07/06/2022
*** Rangpur Division Students' Welfare Association-RaDSWA Campus Ambassador Recruitment ***
RaDSWA কি?
রংপুর বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক সহযোগিতা প্রদানকারী একটি প্রতিষ্ঠান হলো RaDSWA.RaDSWA এর মূল প্রতিপাদ্য হলো- Learn & Teach.শিক্ষার্থীরা পড়বে এবং তারাই শেখাবে তাদের সহপাঠীদের।
RaDSWA এর কাজ কি?
রংপুর বিভাগের যেসব শিক্ষার্থী বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন স্কুল -কলেজে ছড়িয়ে আছে তাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসায় RaDSWA এর অন্যতম উদ্দেশ্য। যেখানে শিক্ষার্থীরা তাদের ক্লাস নোট শেয়ারের পাশাপাশি,সফট স্কিল যেমনঃ কমিউনিকেশন স্কিল,লিডারশীপ স্কিল, টিম ম্যানেজমেন্ট স্কিল গ্রো করার সুযোগ পাবে।অনলাইনে প্রদত্ত নোট এবং সুযোগ সুবিধা গুলো আর্থিক সমস্যার কারণে অফলাইনে থাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে RaDSWA.
নটরডেম,সেন্ট জোসেফ, হলি ক্রস এর মতো স্বনামধন্য যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য পরীক্ষা দিতে হয় তার প্রশ্ন প্যাটার্ন কেমন হয় তা নিয়ে ধারণা দেওয়া হয়।কলেজ জীবন শেষে ভর্তি যুদ্ধ নামক যে প্রক্রিয়াটি রয়েছে সেখানে রংপুর শিক্ষার্থীদের পিছিয়ে পড়া রোধে তাদের অ্যাডমিশন গাইডলাইন,অ্যাডমিশন টিপস শেয়ার এবং অ্যাডমিশন সময়ে যেকোনো সাপোর্ট দিতে কাজ করবে RaDSWA.
অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো টেক জায়ান্ট এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে জব পাওয়ার টিপস এবং ইন্টারভিউ প্রসিডিওর নিয়েও RaDSWA লাইভ সেশন এর আয়োজন করে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রসিডিওর নিয়ে কাজ করছে RaDSWA.মেডিকেল শিক্ষার্থীদের MD,FCPS,PLAB,MRCP প্রভৃতি পরীক্ষাগুলোর গাইডলাইন প্রদান করবে RaDSWA.
ডিজিটাল বাংলাদেশের সাথে রংপুর বিভাগের শিক্ষার্থীদের অ্যাডাপ্ট করাতে কাজ প্রোগ্রামিং,রোবোটিকস, এ আই,মেশিন লার্নিং প্রভৃতি বিষয়গুলোকে ফোকাস করে RaDSWA আইটি ক্লাব প্রতিষ্ঠা করেছে।এছাড়াও রংপুর বিভাগের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ও তাদের স্কিল গুলো সবার সামনে তুলে ধরার জন্য RaDSWA স্কিল ডেভেলপমেন্ট কমিউনিটি তৈরী করেছে।
বুঝতে পারলেন তবে কেন যুক্ত হবেন রাদসা এর সাথে?
এবার আসি কারা কারা এপ্লাই করতে পারবেন-
১.আপনার হোমটাউন যদি রংপুরে হয় কিংবা আপনি যদি রংপুরে পড়াশোনা করেন।
২.আপনি যদি স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন।
৩.আপনার যদি শেখা ও শেখানোর মানসিকতা থাকে।
৪.আপনার যদি নিয়মের প্রতি শ্রদ্ধাবোধ থাকে।
ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের কাজ কি হবে?
১.নিজের হ্যান্ডনোট,নলেজ,অ্যাকাডেমিক ও এডুকেশনাল নলেজ শেয়ার করতে হবে আমাদের Share With RaDSWA গ্রুপে।আপনার বিশ্ববিদ্যালয় এ ভর্তির আপডেট নিউজ ও গাইডলাইন শেয়ার করতে হবে।
কাজ বলতে এতটুকুই!
আপনার যা যা সুবিধা হবে-
১.আপনি যদি স্কুল শিক্ষার্থী হন তবে স্বনামধন্য কলেজ গুলোতে ভর্তির গাইডলাইন ও আপডেট নিউজ পাবেন রাদসা থেকে।পাবেন আপনার ক্লাসের অ্যামেজিং হ্যান্ডনোট ও টিপস।
২.আপনি যদি কলেজ শিক্ষার্থী হন তবে স্বনামধন্য কলেজ গুলোসহ পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের হ্যান্ডনোট পাবেন শেয়ার উইথ রাদসা গ্রুপ থেকে।অ্যাডমিশন গাইডলাইন,অ্যাডমিশন সাপোর্ট, বাইরের দেশের স্কলারশিপ সম্পর্কে ধারণা পাবেন রাদসা থেকে।
৩.আপনি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের হয়ে থাকেন তবে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি প্যাসিভ ইনকাম ওয়ে সম্পর্কে ধারণা, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের টিপস,বিসিএস টিপস,এম ডি, প্লাব,এম আর সিপি ইত্যাদি এক্সামের টিপস।
৪.সফট স্কিল(কমিউনিকেশন, পাব্লিক স্পিকিং, টিম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, লিডারশীপ ইত্যাদি) গ্রো করার সুযোগ।
৫.লেখালেখি, ভিডিও মেকিং,কন্টেন্ট মেকিং এক্সপেরিয়েন্স থাকলে সেন্ট্রাল টিমের সাব টিমে কাজ করার সুযোগ।
৬.পারফরম্যান্স ভালো হলে সেন্ট্রাল টিমের সাথে কাজ করার সুযোগ।
আরো রয়েছে দারুণ সব মান্থলি সারপ্রাইজ! তাহলে আর দেরী কিসের? এপ্লাই করুন এক্ষুণি।
এপ্লাই এর লাস্ট ডেট-
জুনের ২৫,২০২২ইং
রেজিষ্ট্রেশন একদম ফ্রি!!!
রেজিষ্ট্রেশন ফর্মঃ
https://docs.google.com/forms/d/1gkI1RIRELUGQZjkf9Vw_zLJEd07UpUnHTPV4AdPik0k/edit?usp=sharing