RAR Math & Science Hub

RAR Math & Science Hub Managed by Rezwan Ahmed Rizvi, ChE'25,BUET. DU,JU,KUET,RUET,BUTEX,SUST,GAU☑️

Eid Mubarak 🌙
30/03/2025

Eid Mubarak 🌙

27/12/2024

🔸কুলম্বের সূত্র:-দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল,আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
এই বল আধানদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।

★এর সীমাবদ্ধতা নিম্নরূপ:-

১.এটি বিন্দু চার্জের জন্য প্রযোজ্য,বিস্তৃত চার্জের জন্য প্রযোজ্য নয়
২.এটি স্থির চার্জের জন্য প্রযোজ্য,গতিশীল চার্জের জন্য প্রযোজ্য নয়।

🔹তড়িৎ ক্ষেত্র:-কোন চার্জিত বস্তুর যে অঞ্চলব্যাপী তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বজায় থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে।

🔸তড়িৎ প্রাবল্য:-একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলে।

🔹তড়িৎ বিভব:-অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে।

25/12/2024

🔰সংখ্যা পদ্ধতির যোগ করার নিয়মঃ-

১.যোগফল ভিত্তি থেকে ছোট হলে যা আসবে তাই বসবে।

২.যোগফল ভিত্তির সমান হলে, যোগফল হবে ০ এবং ক্যারি ১ থাকবে, যা পরবর্তী ঘরের সাথে যোগ হবে।

৩.যোগফল ভিত্তি থেকে বড় হলে, যোগফল ভিত্তি থেকে বিয়োগ করে বিয়োগফন বসাতে হবে এবং ক্যারি ১ পরবর্তী ঘরের সাথে যোগ করতে হবে।

🔰সংখ্যা পদ্ধতির বিয়োগ করার নিয়মঃ-

১.উপরের সংখ্যা বড় হলে বিয়োগফল যা আসবে, তাই বসবে।

২.উপরের সংখ্যা ছোট হলে তার সাথে ভিত্তি যোগ করে বিয়োগ করতে হবে এবং ক্যারি ১ থাকবে যা পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ করতে হবে।

17/12/2024

🔰ফাজানের নীতি সম্পর্কিতঃ-

যে শর্ত দ্বারা ফাজানের নীতি নির্ধারিত হয়,তাকে ফাজানের নীতি বা সূত্র বলে।

ফাজানের নীতির শর্ত সমূহ:-

১.ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে:একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায় কিন্তু নিচ থেকে উপরে গেলে ক্যাটায়নের আকার হ্রাস পায়।ফলে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় এবং সমযোজী ধর্ম বেড়ে যায়।

২.অ্যানায়নের আকার বৃহৎ হলে:একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমানবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অ্যানায়নের আকার বৃদ্ধি পায়।ফলে পোলারায়ন ক্ষমতা বেড়ে যায় এবং সমযোজী ধর্ম বৃদ্ধি পায়।

৩.ক্যাটায়নের চজি বৃদ্ধির প্রভাব:যেকোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়।অর্থাৎ সমযোজী ধর্ম বেড়ে যায়।

৪.অ্যানায়নের চার্জ বৃদ্ধির প্রভাব:যেকোনো পর্যায়ের ডান থেকে বাম থেকে গেলে ঋণাত্মক বৃদ্ধির সাথে সাথে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়।অর্থাৎ সমযোজী ধর্ম বেড়ে যায়।

৫.পরিবর্তনশীল জারন অবস্থার ক্ষেতে:বেশি চার্জের ক্যাটায়নসমুহের পোলারায়ন ক্ষমতা বেশি।অর্থাৎ সমযোজী ধর্ম বেশি।

৬.d ও f অরবিটালে e থাকলে:d ও f অরবিটালে ইলেকট্রন থাকলে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়।যেমন:NaCl এর চেয়ে CuCl এর পোলারায়ন ক্ষমতা বেশি।কারণ CuCl যৌগে d অরবিটাল আছে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
15/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

12/12/2024

🔰বিভিন্ন মতবাদের আলোকে এসিড ও ক্ষারঃ

১.আরহেনিয়াস মতবাদ:-
এসিড: জলীয় দ্রবণে H+ দান করে।
‌‌ ক্ষারক: জলীয় দ্রবণে OH- দান করে।

২.ব্রনস্টেড-লাউরি মতবাদ:-
এসিড: H+ দান করে।
ক্ষারক: H+ গ্রহণ করে।

৩.লুইস মতবাদ:-
এসিড:নিঃসঙ্গ ইলেকট্রনজোড় গ্রহণ করে।
ক্ষারক:নিঃসঙ্গ ইলেকট্রনজোড় দান করে।

🔸গড় বেগ:-দুই বা ততোধিক গ্যাস  অনুর বেগের গড়মানকে গড়বেগ বলে।🔸বর্গমূল গড় বর্গবেগ:-দুই বা ততোধিক গ্যাস অনুর বেগের গড় বর্...
07/12/2024

🔸গড় বেগ:-দুই বা ততোধিক গ্যাস অনুর বেগের গড়মানকে গড়বেগ বলে।

🔸বর্গমূল গড় বর্গবেগ:-দুই বা ততোধিক গ্যাস অনুর বেগের গড় বর্গমানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বলে।

🔸সম্ভাব্য সর্বাধিক বেগ:-কোন গ্যাসের বেশির ভাগ অনু গুলো যে বেগে গতিশীল তাকে সম্ভাব্য সর্বাধিক বেগ বলে।

05/12/2024

🔰 STP সম্পর্কিত:-(Standard Temperature and Pressure)
চাপ,P= 1 atm = 76cm(Hg) = 101325 Pa
আয়তন,V= 22.414 L
তাপমাতা,T= 0°C = 273K
গ্যাসের মোলার আয়তন= 22.414 L/mol

🔰 NTP সম্পর্কিত:-(Normal Temperature and Pressure)
চাপ,P= 1 atm = 76cm(Hg) = 101325 Pa
আয়তন,V= 24.055 L
তাপমাতা,T= 20°C = 293K
গ্যাসের মোলার আয়তন= 24.055 L/mol

🔰 SATP সম্পর্কিত:-(Standard Atmospheric Temperature and Pressure)
চাপ,P= 1 atm = 76cm(Hg) = 101325 Pa
আয়তন,V= 24.789 L
তাপমাতা,T= 25°C = 298K
গ্যাসের মোলার আয়তন= 24.789 L/mol

02/12/2024

🔰 অজানা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যঃ

১. H এর অপর নাম দুষ্ট মৌল

২. সবচেয়ে হালকা মৌলের নাম H

৩. সবচেয়ে হালকা ধাতুর নাম Li

৪. সবচেয়ে মূল্যবান/দামী বাতুর নাম Cf

৫. সবচেয়ে নমনীয় ধাতুর নাম Pt

৬. সবচেয়ে ভারী ধাতুর নাম Os

৭. সবচেয়ে ভারী মৌলের নাম U

৮. সবচেয়ে উচ্চ গলনাংক বিশিষ্ট ধাতুর নাম W

৯. সবচেয়ে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ধাতুর নাম Pb

১০. পৃথিবীর সর্ববৃহৎ অন্তর নাম ফুলারিন

02/12/2024

🔰প্রমাণ বা স্বাভাবিক তাপমাত্রা কাকে বলে?

উত্তর:যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা পানি জমে বরফ হয় তাকে প্রমাণ তাপমাত্রা বলে।

প্রমাণ তাপমাত্রা,T=0°C=273k

🔰প্রমান বা স্বাভাবিক চাপ কাকে বলে?

উত্তর:প্রমাণ তাপমাত্রায় 45° সমুদ্র অক্ষাংশে 76cm/760mm/0.76m উচ্চতায় বিশুদ্ধ পারদ স্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ চাপ বলে।

প্রমাণ চাপ,P=1 atm=101325 Pa

🔰প্রমাণ আয়তন কাকে বলে?

উত্তর:প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের এক মোল যে আয়তন দখল করে তাকে প্রমাণ আয়তন বলে।

প্রমাণ আয়তন, V=22.4 L

01/12/2024

🔰প্রোগ্রাম তৈরির ধাপগুলোর সংক্ষিপ্ত বর্ণনা:-

★সমস্যা নির্দিষ্টকরণ: প্রোগ্রামটি যে, সমস্যা সমাধানের জন্য রচনা করা হবে, সে সমস্যাটির একটি পরিষ্কার বর্ণনা তৈরি করা হয়। সমস্যাটির ইনপুট ও আউটপুট কী হবে ইত্যাদি এ ধাপে নির্ধারণ করতে হয়।

★সমস্যা বিশ্লেষণ: সমস্যা সমাধানের জন্য কী করণীয় তা পর্যালোচনা করে বিশ্লেষণ করা হয়। একাধিক সমাধান থাকলে ব্যবহারকারীর জন্য কোনটি বেশি উপযুক্ত তা পর্যালোচনা করে দেখতে হয়।

★প্রোগ্রাম ডিজাইন: সমস্যা বিশ্লেষণের পর এ ধাপের কাজ শুরু হয়। অ্যালগরিদমও ও ফ্লোচার্ট-এর সাহায্যে প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করাকে প্রোগ্রাম ডিজাইন বলা হয়। প্রোগ্রাম উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রোগ্রাম ডিজাইন।

★প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং: কম্পিউটারের বোধগম্য ভাষায় প্রোগ্রাম রচনাকে কোডিং বলা হয়। সমস্যা সমাধানের জন্য তৈরিকৃত ফ্লোচার্ট ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় বিবেচনা করে কম্পিউটারের ভাষায় নির্দেশসমূহ সাজিয়ে প্রোগ্রাম রচনা তথা কোডিং করতে হয়।

★প্রোগ্রাম বাস্তবায়ন: প্রোগ্রাম রচনার পর সম্পূর্ণ প্রোগ্রাম পরীক্ষা করে দেখতে হয়। এ সময় প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে সম্পূর্ণভাবে তৈরি করে নেয়া হয়।

★প্রোগ্রাম ডকুমেন্টেশন: ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Program বলা হয় এবং এ প্রোগ্রামকে ভবিষ্যতে রক্ষণের জন্য লিপিবদ্ধ করতে হয়। এ লিপিবদ্ধকরণকে প্রোগ্রাম লেখ্য বা ডকুমেন্টেশন বলা হয়। ডকুমেন্ট তৈরি করা থাকলে পরবর্তী আপডেটেড ভার্সন তৈরি করতে সুবিধা হয়।

★প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ: বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্তন, পরিবর্ধন, প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজের অন্তর্ভুক্ত।

Address

Rangpur

Telephone

+8801765935018

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAR Math & Science Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RAR Math & Science Hub:

Shortcuts

Share