Carmichael University College, Rangpur

Carmichael University College, Rangpur

Share

Education

13/06/2020

আজ ১৪ জুন, ২০২০খ্রীঃ।
❤❤❤❤ বিশ্ব রক্তদাতা দিবস ❤❤❤❤

স্বেচ্ছায় রক্তদাতা সকলের প্রতি ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 😍

যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাচ্ছেন পর্দার আড়ালে থাকা সেসব মানুষসহ সাধারণ মানুষ যারা রক্তদানে ভয় পায় তাদের ভয় দূর করে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয়,
" #নিরাপদ_রক্ত_জীবন_বাঁচায়"।
স্লোগান:
"Give blood and make the world a healthier place (রক্ত দিন এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ুন)"।

১৮৬৮ সালের এই দিনে জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল লান্ডস্টাইনার (অস্ট্রীয় জীববিজ্ঞানী ও চিকিৎসক) এর। এই নোবেল (১৯৩০) জয়ী বিজ্ঞানী ১৯০০ সালে আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ "A, B, O, AB".
তার জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে এই দিনে উদযাপন করা হয় "বিশ্ব রক্তদাতা দিবস"।

এ দিবসের মূল উদ্দেশ্য হলো -
জনগণকে রক্তদানে উৎসাহিত করা, স্বেচ্ছায় রক্তদানে সচেতন করা, ভয় দূর করা, নতুন নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা। এ দিবস পালনের আরো উদ্দেশ্য দেশের জনগণকে প্রাণঘাতী রক্তবাহিত রোগ হেপাটাইটিস বি, হেপাটাইসিস সি, এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়া রোগ থেকে নিরাপদ থাকার জন্য স্বেচ্ছায় রক্তদান ও রক্তের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

থেকে সুস্থ হওয়া মহৎ প্রাণদের এই মুহুর্তে প্লাজমা দানে সবিনয় অনুরোধ করছি।





BD Blood Donation - রক্তদান ✅

17/05/2020

#ফেসবুক গ্রুপে "ইনভাইট বা এ্যাড" এর বিরক্তির সমাধান জেনে নিন।

ফেসবুকে বন্ধুদের সার্কেলের বিভিন্ন জনের বিভিন্ন গ্রুপে ইনভাইটেশন ও এ্যাড করা ভার্চুয়াল জগতের সবচেয়ে বেশি বিরক্তিকর বিষয়গুলোর মধ্যে একটা। এর কারনে অনেকেই বিরক্ত হয়ে বন্ধুত্ব নষ্ট করে ফেলেন, আনফ্রেন্ড করে দেন, ব্লক মেরে দেন।

কিন্তু খুব সহজেই, ৩/৪ টা ধাপ অনুসরণ করলে আপনি একই বন্ধু বা বিভিন্ন বন্ধুর দ্বারা একই গ্রুপে বারবার এ্যাড হওয়া বা এ্যাড হওয়ার ইনভাইটেশন পাওয়া থেকে মুক্তি পেতে পারেন।

জেনে নেই ধাপগুলো ...

ধাপ - ০১:
প্রথমবার যখন কোনো গ্রুপে এ্যাড হওয়ার ইনভাইটেশন পাবেন। আপনি প্রথমবারেই "Join Group" এ ক্লিক করে গ্রুপে এ্যাড হয়ে যাবেন। এতে আপনার বন্ধু যেমন খুশি হবেন, আবার আপনিও তখন ঐ গ্রুপের সদস্য হয়ে গেলেন।

এরপরেই বাকি কাজটা করতে হবে ...

ধাপ - ০২:
গ্রুপের মেম্বার হওয়ার পরে, গ্রুপে ঢুকে উপরের ডান কর্ণারের "..." এই চিহ্ন তিনটিতে ক্লিক করবেন।
তখন গ্রুপ সম্পর্কে বিভিন্ন Tools আসবে।
যেমন: Following, Pin, Share, Notification, Report ইত্যাদি সহ সবার শেষে আছে "Leave Group".
এই "Leave Group" এ ক্লিক করবেন ...

ধাপ - ০৩:
এই "Leave Group" এ ক্লিক করার পরে "Leave Group?" লেখা আসবে।
সেখানে ৩ টা অপশন দেখবেন -
Leave Group, Cancel, More Options ...

এখান থেকে "Leave Group" এ ক্লিক না করে "More Options" এ ক্লিক করবেন ...

ধাপ - ০৪:
এই স্টেপে এসে "Options" এর মধ্যে তিনটা Option পাবেন।
Leave Group Permanently, Back ও Turn off Notification.
এই তিনটা অপশনের প্রথমটাতে মানে "Leave Group Permanently" তে ক্লিক করবেন।
তখন পারমানেন্টভাবে আপনি সেই গ্রুপ থেকে Leave নিয়ে নিছেন। যার কারনে ঐ গ্রুপের কেউ (এডমিন, মডারেটর, মেম্বার) আর আপনাকে এ্যাড ইনভাইটেশন পাঠাতে পারবেনা। আপনার কাছেও ঐ গ্রুপে এ্যাড হওয়ার ইনভাইটেশন আসবেনা। কিন্তু আপনি চাইলে পরবর্তীতে সেই গ্রুপে এড হতে পারবেন।

#কিন্তু_যদি
ধাপ - ০৩ এর "More Options" এ ক্লিক না করে "Leave Group" এ ক্লিক করেন, তাহলে গ্রুপ থেকে আপনি বের হয়ে যাবেন ঠিকই। একটু পরেই দেখবেন লিস্টের কেউ আবার ইনভাইটেশন পাঠাইছে।
তাই "Leave Group" এ ক্লিক না করে "More Options" এ ক্লিক করবেন।

এর উপকার হচ্ছে ---
Leave Group এ ক্লিক করে বারবার Leave নেওয়ার চাইতে, কষ্ট করে ১/২ মিনিটে মাত্র ৩/৪ টা ধাপ অনুসরণ করে একেবারেই লিভ নিয়ে নিন। অন্তত একই গ্রুপে এ্যাড হওয়ার জন্য বারবার ইনভাইটেশন এর নোটিফিকেশন আসার বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাবেন।

পরিচ্ছন্ন থাকুক ফেসবুক প্লাটফর্ম।

BD Blood Donation - রক্তদান ✅
[ব্লাড গ্রুপে হাজার চেষ্টা করেও মেম্বার এ্যাড করা যায় না, রক্তের প্রয়োজনীয়তায় বুঝতে পারেন সবাই। একটা ফেসবুক গ্রুপের মাধ্যমেও মানুষের পাশে দাড়ানো যায়]

ধন্যবাদান্তে,
Basic ICT Knowledge

01/05/2020

"আপনার দেওয়া এক ব্যাগ রক্ত [Blood]'ই প্রিয়জনের জন্য শ্রেষ্ঠ উপহার"।

তাই, কারো প্রতি যত্নবান হতে চাইলে রক্তদান করে পাশে থাকুন।

রক্তের প্রয়োজনে নিজে রক্তদাতা সার্চ করুন, অন্যকেও অবহিত করুন এবং মানুষের প্রতি যত্নশীল হওয়ার টিকেট লুফে নিন।

https://www.facebook.com/groups/bdblooddonation247

অথবা,

https://www.facebook.com/bdblooddonation247

ধন্যবাদ।

29/04/2020

জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, হারানো বা সংশোধনের আবেদন এখন অনলাইনে!

যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পাননি। তারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

যাদের জন্ম ২০০৩ এর আগে (১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত) তারা স্লিপ নাম্বার, জন্ম তারিখ দিয়ে অনলাইনে এনআইডি কার্ড বের করতে পারবেন।

Step - 01:

মোবাইলে এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম্বার পাওয়ার পদ্ধতি:

মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
NID
লিখে ১০৫ এ প্রেরন করুন।
কিংবা ১০৫ নাম্বারে কল করেও জেনে নিতে পারবেন।

উদাহরণ: (NID 425364 24-10-1998)

ফিরতি এস এম এস এ আপনার কাংখিত আইডি নাম্বার পেয়ে যাবেন।

অথবা,

এই লিংকে প্রবেশ করুন: https://services.nidw.gov.bd/voter_center
তারপর ফর্ম নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে ভোটার তথ্য দেখুন।

Step - 02:

10 সংখ্যা NID Number টি কপি করুন।

অথবা,

এনআইডি নাম্বারটি কপি করুন।

Step - 03:

এই লিংকে প্রবেশ করুন:
https://services.nidw.gov.bd/registration

তারপর রেজিষ্টার এ ক্লিক করুন।

Step - 04:

এনআইডি নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে একাউন্ট তৈরী করুন।
তারপর লগইন করুন।
লগইন করার পর আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এবং সেখান থেকে আপনার এনআইডির কপি ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার তথ্যও পরিবর্তন করতে পারবেন।

নতুন ভোটার হতে চাইলে এই লিংকে প্রবেশ করুন: https://services.nidw.gov.bd/new_voter

------------------------------------------------------------------

#নিম্নের লিংকে ক্লিক করে ভিডিও টি দেখুন আশা করি পেয়ে যাবেন।

https://www.facebook.com/groups/1432471190304441/permalink/2546154765602739/

টিউটোরিয়াল দেখে জেনে নিতে পারেন কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

----------------------------------------------------------------

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কিছু কমন প্রশ্ন এবং তার উত্তর।

১। প্রশ্নঃ কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায়?

উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

২। প্রশ্নঃ কার্ডে কোন সংশোধন করা হলে তার কি কোন রেকর্ড রাখা হবে?

উত্তরঃ সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।

৩। প্রশ্নঃ ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে?

উত্তরঃ জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।

৪। প্রশ্নঃ আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে। কিভাবে তা সংশোধন করা যাবে?

উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।

৫। প্রশ্নঃ বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি?

উত্তরঃ নিকাহনামা ও স্বামীর আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করে NID Registration Wing/ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিস বরাবর আবেদন করতে হবে।

৬। প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন ID Card থেকে স্বামীর নাম বিভাবে বাদ দিতে হবে?

উত্তরঃ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে NID Registration Wing/সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

৭। প্রশ্নঃ বিবাহ বিচ্ছেদের পর নতুন বিবাহ করেছি এখন আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিভাবে সংযুক্ত করতে পারি?

উত্তরঃ প্রথম বিবাহ বিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ে কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

৮। প্রশ্নঃ আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি?

উত্তরঃ এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন অফিসে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উলেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।

৯। প্রশ্নঃ আমার ID Card এর ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কি করা দরকার?

উত্তরঃ এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

১০। প্রশ্নঃ নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?

উত্তরঃ এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকুরীর প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

১১। প্রশ্নঃ নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে?

উত্তরঃ এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/ স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি,ওয়ারিশ সনদ,ইউনিয়ন/পৌর বা সিটি কর্পোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।

১২। প্রশ্নঃ পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কি কি সনদ দাখিল করতে হয়?

উত্তরঃ পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত সনদ দাখিল করতে হবে।

১৩। প্রশ্নঃ ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?

উত্তরঃ শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।

১৪। প্রশ্নঃ আমি বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র ফলে বয়স্ক ভাতা বা অন্য কোন ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোন সরকারী সুবিধা পাচ্ছি না। লোকে বলে ID Card –এ বয়সটা বাড়ালে ঐ সকল ভাতা পাওয়া যাবে?

উত্তরঃ ID Card এ প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতিত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামানিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।

১৫। প্রশ্নঃ একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যায়?

উত্তরঃ সকলের কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে NID Registration Wing/ উপজেলা/ জেলা নির্বাচন অফিস বরাবর পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।

১৬। প্রশ্নঃ আমি পাশ না করেও অজ্ঞতাবশতঃ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদুর্দ্ধ লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কি?

উত্তরঃ আপনি ম্যাজিট্রেট আদালতে এস.এস.সি পাশ করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।

সংগ্রহ: নির্বাচন কমিশন ওয়েবসাইট।


BD Blood Donation - রক্তদান 28/04/2020

আসসালামু আলাইকুম,

"রক্ত দিন, জীবন বাঁচান"।

"আপনার দেওয়া এক ব্যাগ রক্ত [Blood]'ই প্রিয়জনের জন্য শ্রেষ্ঠ উপহার"।

'BD Blood Donation - রক্তদান"
স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ফেসবুক গ্রুপ।

📌 নিম্নের গুগল ফরমটি কোনো একক সংগঠনের জন্য নয়, বরং সকলের সুবিধার জন্যই। যাঁরা রক্তদান করেন তাঁদেরকে এক প্লাটফর্মে নিয়ে এসে রক্ত দেওয়া-পাওয়ার কাজটা সহজ করাই এর উদ্দেশ্য।
আপনিও রক্তদাতা হলে এখনই রেজিস্ট্রেশন করুন।

📋 আপনার পরিচিত রক্তদাতাদের এই ফরমটি সম্পর্কে জানান। যারা রক্তদান করেন, তাদেরকে রেজিস্ট্রেশন করতে বলুন ।

☎ রক্তের জন্য ফোন পেলে অবশ্যই রোগীর লোকের সাথে সাক্ষাতে কথা বলে নিয়ে তারপর রক্তদান করবেন। কেউ রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে কোনো লেনদেন এর চাহিদা করেছে কি'না জেনে নিন। কোনো দালাল যেনো আপনাকে রক্ত ম্যানেজ করে দেওয়ার কথা বলে টাকা পয়সা নিতে না পারে, এজন্য নিজে সতর্ক থাকবেন।

🔴 রক্তদানের ছবি দিয়ে উৎসাহিত করতে বা অনুভূতি জানিয়ে আমাদের ফেসবুক গ্রুপেও [BD Blood Donation - রক্তদান] পোস্ট দিন।

📢 রক্তদান করে খালি হাতে আসবেন না, অবশ্যই রক্ত গ্রহীতার পরিবারের কাউকে না কাউকে রক্তদানে উদ্বুদ্ধ করে আসবেন। এবং তাদের গ্রুপ জেনে ও ফোন নাম্বার নিয়ে আসবেন যাতে ঐ গ্রুপের কারো রক্ত লাগলে তাঁকে বলতে পারেন। আর এই ফেসবুক গ্রুপের ঠিকানাও লিখে দিয়ে আসবেন, পারলে রেজিস্ট্রেশন করিয়ে আসবেন। রক্তদাতার সংখ্যা বৃদ্ধি করাও আপনার মানবিক দায়িত্ব।

🔍 আমরা সারাদেশে স্বেচ্ছাসেবক খুঁজছি। আপনার এলাকায় যতো বেশি রেজিস্ট্রেশন হবে, আপনার এলাকারই সুবিধা হবে।

ধন্যবাদ।

#গুগল_ফরম_লিংক:
[এই লিংকে রেজিষ্ট্রেশন করুন]

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1TsYYxuJA80IiIkzakwWsezhtHNyaDy1TaVF28DnSEt0p4g/viewform?usp=sf_link

#ফেসবুক_গ্রুপ_লিংক:
[পিন করা পোস্ট থেকে নিয়ম জেনে নিন]

https://www.facebook.com/groups/bdblooddonation247

#ফেসবুক_পেইজ_লিংক:
[About অবশনে প্রয়োজনীয় তথ্য জেনে নিন]

https://www.facebook.com/bdblooddonation247

BD Blood Donation - রক্তদান "রক্ত দিন, জীবন বাঁচান" আপনাদের অবগতির জন্য, ১. রোগীর ব্যাপারে বিস্তারিত জেনে নিশ্চিত হয়ে রক্ত দিন। ২. প্রতিবার রক্...

14/04/2020

নিজের পছন্দের লেখকের তালিকা ধরে পড়ে ফেলুন।
ধন্যবাদ রুদ্র ফারাবীকে। হোম কোয়ারান্টাইন সময়ে বাংলা সাহিত্য পড়ুন।

প্রিয়জনকে কমেন্টে মেনশন করে বই পড়তে উৎসাহ দিন।
ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

১. মিছির আলি সিরিজ

https://bdebooks.com/genre/misir-ali/

২. আনিসুল হক

https://bdebooks.com/genre/anisul-hoque/

৩. বেগম রোকেয়া

https://bdebooks.com/genre/begum-rokeya/

৪. আহমদ ছফা

https://bdebooks.com/genre/ahmed-sofa/

৫. সমরেশ মজুমদার

https://bdebooks.com/genre/samaresh-majumdar/

৬. ফেলুদা সিরিজ

https://bdebooks.com/genre/feluda/

৭. কাকাবাবু সিরিজ

https://bdebooks.com/genre/kakababu/

৮. শুভ্র সিরিজ

https://bdebooks.com/genre/shuvro/

৯. গোয়েন্দা সিরিজ

https://bdebooks.com/tin-goyenda-pdf-books/

১০. মাসুদ রানার ৪৫০+ বই

https://bdebooks.com/masud-rana-books/

১১. বঙ্কিমচন্দ্রের বই

https://bdebooks.com/genre/bankim-chandra-chattopadhyay/

১২. হুমায়ূন আহমেদের বই

https://bdebooks.com/genre/humayun-ahmed/

১৩. হুমায়ুন আজাদ

https://bdebooks.com/genre/humayun-azad/

১৪. ইমদাদুল হক মিলন

https://bdebooks.com/genre/imdadul-haq-milon/

১৫. জীবনানন্দ দাশ

https://bdebooks.com/genre/jibanananda-das/

১৬. কাজী নজরুল ইসলাম

https://bdebooks.com/genre/kazi-nazrul-islam/

১৭. মাইকেল মধুসূদন দত্ত

https://bdebooks.com/genre/michael-madhusudan-dutta/

১৮. মুহাম্মদ জাফর ইকবাল

https://bdebooks.com/genre/muhammed-zafar-iqbal/

১৯. তসলিমা নাসরিন

https://bdebooks.com/genre/taslima-nasrin/

২০. সৈয়দ শামসুল হক

https://bdebooks.com/genre/syed-shamsul-haque/

২১. তাহনিমা আনাম

https://bdebooks.com/genre/tahmima-anam/

22. কাশেম বিন আবু বকর

https://bdebooks.com/genre/kasem-bin-abubakar/

২৩. মুনীর চৌধুরী

https://bdebooks.com/genre/munier-choudhury/

২৪. আখতারুজ্জামান ইলিয়াস

https://bdebooks.com/genre/akhtaruzzaman-elias/

২৫. জহির রায়হান

https://bdebooks.com/genre/zahir-raihan/

২৬. সুমন্ত আসলাম

https://bdebooks.com/genre/sumanto-aslam/

২৭. আল মাহমুদ

https://bdebooks.com/genre/al-mahmud/

২৮. সৈয়দ মুজতবা আলী

https://bdebooks.com/genre/syed-mujtaba-ali/

২৯. আহমদ শরীফ

https://bdebooks.com/genre/ahmed-sharif/

৩০. মানিক বন্দোপাধ্যায়

https://bdebooks.com/genre/manik-bandopadhyay/

৩১. রবীন্দ্রনাথ ঠাকুর

https://bdebooks.com/genre/rabindranath-tagore/

৩২. আশাপূর্ণা দেবী

https://bdebooks.com/genre/ashapurna-devi/

৩৩. শরৎচন্দ্রের বই

https://bdebooks.com/genre/sarat-chandra-chattopadhyay/

৩৪. সত্যজিৎ রয়

https://bdebooks.com/genre/satyajit-ray/

৩৫. আত্মজীবনী

https://bdebooks.com/genre/autobiography/

৩৬. গল্পসমগ্র

https://bdebooks.com/genre/samagra/

৩৭. হরর বুকস

https://bdebooks.com/genre/horror/

৩৮. ঐতিহাসিক

https://bdebooks.com/genre/historical/

বই পড়ুন, আলোকিত মানুষ হোন।

03/04/2020

নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ রইলো।

28/03/2020

"বিজ্ঞানীরা বলছেন এই ক'দিনে বিভিন্ন জায়গায় আংশিক বা পূর্ণ লক ডাউনে পরিবেশ দূষণের মাত্রা মাত্রাতিরিক্ত ভাবে কমেছে, প্রকৃতি কিছুটা ভারসাম্য ফিরে পাচ্ছে।
আকাশের দৃশ্যমানতা বেড়েছে, সমুদ্রের ধারে অনেক দিন পর আবার ডলফিন দেখা যাচ্ছে, পরিযায়ী পাখিরা আবার ফিরে আসছে, হিমবাহের বরফের গলন কমেছে। প্রকৃতি আবার একটু শ্বাস নিতে পারছে।

কর্মব্যস্ততা, বন্ধু বান্ধব, পার্টি এসবের জন্য যারা পরিবারের লোকজনকে সময় দিতে ভুলে যাচ্ছিল তারা বহুদিন পর একে অপরকে সময় দিতে পারছে।

বহুদিন পরে অনেকে আলমারির ধুলোয় ডুবে থাকা না পড়া বইটা বা ভালোলাগার গল্পগুলো নিয়ে পড়তে বসতে পারছে।

পারমাণবিক বোমা, মিগ বা রাফায়েল বিমান দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলে মানুষের প্রাণ নেওয়া যে অনেক সোজা কাজ কিন্তু মানুষের প্রাণ বাঁচানো যে অনেক কঠিন কাজ সেটা আজ অনেক রাষ্ট্রনায়করাও বুঝতে পারছে।

কাশ্মীর আজ সত্যিই শান্ত, কাশ্মীরের মানুষের আজ সেনাবাহিনী আর সরকারকেই দরকার।

নাগরিকত্বের প্রমাণ ছাড়াই আজ দেশজুড়ে লোকজন প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে নিজেদের নাগরিকত্বের কর্তব্য পালন করছে, কোনো সরকারী দপ্তর থেকে আজ তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে তারপর নাগরিকের দায়িত্ব পালন করতে গেজেট নোটিফিকেশন করেনি।

অনেক সংশোধনাগারের জেল বন্দীরা বাইরের মুক্ত মানুষদের জন্য লক্ষ লক্ষ মাস্ক তৈরী তে আজ ব্যস্ত রয়েছে।

ধর্মগুরুরা আজ নিজেদের মুখ লুকিয়েছে, পুরীর মন্দির, শ্রীনগরের হজরতবল দর্গা, রোমের ভ্যাটিকান আজ বন্ধ, আজ সবার সামনের সারিতে চিকিৎসক, বিজ্ঞানী, সুচিন্তাবিদরা।

সারাবছর মিথ্যে প্ররোচনা জোগানো নেতারা আজ সেল্ফ কোয়ারান্টাইন্ড, প্রকৃত জননেতারা আজ মানুষের নেতৃত্বে।

সোকল্ড ঘুষখোর ভূরিওয়ালা পুলিশ আজ পথে নেমে নিজের দায়িত্ব পালন করছে জীবনের পরোয়া না করে।

কেউ আর ডাক্তার মারার কথা বলছেনা, ডাক্তারের সুস্হতা কামনা করছে।

দেশে হঠাৎ করে চুরি, ডাকাতি ছিনতায় বন্ধ।

নারীরা আজ অনেক বেশী সুরক্ষিত, ধর্ষন শূন্য আজ সমগ্র পৃথিবী।
যে মিনিমাম হাইজিনটা এতবছর কাউকে দিয়ে মানানো যায়নি সেটা আজ বেশীরভাগ লোকজনই মানছে।

দু'হাতে পয়সা অপচয় করা লোকজন আজ মিনিমাম জিনিষ দিয়ে জীবনযাপন করেই খুশি।

বিলেতফেরত স্ট্যাটাস আজ গ্রামের বাড়ি থেকে ফিরলাম বলতে শোনা যাচ্ছে।
জ্যোতিষীদের আজ বিপদের মোকাবিলায় স্টোন গছাতে দেখা যাচ্ছে না।

ঘৃণার বদলে ভালোবাসা বিরাজ করছে চারদিকে।

মৃত্যুভয় ভীষন নিষ্ঠুর, জীবনের থেকে প্রিয় আর কিছু নেই। তাই আজ পৃথিবীটা খুব অচেনা লাগছে।
কোভিড ১৯ বা করোনা পরবর্তী পৃথিবী এক নতুন পৃথিবী হবে এই যুদ্ধে জয়ী হওয়া মানুষদের জন্য।

সব খারাপের'ই কিছু না কিছু ভালো দিক থাকে, এই খারাপ সময়ের মধ্যেও করোনা আক্রান্ত মানবসভ্যতার ভালো দিক গুলো দেখার প্রচেষ্টা মাত্র।

যে পরিস্থিতি জানিনা কে কতক্ষন বেঁচে আছি।
কে যে কখন সুন্দর এই ভুবন ছেড়ে চলে যাই! এটাও জানিনা ক্ষমা চাওয়ার সুযোগটা আর হবে কিনা! তাই, বলছি আমার কোনো কথায় বা কাজে যদি কখনও কষ্ট পেয়ে থাকেন নিজ গুনে ক্ষমা করে দিবেন। আমিও ক্ষমা করে দিলাম, সৃষ্টিকর্তাও ক্ষমা করুন।






#সংগৃহীত।

26/03/2020

শুভ জন্মদিন
প্রিয় বাংলাদেশ 🇧🇩

24/03/2020

একবার চোখ বুলিয়ে নিন 👉👇👇👇

করোনা সন্দেহে শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন:

১। সংক্রামক ব্যাধি হাসপাতাল
(Infectious disease hospital)

ঠিকানা: মহাখালী, ঢাকা।

২। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

ঠিকানা: এম ই এস বাসস্টেন্ড এর সামনে, হোটেল রেডিসনের বিপরীত পাশে, ঢাকা।

৩। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল

ঠিকানা: ঈশাখা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা, ঢাকা।
মোবাইল: 01999-956290

৪। ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল

ঠিকানা: বাবু বাজার ব্রিজ, পুরান ঢাকা।
ফোন: 02- 57390860

৫। রেলওয়ে জেনারেল হাসপাতাল

ঠিকানা: মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে, ঢাকা।

৬। মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল

এই ৬টি হাসপাতালেই কেবল আপনারা যোগাযোগ করুন। কারন অন্য হাসপাতাল গুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই।
তাই হয়রানীর শিকার না হয়ে উপরোক্ত হাসপাতালে যান।।

আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে আইইডিসিআর (IEDCR) খবর দিন।

যোগাযোগ: 16263

01550064901-05

01401184551

01401184554-56

01401184559-60

01401184563

01401184568

01927711784-85

01937000011

01937110011

করোনা ভাইরাসের লক্ষন:

১। সর্দি
২। হাঁচি
৩। জ্বর (১০০ ডিগ্রি বা বেশি)
৪। শুকনা কাশি
৫। শ্বাসকষ্ট
৬। মাথা ব্যথা
৭। গলা ব্যথা
৮। পাতলা পায়খানা (severity বেশি হলে)

তাই উপরোক্ত লক্ষন যদি আপনার থাকে ---

প্রথম কাজ ঘরেই থাকুন।
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই।

Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg (ভরা পেটে)
১+১+১ -------------------- ৭দিন

Tab. Deslor/Tab. Fexo (120/180mg)
১+0+১ ----------- ৭ দিন

Tab. Monas/Trilock/Lumona (10mg)
০+০+১ ---------- ৭দিন

Syp. Ambrox/Dexpofen/Tuska plus
২ চামচ করে ৩ বেলা ----------- ৭দিন
(কাশি বের হলে)

tab. Ometid (20m
১+০+১ ------------- ৭ দিন (খাবার আগে)

যদি শ্বাসকস্ট হয়,

Inhaler Bexitrol F
১ পাফ ১২ ঘন্টা পর পর।

হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন।

#দোয়াপড়ুন বেশি বেশি (মুসলিমদের জন্য):

১. প্রতিদিন নিয়মিত নামাজ পড়ুন ও কোরআন তিলাওয়াত করুন।

২. আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি, ওয়ামিন সায়্যিইল আসকাম।
অর্থাৎ ‘হে আল্লাহ! আমি আপনার নিকট ধবল, উন্মাদনা, কুষ্ঠ রোগসহ সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি’। (আবু দাউদ: ১৫৫৪)

৩. সুরা ফাতিহা ৭ বার প্রতিদিন।

৪. সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস প্রতিটা ৩ বার করে পড়ুন।

৫. নামাজের পর এবং সবসময়
৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার’ পড়ুন।
- সহিহ মুসলিম

৬. সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন থাকুন এবং বাড়ির বাহিরে বের হবেন না। জরুরী প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বের হবেন।

৭. সবচেয়ে ভালো হয়,
নিজেরা নিজেদের পরিবার কে াউন করি।

৭ দিন পরও সুস্থ না হলে উপরোক্ত হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন।

24/03/2020

আপনারা বললেন ফ্লাইট বন্ধ করুন
-- সরকার করলো!

আপনারা বললেন লকডাউন করুন
-- সরকার তাও করলো, সাথে সেনাবাহিনীও দিলো!

সরকার বললো এখন দেশে আসবেন না
-- আপনারা বললেন, বললে-ই হলো! আসবো এবং গুষ্টিসুদ্ধ এলেনও!

সরকার বললো একা বা আলাদা থাকুন
-- আপনারা বাজারে গেলেন, বিয়ে করলেন, বাহিরে ইচ্ছেমতো ঘুরাঘুরি করলেন!

সরকার বললো ঘরে থাকুন
-- আপনারা কক্সবাজার, পতেঙ্গাতে ভ্রমনে গেলেন, গণ মোনাজাতে ৩ লক্ষ জমায়েত হলেন!

সরকার বললো ছুটিতে কোথাও যাবেন না
-- আপনারা সেটাকে ঈদের ছুটি ভেবে ছুটলেন রেল, বাস স্টেশনে!

ভাই এরপরও দোষ একা সব সরকারের, আপনি ধোয়া তুলসী পাতা!

আসেন সরকারের গুষ্টি উদ্ধার করি!

আমাদের স্বভাবটা-ই এমন।
আমি এভাবে-ই থাকবো, শুধু তুমি পরিবর্তন হয়ে যাও!

আমি কিছু-ই করবো না সরকার সবকিছু ঠিক করে দিক।

মানসিকতা বদলান, নিজে পাল্টান সব পাল্টে যাবে।

সর্বপ্রথম আমি - আপনি - আমাদের সচেতন হতে হবে।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rangpur
5400