব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা ...
19/09/2026

দেশব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬"

রংপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৬:
দেশব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে আয়োজিত এ অভিযানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি সদস্য, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সম্মিলিতভাবে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, বারান্দা, মাঠ, আশপাশের এলাকা এবং বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয় এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।

অভিযানে শিক্ষকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, সম্মিলিতভাবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

শিক্ষার্থী, বিএনসিসি, শিক্ষক ও কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এ অভিযান শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী ও নির্দেশনা।
18/09/2026

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী ও নির্দেশনা।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এ বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের শুভাগমন উপলক্ষে প্...
12/09/2026

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এ বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের শুভাগমন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে সৌজন্যমূলক পরিচিতি সভা শৈলীভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ প্রতিষ্ঠানের শিক্ষকগণকে দিক নির্দেশনা প্রদানসহ দায়িত্বশীল হওয়ার জন্য আহবান জানান। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সকল প্রকার সহযোগিতা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর মহোদয়। তিনি প্রতিষ্ঠানের কল্যাণে দিক নির্দেশনা প্রদান করেন এবং সম্মানিত ডিআইজি মহোদয়ের আগমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: ওবায়দুল আনোয়ার। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জনাব মো: জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর (প্রশাসন ও অর্থ), উপাধ্যক্ষ প্রশাসন জনাব আ. ন. ম বাবর আলী, উপাধ্যক্ষ একাডেমিক, স্কুল শাখা জনাব মো: আব্দুল মোতালেব। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপাধ্যক্ষ একাডেমিক, কলেজ জনাব মো: জাহাঙ্গীর আলম।

জুনিয়র বৃত্তি পরীক্ষা- ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। ইং শা আল্লাহ, আশা করি গত বছরের ন্যায় এবারও শিক্ষার্থী...
08/09/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা- ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন।
ইং শা আল্লাহ, আশা করি গত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীরা সাফল্যের শীর্ষে থাকবে।

স্বপ্ন দেখো। প্রস্তুতি নাও। সফল হও।
#পুলিশলাইন্সপরিবার

জন্মাষ্টমী উপলক্ষে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬-এ বিভিন্ন ...
08/09/2026

জন্মাষ্টমী উপলক্ষে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা-২০২৬-এ বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্ত কৃতী প্রতিযোগীদের মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষায় আরও উৎসাহিত করা হয়।
সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
#পুলিশলাইন্সপরিবার

06/09/2026

পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুন্দর আগামী। শিক্ষার্থীদের পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

একাদশ শ্রেণি শিক্ষার্থী ভ‌র্তি বিজ্ঞ‌প্তি
01/09/2026

একাদশ শ্রেণি শিক্ষার্থী ভ‌র্তি বিজ্ঞ‌প্তি

প্রেস বিবৃতি
27/08/2026

প্রেস বিবৃতি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ এর নোটিশ
25/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ এর নোটিশ

Address

Police Line Road
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Police Lines School & College, Rangpur পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Police Lines School & College, Rangpur পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর:

Shortcuts

Share

Category