23/05/2025
জেনে নিন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ১০ গণিতবিদের সম্পর্কে
আপনি কি জানেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ১০ গণিতবিদের সম্পর্কে ?
বিশ্বের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত অনেক গনিতবিদের জন্ম হয়েছে তাঁদের প্রত্যেকেই গনিতের কঠিন সমস্যা গুলোর সমাধান এবং সূত্র তৈরি করেছেন। সুতরাং, তাঁদের প্রত্যেকের কাছেই আমারা কৃতজ্ঞ । তবে একটি বিষয় গণিত এর সূত্র ,সমস্যা যেমন বেশি ঠিক তেমনি মেধাবী গণিত বিদ এর সংখ্যা রয়েছে অসংখ্য আজ আমি আপনাদের সর্বকালের শ্রেষ্ঠ ১০ জন গণিত বিদদের সম্পর্কে বলব ।
চলুন এক নজরে দেখে নেয়া যাক সর্বকালের শ্রেষ্ঠ ১০ জন গণিতবিদদের নামঃ
১. আর্কিমিডিস ( সর্বকালের শ্রেষ্ঠ গনিত ও পদার্থবিদ) ( খ্রিস্টপূর্ব ২১২-২৮৭ ) ।
২. স্যার আইজাক নিউটন ( সর্বকালের শ্রেষ্ঠ গণিত ও পদার্থবিদ) ( ১৬৪৩-১৭২৭) ।
৩. যোহান কার্ল ফ্রেডরিচ গাউস ( সর্বকালের শ্রেষ্ঠ গণিত যুবরাজ ) (১৭৭৭-১৮৮৫) ।
৪. নিওনাদো আয়লার ( সুইজারল্যান্ড – রাশিয়ার শ্রেষ্ঠ গণিতবিদ) (১৭০৭-১৭৮৩) ।
৫. আলবার্ট আইনস্টাইন ( জার্মানির জগতখ্যাত তাত্ত্বিক গণিত ও পদার্থবিদ) (১৮৭৯-১৯৫৫)।
৬. আল-খোয়ারেজমি (এ্যালকজ্যাবরার জনক আরব গণিত সম্রাট ) (৭৮০-৮৫০)।
৭. ইউক্লিড (জ্যামিতির জনক শ্রেষ্ঠ মিশরীয় গনিতবিদ) (খ্রিষ্টপূর্ব ৩২৫-২৬৫)।
৮. কার্ল পিয়ারসন (ইংল্যান্ড শ্রেষ্ঠ গণিত-পরিসংখ্যানবিদ ) (১৮৫৭-১৯৩৬)।
৯. রেনে দেকাতে (স্থানাংক জ্যামিতির জনক ফ্রেন্স গণিত-দার্শনিক) (১৫৯৬-১৬৫০)।
১০. জজ ক্যাণ্টার (রাশিয়ার বিখ্যাত সেটতত্ত্বের জনক গণিত-দার্শনিক ) (১৮৪৫-১৯১৮) ।
১. আর্কিমিডিস (Archimedes) :
আর্কিমিডিস প্রাচীনকালে শ্রেষ্ঠ পদার্থবিদ ও গণিতবিদ ছিলেন । তাঁর জম্ম খ্রিস্টপূর্ব ২৮৭ সালে । পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ গণিতবিদের মধ্যে তিনি ছিলেন তৃতীয় । তিনি সংখ্যাতত্ত্ব ও বীজগণিতের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন । কিন্তু পদার্থবিদ্যা ও জ্যামিতিতে তাঁর অবদান সবচেয়ে বেশি । প্রাচিন পদার্থবিদদের মধ্যে তিনিই প্রথম সার্থকভাবে পদার্থ বিজ্ঞানে গণিত ও জ্যামিতির ব্যাবহার শুরু করেন । তাঁকে অনুসরণ করেই পরবর্তীতে বিজ্ঞানীরা বিজ্ঞানে প্রায় সকল শাখাতে গণিতের ব্যাপক ব্যাবহার শুরু করেন । তিনি খ্রিস্টপূর্ব ২১২ সালে মৃত্যু বরণ করেন ।
তাঁর প্রধান অবদানগুলো হলোঃ
The First law of hydro-statics
The principles of leverage
Floating bodies, spirals,the sand Reckon-er
Measurement of the circle and sphere and cylinder
Inventions like the compound pulley,the hydraulic screw, and war machines.
২. স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton):
স্যার আইজ্যাক নিউটনকে সর্বকালের শ্রেষ্ঠ পদার্থবিদ। পদার্থবিজ্ঞানের প্রয়োজনে যখন যে গাণিতিক সূত্র প্রয়োজন হতো তিনি নিজেই তা আবিষ্কার করে নিতেন । গতিসূত্র ও ক্যালকুলাসের জন্য তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ গণিত বিদের মধ্যে তিনি হলেন দ্বিতীয় একজন। তাঁর জগতবিখ্যাত প্রিন্সিয়া ম্যাথমেটিকা গ্রন্থটি পদার্থবিদ্যার বলবিদ্যার উপর রচিত হলেও এটি মূলত গণিত ভিওিক একটি অমর গ্রন্থ । গণিত পদার্থ হিসেবে ইংল্যান্ডের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্যার আইজাক নিউটন চির অমর হয়ে আছেন । তাঁর জম্ম হয় ৪ জানুয়ারি ১৬৪৬ খ্রীস্টাব্দে England এর Woolsthorpe,Lincolnshire জায়গায় । মৃত্যু ৩১ এ মার্চ লন্ডন,ইংল্যান্ড ।
তাঁর প্রধান অবাদানগুলো হলোঃ
Laws of Motion
Binomial Theorem
Fundamental Theorem of Calculus
Law of Universal of Gravitation
Philosophiae Naturalis Principia Mathematical গ্রন্থ ইত্যাদি ।
৩. জোহান কার্ল ফ্রেডরিচ (Johann Carl Friedrich Gauss):
জোহান কার্ল ফ্রেডরিচ (Gauss) জন্ম গ্রহণ করেন ১৭৭৭ সালে। তিনি গণিতের প্রায় সকল শাখায়ই সবচেয়ে বেশি অবদান রেখেছেন এবং সবচেয়ে বেশি মৌলিক আবিস্কার সম্পাদন করেছেন । তাই তিনি বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদের মর্যাদা লাভ করেছেন । তাঁকে গণিতের যুবরাজ বলা হয় । গণিতশাস্ত্রে তাঁর বিশাল অবদানের জন্য তাঁকে গণিত সম্রাটও বলা হয়ে থাকে । যে গাউস , গণিত নিউটন ও আকিমিডিসকে পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ গণিতবিদ হিসেবে বিবেচনা করা হয় , তিনিই সেই প্রথম স্থান অর্জনকারী জার্মানির যোহান কার্ল ফেডরিচ গাউস । তিনি মুলত বিশুদ্ধ গণিতের রাজা । ছোটবেলা থেকেই তাঁর গণিত মেধার পরিচয় পাওয়া যায় । পরিসংখ্যানে পরিমিত বিন্যাস সৃজনের জন্য তিনি ১৮৫৫ সালে মৃত্যু বরণ করেও পরিসংখ্যানবিদদের কাছে চিরঅমর হয়ে আছেন ।
তাঁর প্রধান আবিষ্কারগুলো হলোঃ
Fundamental Theorem of Algebra
Fundamental Of Statistics
Normal Curve
Fundamental Theorem of Functions of a Complex Variable
Fundamental of the theory of complex numbers
Discovered doubly periodic elliptic Functions
The notion of “”Monotonic”” functions
Law of Least Squares
Differential geometry ইত্যাদি
চলবে . . . .