04/05/2022
ভালো করার কিছু পরামর্শ
১) শব্দের অর্থ শিখো , যত পারা যায় । অনেকেই বলে , মনে থাকে না ।
কিছু ভুলে যাবে এটাই স্বাভাবিক । সে জন্য পড়া থামাবে না । যা গিয়ে যা থাকে তাই লাভ । শব্দের অর্থ না জানলে তুমি লিখতে পারবে না । আর এটি একটি চলমান প্রক্রিয়া । শব্দ শেখার মধ্যেই থাকো । হোক অল্প ।
২) কিছু টেকনিক্যাল শব্দ/শব্দ গুচ্ছ মনে রাখতে হবে । যেমন ‘ধনী গরীব নির্বিশেষে’ - এর ইংরেজি হবে Irrespective of rich and poor. যদি তুমি অন্যভাবে বলো তাহলে মান সম্পূর্ণ হবে না ।
৩) ইংরেজি বাক্য লেখার সময় তোমাকে Preposition ব্যবহার করতে হয় । এতে অনেকেই ভুল করে । তাই শুদ্ধ বাক্য লিখতে হলে এজন্য Preposition গুলোর বাংলা অর্থ ও সাধারণ ব্যবহার জেনে নিতে হবে । অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে ।
৪) Tense সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে । এটা ছাড়া কিছু করার নেই । ১২টি টেন্সের বাংলা সংজ্ঞা,চেনার উপায়, গঠন প্রণালিসহ ভালো করে পড়ে নিবে যেন বাক্য দেখলেই তুমি বুঝতে পারো কোন Tense অনুযায়ী লিখতে হবে । ধরো তুমি বলতে চাচ্ছো ‘ কাল স্কুলে যাব,’ এটি যদি এভাবে লিখ -I was go to school তাহলে কি হলো? যিনি খাতা দেখবেন তিনি অজ্ঞান হয়ে যাবেন । কাউকে অজ্ঞান করার অধিকার তোমার নেই । তাই ভালো করে Tense পড়ো ।
চলবে..