মিলিনিয়াম চাইল্ড স্কুল

মিলিনিয়াম চাইল্ড স্কুল 01891159132

_নোটিশ.❗
23/08/2026

_নোটিশ.❗

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..-আজ দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় দিন।মনোরম পরিবেশ ও সুশৃংখল ভাবে পরীক্ষ...
13/08/2026

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..

-আজ দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় দিন।

মনোরম পরিবেশ ও সুশৃংখল ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য শিক্ষার্থী, শিক্ষকগণ এবং অভিভাবকদের অনেক অনেক ধন্যবাদ ।
আমরা সর্বদাই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

-মোঃ হেলাল মিয়া
কো-অর্ডিনেটর
মিলিনিয়াম চাইল্ড স্কুল

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়.. আজ থেকে আমাদের বিদ্যালয়ে 'দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা' শুরু হয়েছে। 📝​মূল্যায়ন পর...
12/08/2026

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..

আজ থেকে আমাদের বিদ্যালয়ে 'দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা' শুরু হয়েছে। 📝

​মূল্যায়ন পরীক্ষা মূলত শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধা যাচাইয়ের একটি নিয়মিত অংশ। সকল শিক্ষার্থী যেন ভয়মুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

​প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আত্মবিশ্বাসের সাথে নিজের সেরাটা দাও। সকল অভিভাবকের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

-মু.আবু নাঈম
প্রধান শিক্ষক
মিলিনিয়াম চাইল্ড স্কুল

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..'জুলাই' মাসের মাসিক মূল্যায়ন পরীক্ষার্থীর কিছু স্থিরচিত্র।বি.দ্র: আগামীকাল থেক...
11/08/2026

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..

'জুলাই' মাসের মাসিক মূল্যায়ন পরীক্ষার্থীর কিছু স্থিরচিত্র।

বি.দ্র: আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 'দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা' (দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণী)।

-প্রিয় শিক্ষার্থী,
তুমি তোমার ভাবনার চেয়েও বেশি শক্তিশালী। এতদিনের রাতজাগা পরিশ্রম, রিভিশনের প্রতিটি পাতা তোমার সাথেই আছে।
ভয় পেও না—তুমি তৈরি।

-মু. আবু নাঈম
প্রধান শিক্ষক
মিলিনিয়াম চাইল্ড স্কুল

_​জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা!আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় ও মেধাবী শিক্ষার্থী মায়সারাহ ওয়াজিহা মুহু-কে জন্মদিনের...
10/08/2026

_​জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা!

আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রিয় ও মেধাবী শিক্ষার্থী মায়সারাহ ওয়াজিহা মুহু-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
তোমার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পড়াশোনা ও জীবনের প্রতিটি পদক্ষেপে উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিদ্যালয়ের নাম সর্বদা উজ্জ্বল করে এভাবে এগিয়ে যাও।

​—শুভেচ্ছায়
মিলিনিয়াম চাইল্ড স্কুল পরিবার

08/08/2026

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..

-প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকমণ্ডলী,
আসসালামু আলাইকুম/আদাব।
আজ আমাদের বিদ্যালয়ের জুলাই মাসের মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।

-মো: হেলাল মিয়া
কো-অর্ডিনেটর
মিলিনিয়াম চাইল্ড স্কুল

_মসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফলের জন্য...
👉🏻CLECK HERE TO VIEW ..👇🏻

_নিয়োগ বিজ্ঞপ্তি.❗
30/07/2026

_নিয়োগ বিজ্ঞপ্তি.❗

_​উৎসবমুখর পরিবেশে মিলিনিয়াম চাইল্ড স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা! 🌸🎉​আজ মিলিনিয়াম চাইল্ড স্কুলের জন্য ...
30/07/2026

_​উৎসবমুখর পরিবেশে মিলিনিয়াম চাইল্ড স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা! 🌸🎉

​আজ মিলিনিয়াম চাইল্ড স্কুলের জন্য এক অনন্য ও গর্বের দিন। এবছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমি (বীর প্রতীক)।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকসহ সকল গুণী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
​বৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, "আজকের এই সাফল্য কেবল একটি সূচনা। তোমাদের সুশিক্ষা ও সৎ চরিত্র নিয়ে সামনের দিনগুলোতে দেশের জন্য কাজ করে যেতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াই যেন হয় জীবনের মূল লক্ষ্য।"

​একই সাথে তিনি শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদিতপ্রাণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে শিক্ষক সমাজকে আগামী প্রজন্ম গড়ার কারিগর হিসেবে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

​শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় মিলিনিয়াম চাইল্ড স্কুল আরও বহুদূর এগিয়ে যাবে—এই আমাদের প্রত্যাশা।

-হুমায়ুন আহমেদ (রাব্বী)
তথ্য ব্যবস্থাপক
মিলিনিয়াম চাইল্ড স্কুলুল

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..-আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সুশিক্ষা ও নিয়মিত তদারকির অংশ হিসেবে আয়োজি...
27/07/2026

_মেধা ও প্রতিভা বিকাশের অনন্য শিক্ষালয়..

-আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সুশিক্ষা ও নিয়মিত তদারকির অংশ হিসেবে আয়োজিত ‘জুলাই মাসের মাসিক মূল্যায়ন পরীক্ষা’ সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খুব দ্রুতই উত্তরপত্র মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। আমরা আশা করি, এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষক ও অভিভাবক উভয়ই শিক্ষার্থীদের অর্জিত অগ্রগতি এবং যেসব জায়গায় আরও যত্ন প্রয়োজন, তা সহজে চিহ্নিত করতে পারবেন।

আমাদের সকল প্রিয় শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত উন্নতি কামনা করছি।

-মু. আবু নাঈম
প্রধান শিক্ষক
মিলিনিয়াম চাইল্ড স্কুল

24/07/2026

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Pirgachha
Rangpur
5450

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিলিনিয়াম চাইল্ড স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category