প্রজ্জলন ম্যাথ একাডেমি

প্রজ্জলন ম্যাথ একাডেমি Welcome to an educational journey. We would love to start the journey with family members like you. Learn with fun.

🔥শূন্য থেকে চূড়ান্ত প্রস্তুতি🔥 🔷SSC-25, এক্সাম ব্যাচ🔷এক কোর্সেই সকল বিষয়ের সম্পূর্ণ পরীক্ষা  ও পরিপূর্ণ প্রস্তুতি। মডেল...
16/09/2024

🔥শূন্য থেকে চূড়ান্ত প্রস্তুতি🔥
🔷SSC-25, এক্সাম ব্যাচ🔷
এক কোর্সেই সকল বিষয়ের সম্পূর্ণ পরীক্ষা ও পরিপূর্ণ প্রস্তুতি।

মডেল টেস্ট দেয়ার মাধমে তৈরি করো পরীক্ষার সময় ব্যবস্থাপনার সহজাত অভ্যাস এবং দূর করো পরীক্ষা-ভীতি।☑️
মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যাচের ব্যবস্থা।✔

SSC এর পূর্বে পরিপূর্ণ প্রস্তুতির শেষ সুযোগ প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার মধ্যবর্তী তিন-চার মাস।
এই সময়টি সঠিক দিকনির্দেশনা অনুযায়ী কাজে লাগাতে পারলে ভালো ফলাফল নিশ্চিত, ইনশাআল্লাহ।

রংপুর মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের অভিজ্ঞ-মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত শিক্ষক পরিষদ দ্বারা পরিচালিত " আনিস একাডেমিক,রংপুর" নিয়ে এসেছে একটি সুপরিকল্পিত কোর্স-
"১৫০ দিনের" এই প্রোগ্রামে থাকছে-
⏺️সকল বিষয়ের উপর সর্বোচ্চ সংখ্যক ৩০+ অধ্যায় ভিত্তিক পরীক্ষা।
⏺️এছাড়াও সকল বিষয়ের পূর্ণাঙ্গ বইয়ের উপর মডেল টেস্ট।
⏺️এছাড়াও থাকছে অধ্যায় ভিত্তিক সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর‼️

কোর্স ফি :
মাত্র ৯,০০০/- (রেগুলার ফি)
তবে ৩১ অক্টোবর ,২০২৪ পর্যন্ত ভর্তিতে থাকছে ১০০০/-ডিসকাউন্টে মাত্র ৮০০০/- এ ভর্তির সুযোগ

🛑 ভর্তির জন্য যোগাযোগ করুন :
➡️ +8801773621927
➡️ +8801767184835
🛑 ঠিকানা :
➡️ শাখা-১: ২ নং এমপি চেকপোস্ট রোড, ভগি বালাপাড়া জামে মসজিদ থেকে ১০০ গজ উত্তরে, উপশহর, রংপুর।
➡️ শাখা-২: খলিফাপাড়া জামে মসজিদ সংলগ্ন(পূর্ব পার্শ্বে), খলিফাপাড়া, রংপুর।

ইনশাআল্লাহ পরিশ্রম ও মেধা দিয়ে সবকিছু জয় করবে।
23/04/2024

ইনশাআল্লাহ পরিশ্রম ও মেধা দিয়ে সবকিছু জয় করবে।

আগামীকাল কিন্তু এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,সকলে আমন্ত্রিত ।সকলের উপস্থিতি কামনা করছি।
08/02/2024

আগামীকাল কিন্তু এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,
সকলে আমন্ত্রিত ।

সকলের উপস্থিতি কামনা করছি।

সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
01/02/2024

সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

20/12/2023

বিসমিল্লাহির রহমানির রহীম , ক্যাডেট ২০২৩ বিদায়ী শিক্ষার্থীদের জন্য কোচিং কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কোচিংয়ের সম্মানিত পরিচালক এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের কে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আগামী বৃহস্পতিবার আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা এই কোচিংয়ে পড়েছি এবং এই কোচিংয়ের প্রতিটি শিক্ষকবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র কোচিং থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। সকল ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কোচিংয়ের সকল শিক্ষকবৃন্দের দীর্ঘায়ু কামনা ও সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - আসসালামু আলাইকুম

20/12/2023

যেতে নাহি দিব । হায় , তবু যেতে দিতে হয় ,
তবু চলে যায় ।

তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ-বিদায়। মাত্র তিন অক্ষর। কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা। শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ণ হয়ে ওঠে। এমন কেন হয়? কারণ এই যে,বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। বিদায় জীবনে শুধু একবারই নয়, এক জীবনে মানুষকে সম্মুখীন হতে হয় একাধিক বিদায়ের। সে-ই যে জন্ম লগ্ন থেকে বিদায়ের সূচনা, তারপর জীবন পথের বাঁকে বাঁকে আরো কত বিদায় যে অনিবার্য হয়ে আসে…।

মানবশিশু ভুমিষ্ট হয়েই কাঁদতে থাকে। কেন সে কাঁদে? সে তো কাঁদবেই। এতদিন মায়ের নাড়ির সঙ্গে তার যে বন্ধন ছিল সেটি যে আজ ছিন্ন হল। এভাবে জীবনের পরতে পরতে ছিন্ন হয় আরো কত প্রিয় বন্ধন! শিক্ষাজীবনের সমাপ্তিতে সহপাঠী ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নেয়ার বিষয়টিও এমনি এক নিবিড় বন্ধন ছিন্ন হওয়া, যা খুব সহজে ভোলা যায় না। তবে এ বিদায়ের বেলায় কষ্টের মাঝেও এক রকম আনন্দ থাকতে পারে যদি সান্তনার সংকট না থাকে। এই সান্তনা শিক্ষাজীবনে সফলতার সান্ত্বনা। পক্ষান্তরে, যার সান্ত্বনার সংকট থাকে-অর্থাৎ বিদায়যাত্রী যদি পেছনে তাকিয়ে দেখে যে, ফলাফল ভালো নয়, ভালো করে পড়াশোনা করা হয়নি, সময়ের মূল্যায়ন করা হয়নি তাহলে তার কষ্টটা হয় সবচে বেশি, সবচে তীব্র। এটি এমন এক সত্য, যা খুবই তিক্ত।

মানবজীবনের সর্বশেষ যে বিদায় অবধারিত হয়ে আসে তার নাম মৃত্যু। মৃত্যু এমন এক বিদায়ের নাম, যার দিন-তারিখ কেউ বলতে পারে না। বলা সম্ভব নয়। কুরআন মজিদে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন … ‘কোনো মানুষ জানে না, সে আগামীকাল কী উপার্জন করবে এবং কোনো মানুষ জানে না, সে কোন স্থানে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত।’-সূরা লোকমান ৩৪

শেষ বিদায় যেহেতু সবচেয়ে কষ্টের, সবচেয়ে বিষাদের তাই জীবনের অন্যান্য বিদায়ের সময় শেষ বিদায়ের কথা স্মরণ করতে হবে। যাতে তখন কোনোরূপ পরিতাপ নিজেকে দগ্ধ না করে অতীত জীবনের কর্মের জন্য। তাহলেই জীবনের খন্ড খন্ড বিদায়গুলো সার্থক হয়ে উঠবে নিশ্চয়।

সর্বপরি সকল ছাত্র/ছাত্রী দের এটাই বলতে চাই যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে কখনই কোন ছাত্র/ছাত্রীদের বিদায় দেই না, কারন এই প্রতিষ্ঠান তোমাদের, যখন খুশি তোমরা প্রতিষ্ঠানে আসবে। তোমাদের জন্য প্রতিষ্ঠানের দরজা সবসময় খোলা থাকবে।

28/06/2023

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
🥰 হালকা ঝাপসে 🥰
আজ প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে।
আমাদের ক্যাম্পাসে

''লক্ষ্য টাকার পশু কিনে কুরবানী দেবার আগে,
সর্ব প্রথম কুরবানী দাও মনের পশু টাকে।
প্রকৃত ঈদ পাবে তুমি
ভুলে বিলাস ভোর''
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক

আনিস একাডেমি ও ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা 🐂🐐

Address

Vogibalapara
Rangpur
5401

Alerts

Be the first to know and let us send you an email when প্রজ্জলন ম্যাথ একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share