21/09/2026
আলহামদুলিল্লাহ, দীর্ঘ পরিশ্রমের পর আজ আমাদের একাডেমি শাখার প্রিয় ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।
আজকের রেজাল্ট তোমাদের জীবনের শেষ কথা নয়, এটা একটা ধাপ মাত্র।
যারা ভালো রেজাল্ট করেছো মাশাআল্লাহ! এটা তোমাদের মেহনত, তোমাদের উস্তাদদের দোয়া, আর তোমাদের মা-বাবার কান্নার ফসল। তবে মনে রেখো, অহংকার করবে না। ভালো রেজাল্টের শুকরিয়া হলো আরও বেশি আমল করা, আরও বিনয়ী হওয়া।
আর যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, তোমরা মন খারাপ করো না। মনে রেখো, আল্লাহ তোমার রেজাল্ট দেখেন না, তোমার চেষ্টা দেখেন।
একজন মাদ্রাসার ছাত্র-ছাত্রী কখনো ফেল করে না। সে হয়তো এই দুনিয়ায় ১ম, ২য়, ৩য় হয়নি, কিন্তু আল্লাহর খাতায় সে সফল।
তোমরা আমাদের গর্ব। তোমরাই আগামী দিনে এই দারুল উলূম ইসলামিয়ার নাম উজ্জ্বল করবে, দ্বীনের দায়ী হবে ইনশাআল্লাহ।
তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমিন